ঢাকা ২২ শ্রাবণ ১৪৩৩, বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬
ঢাকা ২২ শ্রাবণ ১৪৩৩, বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬
সর্বশেষ
সিডনির সড়ক দুর্ঘটনায় নিহত নুরহায়াতি, লাইফ সাপোর্টে বাংলাদেশি মাহবুবুল প্যারিসে জেমসের কনসার্ট : এক টুকরো বাংলাদেশ আমিরাতে ৯৮৫ বাংলাদেশির ভিসা বাতিল : তালিকা পাঠাল দূতাবাস প্রবাসজীবনের চাপ : মালদ্বীপে ১০ দিনে ৮ বাংলাদেশির মৃত্যু টাঙ্গুয়ার হাওরের একাংশে নৌযান নিষিদ্ধ, কত দূর যেতে পারবেন পর্যটকরা? সিডনির মঞ্চ মাতালেন রুনা লায়লা নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্ট: তারার মেলায় সেরা যারা লন্ডনে ব্রিক লেইন জামে মসজিদের ৫০ বছর: দুইদিনব্যাপী অনুষ্ঠান সেপ্টেম্বরে প্রথম স্ত্রীকে নিয়ে বিদেশ যাত্রা, বুলডোজার দিয়ে বাড়ি গুঁড়িয়ে দিলেন দ্বিতীয় স্ত্রী ‘প্রতারণা’: নিউ জার্সিতে ২ বাংলাদেশি গ্রেপ্তার স্ত্রীকে মারধর, ইতালি থেকে বাংলাদেশি বহিস্কার আরব আমিরাতে কড়াকড়ি, কারা পড়ছেন নিষেধাজ্ঞার আওতায়? প্রবাসীদের টাকা নিয়ে উধাও ‘ইয়েপবিট’ ও ‘বনচ্যাট’ মার্কিন ভিসার জন্য বাংলাদেশিদের ২০ হাজার ডলার বন্ড আর লাগবে না ইতালিতে পাঠানোর কথা বলে সেনাবাহিনীতে বিক্রি, ইউক্রেনে যুদ্ধবন্দি ৩ বাংলাদেশি জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে হাড্ডা-হাড্ডি লড়াই, জিতলেন যারা স্পেনে ঢুকে পড়েছে ৬০ হাজার অভিভাসী, কঠিন সংকটে ইউরোপের দেশগুলো জীবিকার খোঁজে বিদেশে গিয়ে মৃত্যু: মালদ্বীপে বাংলাদেশির করুণ পরিণতি লন্ডনের হোটেলে শ ম রেজাউল করিমকে ঘিরে ছাত্রদল নেতার ক্ষোভ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষক বরখাস্ত, বাদ পড়ছেন আওয়ামী লীগপন্থীরা বার্লিনে হচ্ছে ‘গ্রীষ্ম উৎসব’, গাইবেন জলের গানের রাহুল আনন্দ ইরানজুড়ে নতুন করে মার্কিন হামলা হঠাৎ ভিসা বাতিল করছে আমিরাত, উৎকণ্ঠায় প্রবাসীরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার নিয়ে যা বলল হিউম্যান রাইটস ওয়াচ অস্ট্রেলিয়ার সিডনি ও মেলবোর্নে গান গাইবেন রুনা লায়লা ব্রাজিল জাতীয় দলকে বিদায় বলে দিলেন নেইমার পেপ্যাল সেবা চালু হচ্ছে বাংলাদেশে, অর্থ স্থানান্তর সহজ হবে অন্তঃসত্ত্বা স্ত্রীকে নির্যাতন, ইতালি থেকে বাংলাদেশি বহিষ্কৃত ‘শ্রাবণের মেঘগুলো’ গানে শিক্ষকের ভিডিও ঘিরে যা ঘটেছে গ্রিসের ক্রিটে অভিবাসী ঢল, ৭ দিনে ৪১৯ জন আটক ও উদ্ধার

বাংলাদেশে আইপিএল সম্প্রচার নিষিদ্ধ

প্রকাশিত: ০৫ জানুয়ারি ২০২৬, ০২:৩৭ পিএম

বাংলাদেশে আইপিএল সম্প্রচার নিষিদ্ধ

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)-এর সব খেলা ও সংশ্লিষ্ট অনুষ্ঠান সম্প্রচার বন্ধ রাখতে নির্দেশ দিয়েছে তথ্য মন্ত্রণালয়। মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে জনস্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

তথ্য মন্ত্রণালয়ের সহকারী সচিব মোঃ ফিরোজ খান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, “ভারতীয় ক্রিকেট বোর্ড কর্তৃক আগামী ২৬ মার্চ ২০২৬ থেকে অনুষ্ঠেয় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ক্রিকেট খেলায় বাংলাদেশের তারকা খেলোয়াড় জনাব মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স দল থেকে বাদ দেওয়ার নির্দেশ দৃষ্টিগোচর হয়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ডের এহেন সিদ্ধান্তের কোনো যৌক্তিক কারণ জানা নেই এবং এমন সিদ্ধান্ত বাংলাদেশের জনগনকে ব্যথিত, মর্মাহত ও ক্ষুব্ধ করেছে।”

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, শুধু খেলা নয়—আইপিএল সংক্রান্ত সব ধরনের অনুষ্ঠানও সম্প্রচার বন্ধ রাখতে হবে।

এতে বলা হয়, “এমতাবস্থায় পরবর্তী নিদের্শ না দেওয়া পর্যন্ত আইপিএলের সকল খেলা এবং অনুষ্ঠান প্রচার/সম্প্রচার রাখার জন্য নির্দেশক্রমে অনুরোধ জানানো হলো।”

এছাড়া বিজ্ঞপ্তিতে জানানো হয়, “যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে ও জনস্বার্থে এ আদেশ জারি করা হলো।”

মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করেই এই পরিস্থিতির সূচনা। গত কয়েক দিন ধরে ভারতীয় বিভিন্ন গণমাধ্যমে বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে সংঘটিত সহিংস ঘটনার প্রেক্ষাপটে ভারতে ক্ষোভ তৈরি হওয়ার খবর প্রকাশিত হচ্ছিল। একই সঙ্গে মুস্তাফিজের আইপিএলে অংশগ্রহণ নিয়েও বিতর্ক চলছিল। এসব ঘটনার ধারাবাহিকতায় গত শনিবার ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব দেবাজিৎ সাইকিয়া জানান, বাংলাদেশের এই পেসারকে বাদ দিতে কলকাতা নাইট রাইডার্সকে নির্দেশ দেওয়া হয়েছে। এর পরপরই কলকাতা নাইট রাইডার্স কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে জানায়, ৯ কোটি ২০ লাখ রুপিতে দলে নেওয়া ওই পেসারকে তারা ছেড়ে দিয়েছে।

মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনায় বাংলাদেশে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। শনিবার রাতেই ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, বিশ্বকাপ খেলতে বাংলাদেশ দলের ভারতে যাওয়া তিনি নিরাপদ মনে করছেন না। একই সঙ্গে তিনি বাংলাদেশে আইপিএলের সম্প্রচার বন্ধের উদ্যোগ নিতে তথ্য ও সম্প্রচার উপদেষ্টাকে অনুরোধ করেছেন বলেও জানান।

এর পরদিন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আইসিসির কাছে চিঠি পাঠিয়ে জানায়, নিরাপত্তা নিয়ে শঙ্কার কারণে তারা আগামী মাসের টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যেতে চায় না। ওই চিঠিতে বাংলাদেশের ম্যাচগুলো ভারতের বাইরে আয়োজনের অনুরোধও জানানো হয়।

এ বিষয়ে আইসিসির পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া পায়নি বিসিবি। এর মধ্যেই বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধ রাখার নির্দেশনা জারি হলো।