টাঙ্গুয়ার হাওরের একাংশে নৌযান নিষিদ্ধ, কত দূর যেতে পারবেন পর্যটকরা?
বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলের জেলা সুনামগঞ্জের জনপ্রিয় পর্যটনকেন্দ্র টাঙ্গুয়ার হাওরের একটি অংশে হাউসবোটসহ পর্যটকবাহী সব ধরনের নৌযান চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে জেলা প্রশাসন।
কেন দেওয়া হলো এই নিষেধাজ্ঞা?
ইঞ্জিনচালিত নৌকার অনিয়ন্ত্রিত চলাচল এবং পর্যটকদের ফেলে দেওয়া ময়লা-আবর্জনায় হাওরের প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র্যের ভারসাম্য...