ঢাকা ২৫ ভাদ্র ১৪৩৩, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা ২৫ ভাদ্র ১৪৩৩, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ
৩,২০০ ডলারের আইফোন ‘ডুয়ো’ কিনতে কোন দেশের মানুষের কত মাসের আয় প্রয়োজন? আইপ্যাডের মতো খোলে, আইফোনের মতো ভাঁজ হয়-অ্যাপলের নতুন চমক 'ডুয়ো' বিরল ক্যানসারে আক্রান্ত বিবিসির পরিচিত মুখ মরিয়ম মোশিরি যুক্তরাজ্যে স্থায়ী চাকরিতে নিয়োগে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত ইতালিতে দলবদ্ধ হেনস্তায় কঠোর সাজা ও পারমিট বাতিলের বিধান বাঁধনকাণ্ডে জেনেভার প্রসঙ্গ টানলেন আসিফ নজরুল, হামলাকারীদের হুঁশিয়ারি অভিনেত্রী বাঁধনের ওপর হামলা: নড়েচড়ে বসেছে ভেনিস প্রশাসন ইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তা, হামলায় জড়িতদের পরিচয় প্রকাশ সিডনির ক্যামডেন কাউন্সিলের ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি এলিজা বেনিফিটভুক্ত অভিভাবকদের সন্তানরা আর পাবে না প্রি-স্কুলে অগ্রাধিকার বাঁধনের ওপর হামলার প্রতিবাদে ইতালিতে বাংলাদেশ দূতাবাসে এনসিপি ডায়াস্পোরার স্মারকলিপি ডিসএবিলিটি বেনিফিট কমানোর বিপক্ষে অধিকাংশ ব্রিটিশ, বলছে নতুন জরিপ রাজপ্রাসাদের চিঠিতে ক্ষুব্ধ হ্যারি-মেগান, HRH খেতাব স্থগিতই থাকছে চাপের মুখেও অনড় মিলিব্যান্ড, ইসরাইলি বসতির পণ্যে নিষেধাজ্ঞার পথে যুক্তরাজ্য বাংলাদেশে গরুর মাংস খেয়ে কলকাতায় তোপের মুখে স্বনামধন্য অভিনেতা ইতালিতে বছরে ১০ হাজার বাংলাদেশির বৈধ কর্মসংস্থানের সুযোগ অধরাই রয়ে গেল স্বপ্ন, কফিনে ফিরছে ইতালি প্রবাসীর লাশ সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সিলেটের দুই প্রবাসীর মৃত্যু কুয়েতে নাগরিকত্ব হারানো ব্যক্তিদের জন্য ১০ বছর মেয়াদি আবাসনের নতুন সুযোগ যুক্তরাজ্যকে সেন্সরশিপের হুঁশিয়ারি ট্রাম্প প্রশাসনের, বিবিসি-আইটিভি ইস্যুতে আপত্তি ভেনিসে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগ, আওয়ামী লীগ কর্মীদের বিরুদ্ধে হামলার দাবি ইতালিতে সাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই বাংলাদেশি তরুণের, কমিউনিটিতে শোকের ছায়া একনেকে উঠছে এমআরটি-৫ দক্ষিণাঞ্চলীয় রুট, ব্যয় ৪৫ হাজার কোটি টাকা ছেলে যুবরাজ শেখ হামদানের ২০ বছর পূর্তিতে আবেগঘন চিঠি লিখলেন বাবা শেখ মোহাম্মদ সৌদি আরবে বাংলাদেশি প্রবাসীদের ই-পাসপোর্টে নতুন নির্দেশনা ব্যাগেজ হ্যান্ডলিংয়ে সময় কমানো, লাইভ মনিটরিং স্ক্রিন স্থাপনের নির্দেশ বিমানমন্ত্রীর সৌদিতে ধরপাকড়ের মধ্যে বৈধতা ধরে রাখতে প্রবাসী বাংলাদেশিদের কী করণীয় আমার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি হবেন শেখ সেলিম: দ্য ওয়ালকে শেখ হাসিনা পাতায়ায় মার্কিন রণতরী ভেড়ার আগে যৌনকর্মী ঠেকাতে পুলিশি অভিযান ফ্রান্সে গ্যাস বিস্ফোরণ, বাংলাদেশি শিশু নিহত

আইপ্যাডের মতো খোলে, আইফোনের মতো ভাঁজ হয়-অ্যাপলের নতুন চমক 'ডুয়ো'

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৭ পিএম

আইপ্যাডের মতো খোলে, আইফোনের মতো ভাঁজ হয়-অ্যাপলের নতুন চমক 'ডুয়ো'
সমালোচকদের মতে, ২০০৭ সালে প্রথম উন্মোচনের পর থেকে আইফোনের নকশায় উল্লেখযোগ্য কোনো পরিবর্তন আনেনি অ্যাপল / Apple/courtes

অ্যাপলের প্রধান নির্বাহীর দায়িত্ব নেওয়ার দ্বিতীয় সপ্তাহেই আইফোনের প্রায় ২০ বছরের ইতিহাসে সবচেয়ে বড় পরিবর্তন উন্মোচন করলেন জন টার্নাস। টিম কুকের বিদায়ের পর অ্যাপলের শীর্ষ পদে আসা টার্নাস বুধবার কোম্পানির বার্ষিক পণ্য উন্মোচন অনুষ্ঠানে মঞ্চে হাজির হন কোম্পানির প্রথম ফোল্ডেবল আইফোনের বিশাল ছবির সামনে।

বই-এর মতো ভাঁজ করা নকশার নতুন এই আইফোনের নাম দেওয়া হয়েছে 'ডুয়ো'। এটি এখন পর্যন্ত সবচেয়ে বড় আকৃতির আইফোন, এবং দামের দিক থেকেও সবচেয়ে ব্যয়বহুল-শুরুর দাম ২ হাজার মার্কিন ডলার (প্রায় ১ হাজার ৪৭৫ পাউন্ড), যা সর্বোচ্চ ৩ হাজার ২০০ ডলার পর্যন্ত উঠতে পারে।

আইপ্যাড থেকে অনুপ্রাণিত নকশা

টার্নাস জানান, 'ডুয়ো' তৈরির অনুপ্রেরণা এসেছে আইপ্যাড থেকে, এবং এর ভাঁজ করার প্রযুক্তিকে তিনি সাবলীল ও সহজবোধ্য বলে বর্ণনা করেন। ফোনটি খোলা অবস্থায় দেখতে ছোট আইপ্যাডের মতো, আর ভাঁজ করলে দেখতে লাগে প্রশস্ত আইফোনের মতো।

বাজারে থাকা অন্যান্য ফোল্ডেবল স্মার্টফোনের সমালোচনা করে টার্নাস বলেন, সেগুলো দেখতে যেন দুটি ফোন একসঙ্গে জোড়া লাগানো, যা বড় স্ক্রিনের অনুভূতিকে বরং সংকুচিত করে ফেলে। তার ভাষায়, 'ডুয়ো' একগুচ্ছ উল্লেখযোগ্য উদ্ভাবনের ফসল, যা ফোল্ডেবল ফোন ব্যবহারের অভিজ্ঞতাকেই নতুন করে সংজ্ঞায়িত করবে বলে তারা মনে করেন।

অ্যাপলের হার্ডওয়্যার বিভাগে দীর্ঘদিন শীর্ষ নির্বাহী হিসেবে কাজ করার সুবাদে ফোল্ডেবল আইফোন তৈরির প্রক্রিয়ায় সরাসরি যুক্ত ছিলেন টার্নাস, চলতি বছরের শুরুতে যাকে কুকের উত্তরসূরি হিসেবে বেছে নেওয়া হয়।

বিশ্লেষকদের মূল্যায়ন

প্রযুক্তি গবেষণা প্রতিষ্ঠান এফডিএম-এর প্রধান বিশ্লেষক বেন উড মনে করেন, টার্নাসের পদোন্নতির সময় বেছে নেওয়া হয়েছে সাম্প্রতিক বছরগুলোর অন্যতম বড় আইফোন উন্মোচনের সঙ্গে সামঞ্জস্য রেখেই। তিনি বলেন, অ্যাপলে কোনো কিছুই দুর্ঘটনাক্রমে ঘটে না।

আইফোনের নকশায় এই পরিবর্তন ২০০৭ সালে প্রথম আইফোন উন্মোচনের পর থেকে অ্যাপল সত্যিকারের কোনো বড় উদ্ভাবন আনতে পারেনি বলে যে সমালোচনা রয়েছে, তা কিছুটা প্রশমিত করতে পারে।

ফরেস্টারের বিশ্লেষক দিপাঞ্জন চ্যাটার্জি সতর্ক করে বলেন, ফোল্ডেবল ফোনটি অ্যাপলের পণ্যতালিকায় একটি চড়া দামের 'শোপিস' হয়ে থাকার ঝুঁকিতে রয়েছে, যা মর্যাদা বাড়ালেও প্রকৃত প্রবৃদ্ধি আনতে নাও পারে।

এর আগে সর্বশেষ আইফোনের সর্বোচ্চ শুরুর দাম ছিল ৯০০ ডলার। বুধবার একই সঙ্গে অ্যাপল নতুন আইফোন ১৮ ও ১৮ প্রো-ও উন্মোচন করেছে, যেগুলোর শুরুর দাম যথাক্রমে ১ হাজার ২০০ ও ১ হাজার ৩০০ ডলার।

চ্যাটার্জি বলেন, ফোল্ডেবল আইফোনের পরিণতি অ্যাপলের ভিশন প্রো হেডসেটের মতো হতে পারে, যার দাম ৩ হাজার ৬৯৯ ডলার রাখা হলেও ক্রেতাদের মধ্যে তেমন জনপ্রিয়তা পায়নি। আবার এটি অ্যাপল ওয়াচের মতোও হতে পারে, যা আইফোনের মতো জনপ্রিয় না হলেও প্রতিবছর লাখ লাখ মানুষ কিনে থাকেন।

বাজারের চিত্র

উড জানান, বর্তমানে স্যামসাং ও হুয়াওয়ের মতো প্রতিষ্ঠানের ফোল্ডেবল স্মার্টফোন মোট স্মার্টফোন বিক্রির মাত্র ২ শতাংশ দখল করে আছে। অ্যাপলের সংস্করণ আগ্রহ ও চাহিদা বাড়ালেও, আগামী এক দশকে এই বাজার মোট বিক্রির মাত্র ৪ শতাংশে পৌঁছাতে পারে বলে এফডিএম-এর তথ্য-উপাত্তে উঠে এসেছে।

আইফোন অ্যাপলের সবচেয়ে বেশি বিক্রি হওয়া পণ্য, যা কোম্পানির বার্ষিক মোট বিক্রির অর্ধেকেরও বেশি। সাম্প্রতিক প্রান্তিকগুলোতে অ্যাপল দাবি করেছে, আইফোনের চাহিদা আগের যেকোনো সময়ের চেয়ে বেশি, এবং সর্বশেষ সংস্করণটি কোম্পানির ইতিহাসে সবচেয়ে সফল পণ্য উন্মোচন হিসেবে প্রমাণিত হয়েছে।

সূত্র: বিবিসি নিউজ