ইতালির ভেনিসে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলার প্রসঙ্গে দুই বছর আগে জেনেভায় নিজের সঙ্গে ঘটা এক ‘মব’ ঘটনার কথা টেনে এনেছেন অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা আসিফ নজরুল। সে সময় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুযোগ থাকলেও তা নেননি বলে জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বাঁধনের ওপর হামলার ঘটনায় প্রতিক্রিয়া জানাতে গিয়ে এই প্রসঙ্গ তোলেন তিনি।
আসিফ নজরুল লেখেন, ‘আওয়ামী লীগের কিছু কর্মীর কাণ্ড-কীর্তি দেখে বিস্মিত হই। অভিনেত্রী বাঁধনের ওপর আপনারা এভাবে হামলা করতে পারলেন? নিজেরাই তা ফলাও করে প্রচার করলেন, নিজেরাই অকাট্য সাক্ষী রাখলেন!’
হামলাকারীদের উদ্দেশে সতর্কবার্তা দিয়ে তিনি আরও লেখেন, ‘এখন যদি আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়, শূন্য হাতে দেশে ফিরতে হবে। সেটা আপনাদের জন্য ভালো হবে? আপনাদের পরিবারের জন্য বিষয়টা ভালো হচ্ছে?’
সূত্র: আসিফ নজরুলের ভেরিফায়েড ফেসবুক পোস্ট
-
ইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তা, হামলায় জড়িতদের পরিচয় প্রকাশ
-
সিডনির ক্যামডেন কাউন্সিলের ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি এলিজা
-
বাঁধনের ওপর হামলার প্রতিবাদে ইতালিতে বাংলাদেশ দূতাবাসে এনসিপি ডায়াস্পোরার স্মারকলিপি
-
ইতালিতে বছরে ১০ হাজার বাংলাদেশির বৈধ কর্মসংস্থানের সুযোগ
-
অধরাই রয়ে গেল স্বপ্ন, কফিনে ফিরছে ইতালি প্রবাসীর লাশ