ঢাকা ২৬ ভাদ্র ১৪৩৩, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা ২৬ ভাদ্র ১৪৩৩, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ
ভেনিসে আজমেরী হক বাঁধনের ওপর হামলার প্রতিবাদে ইতালি বিএনপির সংবাদ সম্মেলন ইতালিতে ডাকাত রুখতে গিয়ে আহত বাংলাদেশিসহ ৪ ৫ বছরের ILR নিয়ে স্বস্তির ইঙ্গিত, চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় যুক্তরাজ্য শিশুদের ফোনে অশ্লীল ছবি ঠেকাতে অ্যাপল-গুগলকে আইনে বাধ্য করছে যুক্তরাজ্য যুক্তরাষ্ট্রে স্টেট রিপ্রেজেন্টেটিভ: ফের দলীয় মনোনয়ন পেলেন আবুল খান লন্ডনে বিবিসিসিআই’র ‘ব্রিটিশ-বাংলাদেশ ট্রেড সেন্টার’ প্রতিষ্ঠার ঘোষণা ৩,২০০ ডলারের আইফোন ‘ডুয়ো’ কিনতে কোন দেশের মানুষের কত মাসের আয় প্রয়োজন? আইপ্যাডের মতো খোলে, আইফোনের মতো ভাঁজ হয়-অ্যাপলের নতুন চমক 'ডুয়ো' বিরল ক্যানসারে আক্রান্ত বিবিসির পরিচিত মুখ মরিয়ম মোশিরি যুক্তরাজ্যে স্থায়ী চাকরিতে নিয়োগে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত ইতালিতে দলবদ্ধ হেনস্তায় কঠোর সাজা ও পারমিট বাতিলের বিধান বাঁধনকাণ্ডে জেনেভার প্রসঙ্গ টানলেন আসিফ নজরুল, হামলাকারীদের হুঁশিয়ারি অভিনেত্রী বাঁধনের ওপর হামলা: নড়েচড়ে বসেছে ভেনিস প্রশাসন ইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তা, হামলায় জড়িতদের পরিচয় প্রকাশ সিডনির ক্যামডেন কাউন্সিলের ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি এলিজা বেনিফিটভুক্ত অভিভাবকদের সন্তানরা আর পাবে না প্রি-স্কুলে অগ্রাধিকার বাঁধনের ওপর হামলার প্রতিবাদে ইতালিতে বাংলাদেশ দূতাবাসে এনসিপি ডায়াস্পোরার স্মারকলিপি ডিসএবিলিটি বেনিফিট কমানোর বিপক্ষে অধিকাংশ ব্রিটিশ, বলছে নতুন জরিপ রাজপ্রাসাদের চিঠিতে ক্ষুব্ধ হ্যারি-মেগান, HRH খেতাব স্থগিতই থাকছে চাপের মুখেও অনড় মিলিব্যান্ড, ইসরাইলি বসতির পণ্যে নিষেধাজ্ঞার পথে যুক্তরাজ্য বাংলাদেশে গরুর মাংস খেয়ে কলকাতায় তোপের মুখে স্বনামধন্য অভিনেতা ইতালিতে বছরে ১০ হাজার বাংলাদেশির বৈধ কর্মসংস্থানের সুযোগ অধরাই রয়ে গেল স্বপ্ন, কফিনে ফিরছে ইতালি প্রবাসীর লাশ সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সিলেটের দুই প্রবাসীর মৃত্যু কুয়েতে নাগরিকত্ব হারানো ব্যক্তিদের জন্য ১০ বছর মেয়াদি আবাসনের নতুন সুযোগ যুক্তরাজ্যকে সেন্সরশিপের হুঁশিয়ারি ট্রাম্প প্রশাসনের, বিবিসি-আইটিভি ইস্যুতে আপত্তি ভেনিসে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগ, আওয়ামী লীগ কর্মীদের বিরুদ্ধে হামলার দাবি ইতালিতে সাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই বাংলাদেশি তরুণের, কমিউনিটিতে শোকের ছায়া একনেকে উঠছে এমআরটি-৫ দক্ষিণাঞ্চলীয় রুট, ব্যয় ৪৫ হাজার কোটি টাকা ছেলে যুবরাজ শেখ হামদানের ২০ বছর পূর্তিতে আবেগঘন চিঠি লিখলেন বাবা শেখ মোহাম্মদ

ভেনিসে আজমেরী হক বাঁধনের ওপর হামলার প্রতিবাদে ইতালি বিএনপির সংবাদ সম্মেলন

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৫ পিএম

ভেনিসে আজমেরী হক বাঁধনের ওপর হামলার প্রতিবাদে ইতালি বিএনপির সংবাদ সম্মেলন

ইতালি প্রতিনিধি:

ইতালির ভেনিসে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম কর্মী ও জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলা ও লাঞ্ছনার অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ইতালি বিএনপি। এ ঘটনায় তীব্র ক্ষোভ, গভীর উদ্বেগ ও প্রতিবাদ জানিয়ে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে সংগঠনটি।

বুধবার ইতালির স্থানীয় একটি রেস্টুরেন্টে এ প্রতিবাদ সভা ও সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে সংগঠনের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাহ মো. তৌহিদ কাদেরের সঞ্চালনায় লিখিত বক্তব্য পাঠ করেন সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আমিনুর রহমান সালাম।

লিখিত বক্তব্যে বলা হয়, প্রবাসের মাটিতে একজন নারী, মুক্তচিন্তার প্রতীক এবং গণআন্দোলনের কর্মীর ওপর এ ধরনের হামলা অত্যন্ত নিন্দনীয় ও কাপুরুষোচিত। মতপ্রকাশের স্বাধীনতা, ব্যক্তিগত নিরাপত্তা এবং রাজনৈতিক সহনশীলতা একটি গণতান্ত্রিক সমাজের মৌলিক ভিত্তি বলেও উল্লেখ করা হয়।

বক্তারা অভিযোগ করেন, ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারী সরকারের পতনের পরও প্রবাসের মাটিতে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের এ ধরনের কর্মকাণ্ড উদ্বেগজনক। তারা বলেন, এ ধরনের ঘটনা প্রবাসে বসবাসরত বাংলাদেশিদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ ও পারস্পরিক সহাবস্থানকে বাধাগ্রস্ত করতে পারে।

সংবাদ সম্মেলন থেকে ইতালির স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি ঘটনার নিরপেক্ষ ও দ্রুত তদন্তের দাবি জানানো হয়। পাশাপাশি জড়িতদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়।
এ সময় আজমেরী হক বাঁধন ও তাঁর পরিবারের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ইতালির প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, প্রবাসের মাটিতে প্রত্যেক নাগরিকের নিরাপদে বসবাস এবং শান্তিপূর্ণভাবে মতপ্রকাশের অধিকার নিশ্চিত করা জরুরি। কোনো ধরনের হুমকি, হামলা বা সহিংসতা যাতে প্রবাসীদের মধ্যে বিভেদ ও অস্থিরতা সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

তারা আরও বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকলেও তা কোনোভাবেই সহিংসতা বা ব্যক্তিগত আক্রমণের কারণ হতে পারে না। ইতালি বিএনপি প্রবাসে শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখার পক্ষে বলেও উল্লেখ করেন বক্তারা।
সংবাদ সম্মেলনে ইতালি বিএনপির সাবেক সহসভাপতি সাজ্জাদুল কবির ও মইনুল আলম খোকন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আল আমিন বিশ্বাস, সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান রতন, ইতালি যুবদলের সভাপতি জাকির হোসেন গনি, সাংগঠনিক সম্পাদক তাজুল ইসলামসহ রোম মহানগর বিএনপি, স্বেচ্ছাসেবক দল এবং বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, আজমেরী হক বাঁধনের ওপর হামলার ঘটনাটি নিয়ে ইতালি বিএনপির পক্ষ থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তদন্ত ও আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।