ঢাকা ২৪ ভাদ্র ১৪৩৩, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা ২৪ ভাদ্র ১৪৩৩, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ
বেনিফিটভুক্ত অভিভাবকদের সন্তানরা আর পাবে না প্রি-স্কুলে অগ্রাধিকার বাঁধনের ওপর হামলার প্রতিবাদে ইতালিতে বাংলাদেশ দূতাবাসে এনসিপি ডায়াস্পোরার স্মারকলিপি ডিসএবিলিটি বেনিফিট কমানোর বিপক্ষে অধিকাংশ ব্রিটিশ, বলছে নতুন জরিপ রাজপ্রাসাদের চিঠিতে ক্ষুব্ধ হ্যারি-মেগান, HRH খেতাব স্থগিতই থাকছে চাপের মুখেও অনড় মিলিব্যান্ড, ইসরাইলি বসতির পণ্যে নিষেধাজ্ঞার পথে যুক্তরাজ্য বাংলাদেশে গরুর মাংস খেয়ে কলকাতায় তোপের মুখে স্বনামধন্য অভিনেতা ইতালিতে বছরে ১০ হাজার বাংলাদেশির বৈধ কর্মসংস্থানের সুযোগ অধরাই রয়ে গেল স্বপ্ন, কফিনে ফিরছে ইতালি প্রবাসীর লাশ সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সিলেটের দুই প্রবাসীর মৃত্যু কুয়েতে নাগরিকত্ব হারানো ব্যক্তিদের জন্য ১০ বছর মেয়াদি আবাসনের নতুন সুযোগ যুক্তরাজ্যকে সেন্সরশিপের হুঁশিয়ারি ট্রাম্প প্রশাসনের, বিবিসি-আইটিভি ইস্যুতে আপত্তি ভেনিসে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগ, আওয়ামী লীগ কর্মীদের বিরুদ্ধে হামলার দাবি ইতালিতে সাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই বাংলাদেশি তরুণের, কমিউনিটিতে শোকের ছায়া একনেকে উঠছে এমআরটি-৫ দক্ষিণাঞ্চলীয় রুট, ব্যয় ৪৫ হাজার কোটি টাকা ছেলে যুবরাজ শেখ হামদানের ২০ বছর পূর্তিতে আবেগঘন চিঠি লিখলেন বাবা শেখ মোহাম্মদ সৌদি আরবে বাংলাদেশি প্রবাসীদের ই-পাসপোর্টে নতুন নির্দেশনা ব্যাগেজ হ্যান্ডলিংয়ে সময় কমানো, লাইভ মনিটরিং স্ক্রিন স্থাপনের নির্দেশ বিমানমন্ত্রীর সৌদিতে ধরপাকড়ের মধ্যে বৈধতা ধরে রাখতে প্রবাসী বাংলাদেশিদের কী করণীয় আমার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি হবেন শেখ সেলিম: দ্য ওয়ালকে শেখ হাসিনা পাতায়ায় মার্কিন রণতরী ভেড়ার আগে যৌনকর্মী ঠেকাতে পুলিশি অভিযান ফ্রান্সে গ্যাস বিস্ফোরণ, বাংলাদেশি শিশু নিহত কানাডায় নির্মিত হচ্ছে বাংলাদেশি সিনেমা ‘ভায়োলেন্স’ সৌদি আরবে ধরপাকড়: আটক ১৪ হাজারের মধ্যে ১২ হাজার অবৈধ অভিবাসীকে ফেরত ভিসাহীন বাংলাদেশিদের মালয়েশিয়া ছাড়তে বললো হাই কমিশন রানওয়ে থেকে ছিটকে পড়ল অ্যামাজনের বিমান: মায়ামিতে প্রাণ গেল ৫ জনের কেপ ভার্দেতে স্কুল বাস খাদে পড়ে নিহত অন্তত ২৫ শিক্ষার্থী, জাতীয় শোক ঘোষণা ইংলিশ চ্যানেলে একটি ডিঙি নৌকা থেকে উদ্ধার প্রায় ১৪০ অভিবাসী ‘সোশ্যাল মিডিয়ায় যা মনে আসে তা-ই লিখবেন না’: তরুণদের সতর্ক হওয়ার পরামর্শ ব্রিটিশ এমপির গাজার ধ্বংস হওয়া পয়ঃনিষ্কাশন, ইসরায়েলে এখন পানির সংকট- প্রকৃতির নির্মম প্রতিশোধ সিলেট-ইস্তাম্বুল সরাসরি ফ্লাইট চালুর উদ্যোগ, ইউরোপযাত্রায় খুলছে নতুন সম্ভাবনার দুয়ার

বাঁধনের ওপর হামলার প্রতিবাদে ইতালিতে বাংলাদেশ দূতাবাসে এনসিপি ডায়াস্পোরার স্মারকলিপি

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৫ পিএম

বাঁধনের ওপর হামলার প্রতিবাদে ইতালিতে বাংলাদেশ দূতাবাসে এনসিপি ডায়াস্পোরার স্মারকলিপি

মিনহাজ হোসেন, ইতালি ব্যুরো প্রধান

ইতালির ভেনিসে অনুষ্ঠিত আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে আমন্ত্রিত বাংলাদেশের অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর আওয়ামী লীগের অনুসারী পরিচয় দেওয়া ব্যক্তিদের হামলার প্রতিবাদে ইতালিস্থ বাংলাদেশ দূতাবাসে স্মারকলিপি প্রদান করেছে এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স ইতালি। হামলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আইনি ব্যবস্থা গ্রহণ ও ভুক্তভোগীকে প্রয়োজনীয় আইনি সহায়তা প্রদানের দাবি জানানো হয়েছে স্মারকলিপিতে।

হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে সুনির্দিষ্ট তদন্ত ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে দূতাবাসের প্রথম সচিব মারজুক ইসলামের কাছে স্মারকলিপি প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন এনসিপি ডায়াস্পোরা ইতালির আহ্বায়ক রাসেল মোহাম্মদ, যুগ্ম সদস্যসচিব নাহিদ ইবনে জিহাদ, যোগাযোগ সম্পাদক সাজিদুর রহমান, এনডিপির রোম-লাৎসিও আহ্বায়ক এস কে তারেকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সৈকত, কার্যনির্বাহী সম্পাদক আরিফুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য দাউদুল ইসলাম, যুগ্ম মুখ্য সংগঠক মোহাম্মদ হাসানসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

স্মারকলিপি প্রদানকালে সংক্ষিপ্ত আলোচনায় নেতৃবৃন্দ বলেন, আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাওয়া একজন শিল্পীর ওপর হামলার ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। তাঁরা সুষ্ঠু তদন্তের মাধ্যমে হামলায় জড়িতদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এনসিপি ডায়াস্পোরা ইতালির নেতৃবৃন্দ বলেন, রাজনৈতিক পরিচয় যা-ই হোক না কেন, কোনো ধরনের সহিংসতা বা হামলা গ্রহণযোগ্য নয়। তাঁরা ইতালীয় কর্তৃপক্ষের পাশাপাশি বাংলাদেশ সরকারের সংশ্লিষ্টদের কাছেও ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানান।