জীবিকার তাগিদে মাত্র কয়েক মাস আগে ইতালিতে পাড়ি জমিয়েছিলেন তিনি। কিন্তু সড়ক দুর্ঘটনায় নিভে গেছে সব স্বপ্ন। নিহত শরিফুল ইসলামের (১৯) বাড়ি মাদারীপুর সদর উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের মিঠাপুরে। তিনি ওই গ্রামের নশু প্রামাণিকের একমাত্র সন্তান।
স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় দেশটির বন্দরনগরী নাপোলির ভিল্লে লিতেরনো এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেন ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এ.টি.এম. রকিবুল হক।
সাইকেল চালানোর সময় দুর্ঘটনা
প্রবাসীরা জানান, ইতালিতে নাপোলি এলাকায় একটি সরকারি আশ্রয় ক্যাম্পে থাকতেন শরিফুল। ওইদিন সাইকেল চালানোর সময় তিনি এ দুর্ঘটনার শিকার হন এবং আহত অবস্থায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার পর স্থানীয় পুলিশ ও উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং লাশ উদ্ধার করে কাছের হাসপাতালের মর্গে পাঠান। তবে ঠিক কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি, প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ।
দেশে পাঠানো হবে লাশ
রাষ্ট্রদূত জানান, স্থানীয় প্রবাসী কমিউনিটির সঙ্গে আলোচনা করে শরিফুলের লাশ দেশে পাঠানোর প্রয়োজনীয় দাপ্তরিক প্রক্রিয়া শুরু করা হবে।
-
কুয়েতে নাগরিকত্ব হারানো ব্যক্তিদের জন্য ১০ বছর মেয়াদি আবাসনের নতুন সুযোগ
-
যুক্তরাজ্যকে সেন্সরশিপের হুঁশিয়ারি ট্রাম্প প্রশাসনের, বিবিসি-আইটিভি ইস্যুতে আপত্তি
-
ভেনিসে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগ, আওয়ামী লীগ কর্মীদের বিরুদ্ধে হামলার দাবি
-
ইতালিতে সাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই বাংলাদেশি তরুণের, কমিউনিটিতে শোকের ছায়া
-
ছেলে যুবরাজ শেখ হামদানের ২০ বছর পূর্তিতে আবেগঘন চিঠি লিখলেন বাবা শেখ মোহাম্মদ
আরও পড়ুন: