স্পেনের মাদ্রিদে গ্যারেজে অগ্নিকাণ্ড, বাংলাদেশি ফুড ডেলিভারি কর্মী নিহত
স্পেনের রাজধানী মাদ্রিদে একটি সাইকেল গ্যারেজে ভয়াবহ অগ্নিকাণ্ডে এক বাংলাদেশি তরুণের মৃত্যু হয়েছে। অবিবাহিত ওই তরুণ ফুড ডেলিভারি কর্মী হিসেবে কাজ করতেন।
পাসপোর্টের তথ্য অনুযায়ী, নিহত প্রবাসীর নাম মো. ইউসুফ হাসান আলিফ (২৬)। ঢাকায় জন্মগ্রহণ করা ইউসুফের বাবার নাম আব্দুল মোতালিব...