ঢাকা ২৪ ভাদ্র ১৪৩৩, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা ২৪ ভাদ্র ১৪৩৩, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ
ডিসএবিলিটি বেনিফিট কমানোর বিপক্ষে অধিকাংশ ব্রিটিশ, বলছে নতুন জরিপ রাজপ্রাসাদের চিঠিতে ক্ষুব্ধ হ্যারি-মেগান, HRH খেতাব স্থগিতই থাকছে চাপের মুখেও অনড় মিলিব্যান্ড, ইসরাইলি বসতির পণ্যে নিষেধাজ্ঞার পথে যুক্তরাজ্য বাংলাদেশে গরুর মাংস খেয়ে কলকাতায় তোপের মুখে স্বনামধন্য অভিনেতা ইতালিতে বছরে ১০ হাজার বাংলাদেশির বৈধ কর্মসংস্থানের সুযোগ অধরাই রয়ে গেল স্বপ্ন, কফিনে ফিরছে ইতালি প্রবাসীর লাশ সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সিলেটের দুই প্রবাসীর মৃত্যু কুয়েতে নাগরিকত্ব হারানো ব্যক্তিদের জন্য ১০ বছর মেয়াদি আবাসনের নতুন সুযোগ যুক্তরাজ্যকে সেন্সরশিপের হুঁশিয়ারি ট্রাম্প প্রশাসনের, বিবিসি-আইটিভি ইস্যুতে আপত্তি ভেনিসে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগ, আওয়ামী লীগ কর্মীদের বিরুদ্ধে হামলার দাবি ইতালিতে সাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই বাংলাদেশি তরুণের, কমিউনিটিতে শোকের ছায়া একনেকে উঠছে এমআরটি-৫ দক্ষিণাঞ্চলীয় রুট, ব্যয় ৪৫ হাজার কোটি টাকা ছেলে যুবরাজ শেখ হামদানের ২০ বছর পূর্তিতে আবেগঘন চিঠি লিখলেন বাবা শেখ মোহাম্মদ সৌদি আরবে বাংলাদেশি প্রবাসীদের ই-পাসপোর্টে নতুন নির্দেশনা ব্যাগেজ হ্যান্ডলিংয়ে সময় কমানো, লাইভ মনিটরিং স্ক্রিন স্থাপনের নির্দেশ বিমানমন্ত্রীর সৌদিতে ধরপাকড়ের মধ্যে বৈধতা ধরে রাখতে প্রবাসী বাংলাদেশিদের কী করণীয় আমার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি হবেন শেখ সেলিম: দ্য ওয়ালকে শেখ হাসিনা পাতায়ায় মার্কিন রণতরী ভেড়ার আগে যৌনকর্মী ঠেকাতে পুলিশি অভিযান ফ্রান্সে গ্যাস বিস্ফোরণ, বাংলাদেশি শিশু নিহত কানাডায় নির্মিত হচ্ছে বাংলাদেশি সিনেমা ‘ভায়োলেন্স’ সৌদি আরবে ধরপাকড়: আটক ১৪ হাজারের মধ্যে ১২ হাজার অবৈধ অভিবাসীকে ফেরত ভিসাহীন বাংলাদেশিদের মালয়েশিয়া ছাড়তে বললো হাই কমিশন রানওয়ে থেকে ছিটকে পড়ল অ্যামাজনের বিমান: মায়ামিতে প্রাণ গেল ৫ জনের কেপ ভার্দেতে স্কুল বাস খাদে পড়ে নিহত অন্তত ২৫ শিক্ষার্থী, জাতীয় শোক ঘোষণা ইংলিশ চ্যানেলে একটি ডিঙি নৌকা থেকে উদ্ধার প্রায় ১৪০ অভিবাসী ‘সোশ্যাল মিডিয়ায় যা মনে আসে তা-ই লিখবেন না’: তরুণদের সতর্ক হওয়ার পরামর্শ ব্রিটিশ এমপির গাজার ধ্বংস হওয়া পয়ঃনিষ্কাশন, ইসরায়েলে এখন পানির সংকট- প্রকৃতির নির্মম প্রতিশোধ সিলেট-ইস্তাম্বুল সরাসরি ফ্লাইট চালুর উদ্যোগ, ইউরোপযাত্রায় খুলছে নতুন সম্ভাবনার দুয়ার ইতালির নাপোলিতে সড়ক দুর্ঘটনায় মাদারীপুরের তরুণ শরিফুলের মৃত্যু মাদক মামলায় মিশরীয় উপস্থাপক সারাহ খলিফাসহ ১২ জনের মৃত্যুদণ্ড

রাজপ্রাসাদের চিঠিতে ক্ষুব্ধ হ্যারি-মেগান, HRH খেতাব স্থগিতই থাকছে

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৫ পিএম

রাজপ্রাসাদের চিঠিতে ক্ষুব্ধ হ্যারি-মেগান, HRH খেতাব স্থগিতই থাকছে

যুক্তরাজ্যের রাজপরিবারের পূর্ণকালীন বা 'ওয়ার্কিং রয়্যাল' হিসেবে কাজ করার কোনো সুযোগ আর নেই প্রিন্স হ্যারি ও মেগান মার্কেলের জন্য। সম্প্রতি বাকিংহাম প্যালেস থেকে পাঠানো এক বিশেষ চিঠিতে রাজা চার্লসের পক্ষ থেকে বিষয়টি পুনরায় পরিষ্কার করা হয়েছে। তবে রাজা চার্লসের এই কঠোর বার্তা বা চিঠি গণমাধ্যমে প্রকাশের আগে জানতে না পেরে গভীর বিস্ময় ও অসন্তোষ প্রকাশ করেছেন হ্যারি-মেগান।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া ছেড়ে সন্তানদের নিয়ে যুক্তরাজ্যে ফিরে স্থায়ীভাবে বসবাস শুরু করেছেন সাসেক্স দম্পতি। এর পরপরই রাজপরিবারের লর্ড চেম্বারলেইনের পক্ষ থেকে একটি চিঠি জারি করা হয়। চিঠিটি প্রিন্স হ্যারির টিম ছাড়াও বিভিন্ন সরকারি দপ্তর, সামরিক কর্মকর্তা এবং লর্ড লেফট্যানেন্টদের কাছে পাঠানো হয়েছে।

চিঠিতে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে, হ্যারি ও মেগান বর্তমানে 'সাধারণ নাগরিক' (Private Citizens)। তারা কোনোভাবেই রাজপরিবারের প্রতিনিধিত্ব করবেন না বা রাজকীয় কাজ সম্পন্ন করতে পারবেন না। এছাড়া তাদের 'হিজ/হার রয়্যাল হাইনেস' (HRH) খেতাব ব্যবহারের অধিকারও স্থগিত থাকছে।

রাজপ্রাসাদের চিঠিতে ২০২০ সালের ঐতিহাসিক 'স্যান্ড্রিংহাম চুক্তির' কথা স্মরণ করিয়ে দেওয়া হয়। রাজপরিবারে কোনো 'অর্ধেক ভেতরে, অর্ধেক বাইরে' (Half-in, half-out) অবস্থান গ্রহণযোগ্য নয়। ব্যক্তিগত বাণিজ্য কিংবা চ্যারিটি সংক্রান্ত কার্যক্রম তারা ব্যক্তিগত উদ্যোগেই করবেন, এতে রাজপরিবারের কোনো প্রাতিষ্ঠানিক সম্পৃক্ততা থাকবে না।

হ্যারি ও মেগানের এক মুখপাত্র জানান, চিঠিটি গণমাধ্যমে আসার মাত্র এক ঘণ্টা আগে তাদের টিমের কাছে পৌঁছায়। ফলে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া বা আলোচনা করার মতো ন্যূনতম সময় তারা পাননি। পূর্বাভাস ছাড়াই রাজপ্রাসাদের এমন পদক্ষেপে তারা বেশ অবাক হয়েছেন। তবে রাজকীয় সূত্রগুলোর দাবি, চিঠিটি প্রকাশ্যে আসার আগেই সাসেক্স দম্পতিকে সে বিষয়ে জানানো হয়েছিল।

এদিকে যুক্তরাজ্যে ফেরার পর তাদের নিরাপত্তা জোরদারের বিষয়টি খতিয়ে দেখছে ব্রিটিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে থাকা নিরাপত্তা কমিটি 'রাভেক' (Ravec)। করদাতাদের অর্থায়নে তাদের পুলিশি নিরাপত্তা দেওয়া হবে কি না, তা নিয়ে বর্তমানে আলোচনা চলছে। সরকারি নীতিমালা অনুযায়ী নিরাপত্তার সিদ্ধান্ত গোপন রাখা হলেও রাজপ্রাসাদের পক্ষ থেকে বলা হয়েছে, নিরাপত্তা সম্পর্কিত যেকোনো বিষয়ে হ্যারি-মেগান যেন সরাসরি পুলিশ প্রশাসনের সাথে যোগাযোগ রাখেন।

সামনে ব্রিটেনে হ্যারির চ্যারিটি ফাউন্ডেশন 'ইনভিকটাস গেমস'সহ বেশ কিছু সামাজিক কর্মসূচিতে অংশগ্রহণের কথা রয়েছে। ঠিক সেই মুহূর্তেই রাজার পক্ষ থেকে আসা এই চিঠিকে রাজপরিবারের একটি শক্ত 'সতর্কবার্তা' হিসেবেই দেখছেন বিশেষজ্ঞরা।

সূত্র: বিবিসি নিউজ (প্রতিবেদক: ড্যানিয়েলা রেলফ ও শন কফলার)