ঢাকা ২৪ ভাদ্র ১৪৩৩, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা ২৪ ভাদ্র ১৪৩৩, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ
অধরাই রয়ে গেল স্বপ্ন, কফিনে ফিরছে ইতালি প্রবাসীর লাশ সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সিলেটের দুই প্রবাসীর মৃত্যু কুয়েতে নাগরিকত্ব হারানো ব্যক্তিদের জন্য ১০ বছর মেয়াদি আবাসনের নতুন সুযোগ যুক্তরাজ্যকে সেন্সরশিপের হুঁশিয়ারি ট্রাম্প প্রশাসনের, বিবিসি-আইটিভি ইস্যুতে আপত্তি ভেনিসে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগ, আওয়ামী লীগ কর্মীদের বিরুদ্ধে হামলার দাবি ইতালিতে সাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই বাংলাদেশি তরুণের, কমিউনিটিতে শোকের ছায়া একনেকে উঠছে এমআরটি-৫ দক্ষিণাঞ্চলীয় রুট, ব্যয় ৪৫ হাজার কোটি টাকা ছেলে যুবরাজ শেখ হামদানের ২০ বছর পূর্তিতে আবেগঘন চিঠি লিখলেন বাবা শেখ মোহাম্মদ সৌদি আরবে বাংলাদেশি প্রবাসীদের ই-পাসপোর্টে নতুন নির্দেশনা ব্যাগেজ হ্যান্ডলিংয়ে সময় কমানো, লাইভ মনিটরিং স্ক্রিন স্থাপনের নির্দেশ বিমানমন্ত্রীর সৌদিতে ধরপাকড়ের মধ্যে বৈধতা ধরে রাখতে প্রবাসী বাংলাদেশিদের কী করণীয় আমার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি হবেন শেখ সেলিম: দ্য ওয়ালকে শেখ হাসিনা পাতায়ায় মার্কিন রণতরী ভেড়ার আগে যৌনকর্মী ঠেকাতে পুলিশি অভিযান ফ্রান্সে গ্যাস বিস্ফোরণ, বাংলাদেশি শিশু নিহত কানাডায় নির্মিত হচ্ছে বাংলাদেশি সিনেমা ‘ভায়োলেন্স’ সৌদি আরবে ধরপাকড়: আটক ১৪ হাজারের মধ্যে ১২ হাজার অবৈধ অভিবাসীকে ফেরত ভিসাহীন বাংলাদেশিদের মালয়েশিয়া ছাড়তে বললো হাই কমিশন রানওয়ে থেকে ছিটকে পড়ল অ্যামাজনের বিমান: মায়ামিতে প্রাণ গেল ৫ জনের কেপ ভার্দেতে স্কুল বাস খাদে পড়ে নিহত অন্তত ২৫ শিক্ষার্থী, জাতীয় শোক ঘোষণা ইংলিশ চ্যানেলে একটি ডিঙি নৌকা থেকে উদ্ধার প্রায় ১৪০ অভিবাসী ‘সোশ্যাল মিডিয়ায় যা মনে আসে তা-ই লিখবেন না’: তরুণদের সতর্ক হওয়ার পরামর্শ ব্রিটিশ এমপির গাজার ধ্বংস হওয়া পয়ঃনিষ্কাশন, ইসরায়েলে এখন পানির সংকট- প্রকৃতির নির্মম প্রতিশোধ সিলেট-ইস্তাম্বুল সরাসরি ফ্লাইট চালুর উদ্যোগ, ইউরোপযাত্রায় খুলছে নতুন সম্ভাবনার দুয়ার ইতালির নাপোলিতে সড়ক দুর্ঘটনায় মাদারীপুরের তরুণ শরিফুলের মৃত্যু মাদক মামলায় মিশরীয় উপস্থাপক সারাহ খলিফাসহ ১২ জনের মৃত্যুদণ্ড সিলেটে পাঁচ দিনে ১১ লাশ, নেপথ্যে কী কারণ? মেয়ের বিয়ের টাকা নিয়ে বাড়ি ফেরা হলো না ইসমাইলের, বনানীতে মিলল মরদেহ প্যারিসে বাংলাদেশিদের ড্রাইভিং শেখাবে ‘ফ্রেঞ্চ অ্যাকাডেমি’ যুক্তরাষ্ট্রের এনওয়াইপিডির সর্বোচ্চ গোয়েন্দা পদে বিয়ানীবাজারের ইকবাল হোসেন দিলারা জামানকে নিয়ে ভুয়া ফটোকার্ড: ২২-২৩ বছর আগের ঘটনা নতুন করে ছড়িয়ে বিভ্রান্তি

ছেলে যুবরাজ শেখ হামদানের ২০ বছর পূর্তিতে আবেগঘন চিঠি লিখলেন বাবা শেখ মোহাম্মদ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৩ পিএম

ছেলে যুবরাজ শেখ হামদানের ২০ বছর পূর্তিতে আবেগঘন চিঠি লিখলেন বাবা শেখ মোহাম্মদ

দুবাইয়ের শাসক সংযুক্ত আরব আমিরাতের উপ-রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুম তাঁর ছেলে দুবাই যুবরাজ শেখ হামদান বিন মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুমকে একটি আবেগঘন চিঠি লিখেছেন। আগামীকাল দুবাই এক্সিকিউটিভ কাউন্সিলের চেয়ারম্যান হিসেবে শেখ হামদানের দায়িত্ব গ্রহণের ২০ বছর পূর্ণ হচ্ছে, আর তারই প্রাক্কালে এই চিঠি লেখেন তিনি।

চিঠিতে শেখ মোহাম্মদ তাঁর ছেলের নেতৃত্ব, অর্জন এবং দুবাইবাসীর সঙ্গে তাঁর ঘনিষ্ঠ সম্পর্কের প্রশংসা করেন। তিনি শেখ হামদানের সহানুভূতি, বিনয়, সাহস এবং মানুষের প্রয়োজন বোঝার আন্তরিকতাকে তুলে ধরেন এবং তাঁকে "মহান উদার মানুষ" হিসেবে বর্ণনা করেন, যিনি মানবতার প্রতি গভীর যত্নশীল এবং সম্মান উদারতার কাজে সবসময় এগিয়ে থাকেন।

শেখ মোহাম্মদ লেখেন, শেখ হামদানের ক্রমবর্ধমান সাফল্য জাতি, তরুণ প্রজন্ম সেনাবাহিনীর প্রতি তাঁর দায়িত্বকে আরও বাড়িয়ে তুলছে। তিনি উল্লেখ করেন, দুবাই এর অর্থনীতি, প্রতিযোগিতা সক্ষমতা এবং বৈশ্বিক অবস্থানের প্রতিও শেখ হামদানের দায়িত্ব ক্রমশ বাড়ছে।

দীর্ঘ শাসনকালের অভিজ্ঞতা থেকে অর্জিত জ্ঞান ছেলের সঙ্গে ভাগ করে নেন শেখ মোহাম্মদ। তিনি বলেন, শাসকের উচিত শাসন করার আগে মানুষের কথা শোনা, শাস্তি দেওয়ার আগে সহানুভূতি দেখানো এবং চাওয়ার আগেই দেওয়া। তিনি জোর দিয়ে বলেন, ন্যায়বিচারে দৃঢ়তা মর্যাদা করুণা বয়ে আনে এবং স্থিতিশীলতাকে মজবুত করে, আর অন্যায় সভ্যতাকেও পিছিয়ে দিতে পারে।

তিনি ছেলেকে সৎ আন্তরিক মানুষদের দিয়ে নিজেকে ঘিরে রাখার পরামর্শ দেন, যাঁরা কঠিন হলেও সত্য কথা বলতে দ্বিধা করেন না। তিনি বলেন, মিথ্যাবাদী মানুষ কেবল সত্যকে বিকৃত করে না, বরং তার ওপর অর্পিত বিশ্বাসকেও নষ্ট করে।

চিঠির শেষ ভাগে শেখ মোহাম্মদ শাসক জনগণের সম্পর্কের গুরুত্ব তুলে ধরে শেখ জায়েদ শেখ রশিদের উত্তরাধিকারের কথা স্মরণ করেন। তিনি ছেলেকে বার্তা দেন- "মানুষ যদি চোখ দিয়ে আপনাকে দেখে, আপনি তাদের হৃদয় দিয়ে দেখুন।"

চিঠির জবাবে শেখ হামদান তাঁর পিতাকে "আমার প্রভু, আমার পিতা, আমার শিক্ষক আমার আশ্রয়" বলে সম্বোধন করেন। তিনি বলেন, "আপনার বিদ্যালয়ে কাটানো বিশ বছর নেতৃত্বের প্রকৃত অর্থ বোঝার প্রস্তুতি ছিল।" তিনি পিতার আস্থার প্রতি সম্মান জানিয়ে তাঁর শেখানো শিক্ষা মেনে চলার প্রতিশ্রুতি দেন এবং পিতার সুস্বাস্থ্য কামনা করে বার্তার সমাপ্তি টানেন।

সূত্র: গালফ নিউজ