তাসরিফ হাওলাদার শওকত, ইতালি প্রতিনিধি
ইতালির মেস্ত্রে শহরে জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধনকে শারীরিকভাবে হেনস্তা ও আঘাত করার অভিযোগ উঠেছে। বাঁধন অভিযোগ করেছেন, আওয়ামী লীগের প্রবাসী কর্মী হিসেবে পরিচয় দেওয়া কয়েকজন ব্যক্তি তাঁর ওপর এ হামলা চালিয়েছেন।
সোমবার (৭ সেপ্টেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক ভিডিওবার্তায় বাঁধন এ অভিযোগ করেন। তাঁর দাবি, ভাইয়ের পরিবারের সদস্যদের সঙ্গে স্থানীয় একটি পার্কে গেলে কয়েকজন ব্যক্তি তাঁকে ঘিরে ধরেন এবং শারীরিকভাবে হেনস্তা করেন। এ সময় তাঁর গায়ে কোক ও ডিম ছোড়া হয় এবং তাঁকে ধাক্কা ও আঘাত করা হয়। তাঁর মোবাইল ফোনও ছুড়ে ফেলা হয় বলে জানান তিনি। ঘটনাস্থলে তাঁর ভাইয়ের শিশুসন্তানও ছিল বলে জানান বাঁধন।
বাঁধনের অভিযোগ, হামলাকারীরা তাঁকে ‘জুলাইযোদ্ধা’ বলে সম্বোধন করেন এবং ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিতে বলেন। এ সময় তাঁকে গালাগালিও করা হয় বলে দাবি করেন তিনি। তাঁর ভাইয়ের স্ত্রীকেও ধাক্কা দেওয়া হয়েছে বলে ভিডিওবার্তায় জানান বাঁধন।
বাঁধন বলেন, “হ্যাঁ, আমি জুলাই যোদ্ধা, আমি আন্দোলনে অংশ নিয়েছি। আপনারা যেভাবে শারীরিক লাঞ্ছনা করলেন, তা অত্যন্ত অসংলগ্ন আচরণ।”
ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে রুবাইয়াত হোসেন পরিচালিত ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ চলচ্চিত্রের প্রদর্শনীতে অংশ নিতে বর্তমানে ইতালিতে রয়েছেন বাঁধন। ৮৮ মিনিটের এই চলচ্চিত্রটি ৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ‘Orizzonti’ প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত হয়েছে। চলচ্চিত্রটির বিশ্ব প্রিমিয়ার হয় ৫ সেপ্টেম্বর এবং ৭ সেপ্টেম্বরও ভেনিসে এর প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
ঘটনার পর বাঁধন হামলাকারীদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন এবং এ ধরনের আচরণের নিন্দা জানিয়েছেন। এ ঘটনায় প্রবাসী বাংলাদেশিদের মধ্যেও প্রতিক্রিয়া তৈরি হয়েছে।
-
কুয়েতে নাগরিকত্ব হারানো ব্যক্তিদের জন্য ১০ বছর মেয়াদি আবাসনের নতুন সুযোগ
-
যুক্তরাজ্যকে সেন্সরশিপের হুঁশিয়ারি ট্রাম্প প্রশাসনের, বিবিসি-আইটিভি ইস্যুতে আপত্তি
-
ইতালিতে সাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই বাংলাদেশি তরুণের, কমিউনিটিতে শোকের ছায়া
-
ছেলে যুবরাজ শেখ হামদানের ২০ বছর পূর্তিতে আবেগঘন চিঠি লিখলেন বাবা শেখ মোহাম্মদ
-
পাতায়ায় মার্কিন রণতরী ভেড়ার আগে যৌনকর্মী ঠেকাতে পুলিশি অভিযান
আরও পড়ুন: