ঢাকা ২১ শ্রাবণ ১৪৩৩, বুধবার, ০৫ আগস্ট ২০২৬
ঢাকা ২১ শ্রাবণ ১৪৩৩, বুধবার, ০৫ আগস্ট ২০২৬
সর্বশেষ
সিডনির সড়ক দুর্ঘটনায় নিহত নুরহায়াতি, লাইফ সাপোর্টে বাংলাদেশি মাহবুবুল প্যারিসে জেমসের কনসার্ট : এক টুকরো বাংলাদেশ আমিরাতে ৯৮৫ বাংলাদেশির ভিসা বাতিল : তালিকা পাঠাল দূতাবাস প্রবাসজীবনের চাপ : মালদ্বীপে ১০ দিনে ৮ বাংলাদেশির মৃত্যু টাঙ্গুয়ার হাওরের একাংশে নৌযান নিষিদ্ধ, কত দূর যেতে পারবেন পর্যটকরা? সিডনির মঞ্চ মাতালেন রুনা লায়লা নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্ট: তারার মেলায় সেরা যারা লন্ডনে ব্রিক লেইন জামে মসজিদের ৫০ বছর: দুইদিনব্যাপী অনুষ্ঠান সেপ্টেম্বরে প্রথম স্ত্রীকে নিয়ে বিদেশ যাত্রা, বুলডোজার দিয়ে বাড়ি গুঁড়িয়ে দিলেন দ্বিতীয় স্ত্রী ‘প্রতারণা’: নিউ জার্সিতে ২ বাংলাদেশি গ্রেপ্তার স্ত্রীকে মারধর, ইতালি থেকে বাংলাদেশি বহিস্কার আরব আমিরাতে কড়াকড়ি, কারা পড়ছেন নিষেধাজ্ঞার আওতায়? প্রবাসীদের টাকা নিয়ে উধাও ‘ইয়েপবিট’ ও ‘বনচ্যাট’ মার্কিন ভিসার জন্য বাংলাদেশিদের ২০ হাজার ডলার বন্ড আর লাগবে না ইতালিতে পাঠানোর কথা বলে সেনাবাহিনীতে বিক্রি, ইউক্রেনে যুদ্ধবন্দি ৩ বাংলাদেশি জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে হাড্ডা-হাড্ডি লড়াই, জিতলেন যারা স্পেনে ঢুকে পড়েছে ৬০ হাজার অভিভাসী, কঠিন সংকটে ইউরোপের দেশগুলো জীবিকার খোঁজে বিদেশে গিয়ে মৃত্যু: মালদ্বীপে বাংলাদেশির করুণ পরিণতি লন্ডনের হোটেলে শ ম রেজাউল করিমকে ঘিরে ছাত্রদল নেতার ক্ষোভ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষক বরখাস্ত, বাদ পড়ছেন আওয়ামী লীগপন্থীরা বার্লিনে হচ্ছে ‘গ্রীষ্ম উৎসব’, গাইবেন জলের গানের রাহুল আনন্দ ইরানজুড়ে নতুন করে মার্কিন হামলা হঠাৎ ভিসা বাতিল করছে আমিরাত, উৎকণ্ঠায় প্রবাসীরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার নিয়ে যা বলল হিউম্যান রাইটস ওয়াচ অস্ট্রেলিয়ার সিডনি ও মেলবোর্নে গান গাইবেন রুনা লায়লা ব্রাজিল জাতীয় দলকে বিদায় বলে দিলেন নেইমার পেপ্যাল সেবা চালু হচ্ছে বাংলাদেশে, অর্থ স্থানান্তর সহজ হবে অন্তঃসত্ত্বা স্ত্রীকে নির্যাতন, ইতালি থেকে বাংলাদেশি বহিষ্কৃত ‘শ্রাবণের মেঘগুলো’ গানে শিক্ষকের ভিডিও ঘিরে যা ঘটেছে গ্রিসের ক্রিটে অভিবাসী ঢল, ৭ দিনে ৪১৯ জন আটক ও উদ্ধার

মার্কিন ভিসা বন্ডের তালিকায় বাংলাদেশ

প্রকাশিত: ০৭ জানুয়ারি ২০২৬, ১২:৩১ পিএম

মার্কিন ভিসা বন্ডের তালিকায় বাংলাদেশ
যুক্তরাষ্ট্রে প্রবেশের আবেদনের ক্ষেত্রে যেসব দেশের নাগরিকদের ১৫ হাজার ডলার পর্যন্ত ভিসা বন্ড বা জামানত প্রদান বাধ্যতামূলক, সেই তালিকা প্রায় তিনগুণ বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন। মার্কিন পররাষ্ট্র দপ্তরের ভ্রমণসংক্রান্ত ওয়েবসাইটে ৬ জানুয়ারি মঙ্গলবার এ তথ্য প্রকাশ করা হয়েছে। এর আগে সাতটি দেশের নাম যুক্ত করার এক সপ্তাহ না যেতেই নতুন তালিকায় বাংলাদেশসহ আরও ২৫টি দেশ অন্তর্ভুক্ত করা হয়েছে। তারও আগে ছয়টি দেশ যুক্ত হয়েছিল। ফলে মোট দেশসংখ্যা দাঁড়িয়েছে ৩৮টি। যুক্তরাজ্যের ইনডিপেনডেন্ট–এর খবরে বলা হয়েছে, বন্ডের সর্বোচ্চ অঙ্ক ১৫ হাজার মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ১৮ লাখ ৩৫ হাজার টাকা (প্রতি ডলার ১২২.৩১ টাকা হিসেবে)। পররাষ্ট্র দপ্তরের তথ্য অনুযায়ী, নতুন অন্তর্ভুক্ত দেশগুলোর জন্য (কয়েকটি ব্যতিক্রম ছাড়া) ২১ জানুয়ারি থেকে এ বন্ডের শর্ত প্রয়োগ হবে। আফ্রিকার দেশ বেশি থাকলেও তালিকায় লাতিন আমেরিকা ও এশিয়ারও কয়েকটি দেশ রয়েছে। নিয়ম কার্যকর হলে অনেকের জন্য মার্কিন ভিসা পাওয়া আরও ব্যয়বহুল হয়ে উঠবে। যুক্তরাষ্ট্রে প্রবেশে ইতিমধ্যে আরোপিত কঠোরতার সঙ্গে এটি সর্বশেষ সংযোজন। নতুন নিয়ম অনুযায়ী আবেদনকারীদের সশরীর সাক্ষাৎকার দেওয়া বাধ্যতামূলক। পাশাপাশি তাঁদের সামাজিক যোগাযোগমাধ্যমের ইতিহাস, পূর্ববর্তী ভ্রমণ এবং বসবাসের বিস্তারিত তথ্যও জমা দিতে হবে। মার্কিন কর্মকর্তাদের দাবি—৫ হাজার থেকে ১৫ হাজার ডলারের এই ভিসা বন্ড অতিরিক্ত সময় অবস্থানকারী ব্যক্তির সংখ্যা কমাতে সাহায্য করবে। তবে বন্ড দিলেই ভিসা পাওয়া যাবে—এ নিশ্চয়তা নেই। ভিসা বাতিল হলে বা ভিসার শর্ত পুরোপুরি মানা হলে বন্ডের অর্থ ফেরত দেওয়া হবে। বন্ডের শর্ত যেসব নতুন দেশের ক্ষেত্রে কার্যকর হচ্ছে সেগুলো হলো— বাংলাদেশ, আলজেরিয়া, অ্যাঙ্গোলা, অ্যান্টिगুয়া অ্যান্ড বার্বুডা, বেনিন, বুরুন্ডি, কেপভার্দে, কিউবা, জিবুতি, ডোমিনিকা, ফিজি, গ্যাবন, আইভরি কোস্ট, কিরগিজিস্তান, নেপাল, নাইজেরিয়া, সেনেগাল, তাজিকিস্তান, টোগো, টোঙ্গা, টুভালু, উগান্ডা, ভানুয়াতু, ভেনেজুয়েলা ও জিম্বাবুয়ে। এগুলো যুক্ত হলো আগের তালিকার দেশ ভুটান, বতসোয়ানা, মধ্য আফ্রিকা প্রজাতন্ত্র, গাম্বিয়া, গিনি, গিনি-বিসাউ, মালাউই, মৌরিতানিয়া, নামিবিয়া, সাও তোমে অ্যান্ড প্রিন্সিপে, তানজানিয়া, তুর্কমেনিস্তান ও জাম্বিয়ার সঙ্গে। ওয়েবসাইটে বলা হয়েছে, এসব দেশের পাসপোর্টধারী কেউ যদি বি১/বি২ (ভ্রমণ ও ব্যবসা) ভিসার জন্য উপযুক্ত মনে হন, তবে তাঁকে ৫ হাজার, ১০ হাজার বা ১৫ হাজার ডলারের বন্ড জমা দিতে হবে। বন্ডের পরিমাণ নির্ধারিত হবে সাক্ষাৎকারের সময়। এ জন্য ‘আই-৩৫২’ ফরম জমা এবং Pay.gov–এর মাধ্যমে শর্তে সম্মত হওয়াও বাধ্যতামূলক। ভিসাধারীদের নির্দিষ্ট প্রবেশপথ ব্যবহার করতে হবে। তা না করলে প্রবেশাধিকার বাতিল বা বহির্গমন–তথ্য নথিবদ্ধ না হওয়ার ঝুঁকি থাকতে পারে। নির্ধারিত প্রবেশপথগুলোর মধ্যে রয়েছে— বোস্টন লোগান আন্তর্জাতিক বিমানবন্দর (BOS), জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর (JFK), ওয়াশিংটন ডুলাস আন্তর্জাতিক বিমানবন্দর (IAD)।