ঢাকা ১২ চৈত্র ১৪৩২, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
ঢাকা ১২ চৈত্র ১৪৩২, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
সর্বশেষ
আপাসেন-এর জুডিশিয়াল রিভিউ (বিচারিক পুনর্বিবেচনা) আবেদন খারিজ মার্কিন কংগ্রেসে ১৯৭১ সালের গণহত্যার স্বীকৃতির প্রস্তাব ২৫ মার্চ কালরাত স্মরণে ‘ব্ল্যাক আউট’ হয়নি, ছিল না কোন রাষ্ট্রীয় কর্মসূচি যুক্তরাজ্যের পার্লামেন্টে উৎসবমুখর আয়োজন ৫০ জন যাত্রী নিয়ে দৌলতদিয়া ফেরিঘাটের পন্টুন থেকে পদ্মা নদীতে বাস হাজতখানায় নেওয়ার পথে মাসুদ উদ্দিন চৌধুরীর গায়ে ময়লা পানি নিক্ষেপ ‘এক-এগারোর’ আলোচিত জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেপ্তার, কি বার্তা দিল সরকার? সিলেটে মাজারে হামলা, বাউলগানের আসর পণ্ড বাংলাদেশসহ ৭৫ দেশের ইমিগ্র্যান্ট ভিসা স্থগিতের কারণ জানাল যুক্তরাষ্ট্র যুদ্ধ থামাতে মধ্যস্থতায় তিন দেশ, আলোচনা কতটা ফলপ্রসূ? সামনে কঠিন সময় আসছে, তেল ও নিত্যপণ্যের দাম বাড়বে: মির্জা ফখরুল ইউনিয়ন পরিষদ দিয়ে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন, উপজেলা-পৌরসভা নির্বাচন কবে? সাংবাদিক আনিস আলমগীরকে তারেক রহমানের ফোন, কী কথা হলো ৪০০০ কিমি দূরের মার্কিন ঘাঁটি নিশানা: ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা নিয়ে নতুন হিসাব এক বছর পর ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ পেলেন বাংলাদেশের হাই কমিশনার আল-আকসায় ঈদের নামাজ হয়নি—ছয় দশকের মধ্যে এক নজিরবিহীন পরিস্থিতি ইরানের গ্যাসক্ষেত্রে ইসরায়েলি হামলার জবাবে চার দেশের ৭ জ্বালানি স্থাপনায় পাল্টা হামলা : ঝুঁকিতে বাংলাদেশ, ভারত ও পাকিস্তান দেড় বছর পর বাসায় ফিরতেই আওয়ামী লীগ নেতা হাসু গ্রেপ্তার গ্যাসক্ষেত্রে পাল্টাপাল্টি হামলা : বিশ্বজুড়ে লাফিয়ে বাড়ছে তেলের দাম, ব্যয় বৃদ্ধির শঙ্কা সৌদি আরবে চাঁদ দেখা যায়নি, ঈদ ২০ মার্চ : বাংলাদেশে কবে? ঈদের দিন সারা দেশে বৃষ্টির আশঙ্কা ইরান যুদ্ধের প্রতিবাদে পদত্যাগ করলেন মার্কিন শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা ইরান যুদ্ধ: আরব আমিরাতে নিহতদের মধ্যে বাংলাদেশ ছাড়াও আছেন নেপালি, পাকিস্তানি ব্রাজিল স্কোয়াড থেকে ছিটকে গেলেন নেইমার পুতিনের আমন্ত্রণে মস্কোয় চিকিৎসা নিচ্ছেন মোজতবা খামেনি বাগদাদের মার্কিন দূতাবাসে ড্রোন ও রকেট হামলা সিটি ও জেলা পরিষদ কি বিএনপি নেতাদের পুনর্বাসন কেন্দ্র? মধ্যপ্রাচ্যের যুদ্ধে জড়াবে না যুক্তরাজ্য, জার্মানি ও গ্রিস আরব আমিরাতে বাংলাদেশিসহ ৩৫ জন গ্রেপ্তার শব্দের চেয়ে ১৩ গুণ দ্রুত ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে ইরানের হামলা, দুবাই বিমানবন্দরে ফ্লাইট স্থগিত

বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল রিয়াদে সৌদি আরবের ৯১তম জাতীয় দিবস উদযাপিত

প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২১, ০৬:১১ পিএম

বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল রিয়াদে সৌদি আরবের ৯১তম জাতীয় দিবস উদযাপিত
সৌদি আরবের ৯১তম জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল দিন ব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করে। দিবসটি উপলক্ষে বিআইএস পরিবারের পক্ষ থেকে সৌদি রাজ পরিবারসহ সকল দেশ প্রেমিক নাগরিকের প্রতি ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার মাধ্যমে শুভেচ্ছা জানানো হয় এবং সকাল দশটায় বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনে এক আলোচনাসভার আয়োজন করা হয়। সভায় বাংলাদেশ দূতাবাসে সদ্য নিযুক্ত মিনিস্টার ও কাউন্সেলর এস. এম. রাকিবুল্লাহকে সংবর্ধনা প্রদান করা হয়। বিদ্যালয়ের বোর্ড অব ডাইরেক্টর্সের চেয়ারম্যান মোহাম্মদ মোস্তাক আহম্মদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবেও উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের মিনিস্টার ও কাউন্সেলর এস.এম.রাকিবুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোর্ড অব ডাইরেক্টর্সের ফাইন্যান্স ডাইরেক্টর মুহাম্মদ আবদুল হাকিম, এসিস্ট্যান্ট ফাইন্যান্স ডাইরেক্টর ইঞ্জিনিয়ার গোফরান, কালচারাল ডাইরেক্টর সিরাজুল সফিকুল হক প্রমুখ। সমাজ বিজ্ঞানের প্রভাষক খাদেমুল ইসলাম ও সিনিয়র শিক্ষিকা মিসেস সানজিদা বেগমের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন ইসলামী শিক্ষা বিভাগের প্রভাষক মুহাম্মদ জহিরুল ইসলাম। শিক্ষকদের মধ্যে আলোচনায় অংশ নেন বাংলা বিভাগের সিনিয়র শিক্ষিকা মিসেস আসমা জাহান, সমাজ বিজ্ঞান বিভাগের প্রভাষক মোঃ রফিকুল ইসলাম, বাংলা ভাষা ও সাহিত্যের মুহাম্মদ দিলওয়ার হুসাইন। প্রধান অতিথি হিসেবে এস এম রাকিবুল্লাহন বলেন, সৌদি আরব মুসলিম বিশ্বের কেন্দ্র বিন্দু। বাংলাদেশের সঙ্গে বন্ধু প্রতীম এই রাষ্ট্রের সবসময় সুসম্পর্ক রয়েছে। তিনি অত্র বিদ্যালয় থেকে আরো বেশি পরিমাণে দেশপ্রেমিক ও যোগ্য নাগরিক গড়ে তোলার ব্যাপারে গুরুত্ব তুলে ধরেন। তিনি বিদ্যালয়ের সকল সমস্যা সমাধানে সাধ্যমত প্রচেষ্টা চালানোর ব্যাপারে সবাইকে আশ^স্ত করেন। সভাপতি হিসেবে বোর্ড অব ডাইরেক্টর্সের চেয়ারম্যান মোহাম্মদ মোস্তাক আহম্মদ সৌদি আরবের জাতীয় দিবসের তাৎপর্যপূর্ণ দিক তুলে ধরেন। আমাদের দ্বিতীয় আবাস ভূমি হিসেবে এদেশে প্রতি শ্রদ্ধাশীল হতে সবাইকে আহ্বান জানান। পরে আগত ও সংবর্ধিত অতিথির উদ্দেশ্যে বিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি তুলে ধরেন। স্বাগত বক্তব্যে প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোঃ আফজাল হোসেন সৌদি জাতীয় দিবস উপলক্ষে সৌদি আরবের ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরেন এবং প্রতিষ্ঠানের সহপৃষ্ঠপোষকের দায়িত্বভার গ্রহণের জন্য মিনিস্টার ও কাউন্সেলর এসএম রাকিবুল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বিশেষ অতিথির বক্তৃতায় সিরাজুল সফিকুল হক বলেন ইসলামের পবিত্র ভুমি সৌদি আরব আমাদের গর্বের স্থান। এদেশের নিয়ম কানুম মেলে আমাদের চলা উচিৎ। তিনি বিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত নতুন কর্মকর্তাকে সাধুবাদ জানান। বিশেষ অতিথি হিসেবে মুহাম্মদ আবদুল হাকিম মুসলিম উম্মার মিলনস্থল হিসেবে সৌদি আরবের বিভিন্ন প্রেক্ষাপট বিশ্লেষণ করেন।তিনি বলেন, এদেশেই আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সঃ) এর আগমন ও আমাদের পথ চলার পাথেয় ধর্মগ্রন্থ আল কোরআন এই পূণ্যভূমিতেই অবতীর্ণ হয়েছে। এদেশের মর্যাদা অক্ষুন্ন রাখতে সবাইকে আন্তরিক হওয়ার আহ্বান জানান। ইঞ্জিনিয়ার গোফরান বলেন, আমারা প্রতিনিয়ত এদেশের প্রতি শ্রদ্ধাশীল থাকবো। তিনি বিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত নবনিযুক্ত কর্মকর্তার উদ্দেশ্যে বিদ্যালয়ের বিভিন্ন বিষয় তুলে ধরেন। অনুষ্ঠানের শেষ পর্বে সৌদি আরবসহ আমাদের প্রিয় মাতৃভূমির সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মুনাজাত পরিচালনা করেন ইসলাম ও নৈতিক শিক্ষা বিভাগের প্রভাষক মুহাম্মদ জহিরুল ইসলাম। পরে সৌদি জাতীয় দিবস উপলক্ষে সবাই প্রীতি ভোজে অংশ গ্রহণের মাধ্যমে দিনের কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।