ওমানে সড়ক দুর্ঘটনায় সন্দ্বীপের ৭ প্রবাসীর মৃত্যু
মধ্যপ্রাচ্যের দেশ ওমানে সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার একই ইউনিয়নের সাত প্রবাসী নিহত হয়েছেন।
বুধবার বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৫টার দিকে দেশটির দুকুম এলাকার সিদরায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা সবাই সন্দ্বীপ উপজেলার সারিকাইত ইউনিয়নের বাসিন্দা।
ওমানে থাকা সন্দ্বীপের আরেক প্রবাসী শিপন প্রত্যক্ষদর্শী...