ঢাকা ২৩ ভাদ্র ১৪৩৩, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা ২৩ ভাদ্র ১৪৩৩, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ
আমার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি হবেন শেখ সেলিম: দ্য ওয়ালকে শেখ হাসিনা পাতায়ায় মার্কিন রণতরী ভেড়ার আগে যৌনকর্মী ঠেকাতে পুলিশি অভিযান ফ্রান্সে গ্যাস বিস্ফোরণ, বাংলাদেশি শিশু নিহত কানাডায় নির্মিত হচ্ছে বাংলাদেশি সিনেমা ‘ভায়োলেন্স’ সৌদি আরবে ধরপাকড়: আটক ১৪ হাজারের মধ্যে ১২ হাজার অবৈধ অভিবাসীকে ফেরত ভিসাহীন বাংলাদেশিদের মালয়েশিয়া ছাড়তে বললো হাই কমিশন রানওয়ে থেকে ছিটকে পড়ল অ্যামাজনের বিমান: মায়ামিতে প্রাণ গেল ৫ জনের কেপ ভার্দেতে স্কুল বাস খাদে পড়ে নিহত অন্তত ২৫ শিক্ষার্থী, জাতীয় শোক ঘোষণা ইংলিশ চ্যানেলে একটি ডিঙি নৌকা থেকে উদ্ধার প্রায় ১৪০ অভিবাসী ‘সোশ্যাল মিডিয়ায় যা মনে আসে তা-ই লিখবেন না’: তরুণদের সতর্ক হওয়ার পরামর্শ ব্রিটিশ এমপির গাজার ধ্বংস হওয়া পয়ঃনিষ্কাশন, ইসরায়েলে এখন পানির সংকট- প্রকৃতির নির্মম প্রতিশোধ সিলেট-ইস্তাম্বুল সরাসরি ফ্লাইট চালুর উদ্যোগ, ইউরোপযাত্রায় খুলছে নতুন সম্ভাবনার দুয়ার ইতালির নাপোলিতে সড়ক দুর্ঘটনায় মাদারীপুরের তরুণ শরিফুলের মৃত্যু মাদক মামলায় মিশরীয় উপস্থাপক সারাহ খলিফাসহ ১২ জনের মৃত্যুদণ্ড সিলেটে পাঁচ দিনে ১১ লাশ, নেপথ্যে কী কারণ? মেয়ের বিয়ের টাকা নিয়ে বাড়ি ফেরা হলো না ইসমাইলের, বনানীতে মিলল মরদেহ প্যারিসে বাংলাদেশিদের ড্রাইভিং শেখাবে ‘ফ্রেঞ্চ অ্যাকাডেমি’ যুক্তরাষ্ট্রের এনওয়াইপিডির সর্বোচ্চ গোয়েন্দা পদে বিয়ানীবাজারের ইকবাল হোসেন দিলারা জামানকে নিয়ে ভুয়া ফটোকার্ড: ২২-২৩ বছর আগের ঘটনা নতুন করে ছড়িয়ে বিভ্রান্তি কারাগারে ভিডিও কলে স্বজনের মুখ দেখার সুযোগ, তবে মাদক-দুর্নীতির পুরোনো অভিযোগ অমীমাংসিত লন্ডনের স্কুলে মোবাইল নিষিদ্ধ: বদলে যাচ্ছে শিক্ষার্থীদের আচরণ অনুপ্রবেশের অভিযোগে ইন্দোনেশিয়ায় ৮ বাংলাদেশি গ্রেপ্তার টাওয়ার হ্যামলেটসে কস্ট অব লিভিং সহায়তায় আয়সীমা ৬০ হাজার পাউন্ড, জানালেন নির্বাহী মেয়র লুৎফুর রহমান পূর্ব লন্ডনে গ্রীষ্মমণ্ডলীয় মশার প্রজনন শনাক্ত, স্বাস্থ্য সংস্থার সতর্কবার্তা যুক্তরাজ্যে সাপ্তাহিক ফুড ওয়েস্ট সংগ্রহে ৯,০০০ পরিবারের নতুন সাড়া মন্ত্রী এলেই দৃশ্য বদলায় ওসমানী হাসপাতাল, বছরজুড়ে কেন ভোগান্তি: প্রশ্ন রোগীদের আগামী ১৮ অক্টোবর ভোটগ্রহণ: গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নির্বাচন বিজ্ঞপ্তি প্রকাশ ভাঙা ডানা নিয়েও বেঁচে থাকা "বিস্ময়কর" ঈগলকে ফের দেখা গেল স্কটল্যান্ডের উপকূলে স্কিলড ওয়ার্কার ভিসায় বড় স্বস্তি: শোষণকারী নিয়োগকর্তা বদলাতে পারবেন ভুক্তভোগীরা গোলাপগঞ্জের চন্দরপুরে আবু তাহের এমবিইকে বর্ণাঢ্য সংবর্ধনা

আমার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি হবেন শেখ সেলিম: দ্য ওয়ালকে শেখ হাসিনা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৫ এএম

আমার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি হবেন শেখ সেলিম: দ্য ওয়ালকে শেখ হাসিনা

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তার অনুপস্থিতিতে শেখ ফজলুল করিম সেলিম বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করবেন। ভারতের সংবাদমাধ্যম দ্য ওয়ালকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি কথা বলেন।

শেখ হাসিনা বলেন, "এখন শেখ সেলিম সিনিয়র মোস্ট প্রেসিডিয়াম সদস্য। আমার অনুপস্থিতিতে তিনি সভাপতির দায়িত্ব পালন করবেন।"

ছোটবোন শেখ রেহানা সম্পর্কে তিনি বলেন, "রেহানা সরাসরি রাজনীতিতে যুক্ত নয়।"

  • দীর্ঘ সাক্ষাৎকারে একাধিক মন্তব্য

দ্য ওয়ালের এক্সিকিউটিভ এডিটর অমল সরকারের সঙ্গে দীর্ঘ কথোপকথনে শেখ হাসিনা তার দেশে ফেরা, ব্যক্তিগত নিরাপত্তা, বাংলাদেশের বর্তমান পরিস্থিতি, ভারত-বাংলাদেশ সম্পর্ক এবং আওয়ামী লীগের ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে একাধিক বিস্ফোরক মন্তব্য করেছেন। এই সাক্ষাৎকারেও তিনি ডিসেম্বরে দেশে ফেরার কথা পুনর্ব্যক্ত করেন।

দেশে ফিরলে বিমানবন্দরেই তাকে হত্যা করা হতে পারে বলে উদ্বেগ প্রকাশ করেছেন সাবেক এই প্রধানমন্ত্রী। তিনি বলেন, "প্রত্যেকের জীবনের ঝুঁকি আছে। আমি দেশে ফেরার জন্য নির্দেশনা দিয়ে কাউকে বিপদে ফেলতে চাই না।"

প্রাসঙ্গত ২০২৪ সালের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। এরপর ২০২৫ সালের ১২ মে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করে অন্তর্বর্তীকালীন সরকার। গত নভেম্বরে ওই ট্রাইব্যুনাল জুলাই গণঅভ্যুত্থান দমনের মামলায় শেখ হাসিনাকে একটি অভিযোগে মৃত্যুদণ্ড অন্যটিতে যাবজ্জীবন কারাদণ্ডের রায় দেন।

সূত্র: দ্য ওয়াল