সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সিলেটের দুই প্রবাসীর নিহত হওয়ার খবর পাওয়া গেছে। সোমবার দুপুর ২টার দিকে জেদ্দা বিমানবন্দরের দিকে যাওয়ার পথে তায়েফের আল-খুরমা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুজনের বাড়ি কানাইঘাটে
দুর্ঘটনায় নিহতদের মধ্যে দুইজনের বাড়ি কানাইঘাট উপজেলায় বলে জানিয়েছেন কানাইঘাট থানার ওসি আমিনুল ইসলাম।
তিনি বলেন, “আমরা স্থানীয় লোকজনের মাধ্যমে জানতে পেরেছি, কানাইঘাটের দুজন প্রবাসী সৌদি আরব থেকে ফেরার পথে ওই দেশে গাড়ি দুর্ঘটনায় মারা গেছেন। তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।”
নিহতরা হলেন- আব্দুল করিম ও খালিদ আহমদ। তাদের বাড়ি কানাইঘাট উপজেলার ৭ নম্বর দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নের গাছবাড়ী এলাকার লামার তালুক গ্রামে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান লোকমান উদ্দিন বলেন, “খবরটি অত্যন্ত মর্মান্তিক। দুই প্রবাসীর মৃত্যুর খবর পাওয়ার পর তাদের পরিবারের সদস্যদের সান্ত্বনা দিতে বাড়িতে গিয়েছি। পরিবার দুটির জন্য এটি অপূরণীয় ক্ষতি।”
এর আগে চলতি বছরের জুন মাসে কাতারে এক সড়ক দুর্ঘটনায় কানাইঘাট উপজেলার পাঁচ প্রবাসীর মৃত্যু হয়।
দেশে আনার ব্যবস্থা
ওসি আমিনুল ইসলাম আরও বলেন, সৌদি আরবে নিহতদের লাশ রাষ্ট্রীয় নিয়ম-নীতি মেনে দ্রুত দেশে আনার ব্যবস্থা করা হচ্ছে।
-
যুক্তরাজ্যকে সেন্সরশিপের হুঁশিয়ারি ট্রাম্প প্রশাসনের, বিবিসি-আইটিভি ইস্যুতে আপত্তি
-
ভেনিসে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগ, আওয়ামী লীগ কর্মীদের বিরুদ্ধে হামলার দাবি
-
ইতালিতে সাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই বাংলাদেশি তরুণের, কমিউনিটিতে শোকের ছায়া
-
ছেলে যুবরাজ শেখ হামদানের ২০ বছর পূর্তিতে আবেগঘন চিঠি লিখলেন বাবা শেখ মোহাম্মদ
-
পাতায়ায় মার্কিন রণতরী ভেড়ার আগে যৌনকর্মী ঠেকাতে পুলিশি অভিযান
আরও পড়ুন: