বিয়ানীবাজার ফুটবল ফাউন্ডেশন আয়োজিত BFF সুপার কাপ ২০২৬-এর ড্র সম্পন্ন হয়েছে। এবারের আসরে মোট ১৬টি দল অংশ নিচ্ছে। টুর্নামেন্টটি আগামী রবিবার, ১৩ সেপ্টেম্বর ববি মুর স্পোর্টস হাব, ড্যাগেনহাম, RM9 5PU-তে অনুষ্ঠিত হবে। আয়োজকদের প্রত্যাশা, BFF সুপার কাপ ঐক্য, ঐতিহ্য, সংস্কৃতি ও ফুটবল-উত্তেজনায় ভরপুর একটি প্রতিযোগিতা হবে।
১৬ দল এর গ্রুপ বিন্যাস-
গ্রুপ এ
- আঙ্গুরা মোহাম্মদপুর এফসি
- ঘুঙ্গাদিয়া এসসি
- নয়াগ্রাম এফসি
- গোবিন্দশ্রী এফসি
গ্রুপ বি
- বৈরাগী এফসি
- নালবহর যাত্রাশাহ ইউনাইটেড
- জলঢুপ এসসি
- মাথিউরা দুধবকশি এসসি
গ্রুপ সি
- নবাং এফসি
- মাটিজুরা এফসি
- কালাইউরা এসসি
- দেউলগ্রাম এফসি
গ্রুপ ডি
- চারাবই এফসি
- পুরুষপাল এফসি
- আকাখাজনা এফসি
- মাথিউরা পশ্চিমপার এফসি
ঐতিহ্য, সম্প্রদায় ও ফুটবলের মিলনমেলা
সুপার কাপ এমন একটি আয়োজন, যেখানে দলগুলো প্রতিনিধিত্ব করছে তাদের শিকড়ভূমি, সংস্কৃতি ও ফুটবলের প্রতি ভালোবাসা। চারটি গ্রুপে ১৬টি দল লড়াই করবে জয়ের জন্য ।এবং প্রতিটি ম্যাচই হবে গুরুত্বপূর্ণ-নিজেদের সেরা ফুটবল শৈলীর ছাপ রেখে কাপ জয়ের প্রত্যয়ে।
বিয়ানীবাজার ফুটবল ফাউন্ডেশনের বক্তব্য
সুমন রহমান বলেন, BFF সুপার কাপ নিজ অঞ্চলের বাসিন্দাদের একত্রিত করার একটি অনন্য প্রয়াস। তিনি জানান, দিনব্যাপী এই আয়োজন শুধু ফুটবল প্রতিযোগিতাই নয়-সবার মধ্যে ঐতিহ্য, সংস্কৃতি, আবেগ ও ভালোবাসা ভাগাভাগির একটি বিশেষ দিনে পরিণত হবে। তিনি বলেন, দর্শক ও বিয়ানীবাজারবাসী একটি রোমাঞ্চকর ও স্মরণীয় টুর্নামেন্টের অপেক্ষায় আছেন।
রুহুল আমিন বলেন, এই টুর্নামেন্টের মূল শক্তি বিয়ানীবাজার ফুটবল ফাউন্ডেশনের কর্মীরা, ক্লাব, খেলোয়াড়, স্বেচ্ছাসেবক ও সমর্থকরা। তিনি বলেন, আমরা BFF সুপার কাপকে এমন একটি আয়োজনে পরিণত করতে চাই, যা কমিউনিটি গর্বের সঙ্গে দেখবে, এবং একই সঙ্গে একটি ইতিবাচক ও প্রতিযোগিতাময় ক্রীড়া ঐতিহ্য গড়ে তুলতে চান।
সূত্র: লন্ডনবাংলা ডটকম
আরও পড়ুন: