সৌদি আরবে বাংলাদেশি প্রবাসীদের ই-পাসপোর্টে নতুন নির্দেশনা
সৌদি আরবে বাংলাদেশি প্রবাসীদের ই-পাসপোর্টের বায়োমেট্রিক সেবা গ্রহণে নতুন নির্দেশনা জারি করেছে রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।
দূতাবাসের এক জরুরি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সম্প্রতি ই-পাসপোর্ট সেবাপ্রার্থীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়ে যাওয়ায় দূতাবাস চত্বর ও আশপাশের এলাকায় অতিরিক্ত ভিড় এবং শৃঙ্খলাজনিত সমস্যা তৈরি হচ্ছে।...