ঢাকা ২৩ ভাদ্র ১৪৩৩, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা ২৩ ভাদ্র ১৪৩৩, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ
আমার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি হবেন শেখ সেলিম: দ্য ওয়ালকে শেখ হাসিনা পাতায়ায় মার্কিন রণতরী ভেড়ার আগে যৌনকর্মী ঠেকাতে পুলিশি অভিযান ফ্রান্সে গ্যাস বিস্ফোরণ, বাংলাদেশি শিশু নিহত কানাডায় নির্মিত হচ্ছে বাংলাদেশি সিনেমা ‘ভায়োলেন্স’ সৌদি আরবে ধরপাকড়: আটক ১৪ হাজারের মধ্যে ১২ হাজার অবৈধ অভিবাসীকে ফেরত ভিসাহীন বাংলাদেশিদের মালয়েশিয়া ছাড়তে বললো হাই কমিশন রানওয়ে থেকে ছিটকে পড়ল অ্যামাজনের বিমান: মায়ামিতে প্রাণ গেল ৫ জনের কেপ ভার্দেতে স্কুল বাস খাদে পড়ে নিহত অন্তত ২৫ শিক্ষার্থী, জাতীয় শোক ঘোষণা ইংলিশ চ্যানেলে একটি ডিঙি নৌকা থেকে উদ্ধার প্রায় ১৪০ অভিবাসী ‘সোশ্যাল মিডিয়ায় যা মনে আসে তা-ই লিখবেন না’: তরুণদের সতর্ক হওয়ার পরামর্শ ব্রিটিশ এমপির গাজার ধ্বংস হওয়া পয়ঃনিষ্কাশন, ইসরায়েলে এখন পানির সংকট- প্রকৃতির নির্মম প্রতিশোধ সিলেট-ইস্তাম্বুল সরাসরি ফ্লাইট চালুর উদ্যোগ, ইউরোপযাত্রায় খুলছে নতুন সম্ভাবনার দুয়ার ইতালির নাপোলিতে সড়ক দুর্ঘটনায় মাদারীপুরের তরুণ শরিফুলের মৃত্যু মাদক মামলায় মিশরীয় উপস্থাপক সারাহ খলিফাসহ ১২ জনের মৃত্যুদণ্ড সিলেটে পাঁচ দিনে ১১ লাশ, নেপথ্যে কী কারণ? মেয়ের বিয়ের টাকা নিয়ে বাড়ি ফেরা হলো না ইসমাইলের, বনানীতে মিলল মরদেহ প্যারিসে বাংলাদেশিদের ড্রাইভিং শেখাবে ‘ফ্রেঞ্চ অ্যাকাডেমি’ যুক্তরাষ্ট্রের এনওয়াইপিডির সর্বোচ্চ গোয়েন্দা পদে বিয়ানীবাজারের ইকবাল হোসেন দিলারা জামানকে নিয়ে ভুয়া ফটোকার্ড: ২২-২৩ বছর আগের ঘটনা নতুন করে ছড়িয়ে বিভ্রান্তি কারাগারে ভিডিও কলে স্বজনের মুখ দেখার সুযোগ, তবে মাদক-দুর্নীতির পুরোনো অভিযোগ অমীমাংসিত লন্ডনের স্কুলে মোবাইল নিষিদ্ধ: বদলে যাচ্ছে শিক্ষার্থীদের আচরণ অনুপ্রবেশের অভিযোগে ইন্দোনেশিয়ায় ৮ বাংলাদেশি গ্রেপ্তার টাওয়ার হ্যামলেটসে কস্ট অব লিভিং সহায়তায় আয়সীমা ৬০ হাজার পাউন্ড, জানালেন নির্বাহী মেয়র লুৎফুর রহমান পূর্ব লন্ডনে গ্রীষ্মমণ্ডলীয় মশার প্রজনন শনাক্ত, স্বাস্থ্য সংস্থার সতর্কবার্তা যুক্তরাজ্যে সাপ্তাহিক ফুড ওয়েস্ট সংগ্রহে ৯,০০০ পরিবারের নতুন সাড়া মন্ত্রী এলেই দৃশ্য বদলায় ওসমানী হাসপাতাল, বছরজুড়ে কেন ভোগান্তি: প্রশ্ন রোগীদের আগামী ১৮ অক্টোবর ভোটগ্রহণ: গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নির্বাচন বিজ্ঞপ্তি প্রকাশ ভাঙা ডানা নিয়েও বেঁচে থাকা "বিস্ময়কর" ঈগলকে ফের দেখা গেল স্কটল্যান্ডের উপকূলে স্কিলড ওয়ার্কার ভিসায় বড় স্বস্তি: শোষণকারী নিয়োগকর্তা বদলাতে পারবেন ভুক্তভোগীরা গোলাপগঞ্জের চন্দরপুরে আবু তাহের এমবিইকে বর্ণাঢ্য সংবর্ধনা

‘সোশ্যাল মিডিয়ায় যা মনে আসে তা-ই লিখবেন না’: তরুণদের সতর্ক হওয়ার পরামর্শ ব্রিটিশ এমপির

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৩ পিএম

‘সোশ্যাল মিডিয়ায় যা মনে আসে তা-ই লিখবেন না’: তরুণদের সতর্ক হওয়ার পরামর্শ ব্রিটিশ এমপির
Pic : Aaron Chown/PA

সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো কিছু পোস্ট করার ক্ষেত্রে তরুণদের আরও সচেতন সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছেন যুক্তরাজ্যের লেবার পার্টির সংসদ সদস্য (এমপি) লরেন এডওয়ার্ডস। নিজের ২০-৩০ বছর বয়সে করা কিছু বিতর্কিত আপত্তিকর পোস্টের কারণে খেসারত দেওয়ার অভিজ্ঞতা থেকে নতুন করে ক্ষমা প্রকাশ করে তিনি এই মন্তব্য করেন।

প্রেস অ্যাসোসিয়েশনকে (PA) দেওয়া এক সাক্ষাৎকারে এডওয়ার্ডস জানান, কোনো কিছু চিন্তাভাবনা না করে হুট করে অনলাইনে প্রকাশ করলে ভবিষ্যতে তা বড় ধরনের জটিলতা তৈরি করতে পারে। নিজের তিক্ত অভিজ্ঞতা টেনে তিনি বলেন, অনেকেই অনলাইনে নিজের মনের মধ্যে যা আসে তা- বলে দেওয়াকে রাজনৈতিক সক্রিয়তা মনে করেন, যা একটি ভুল ধারণা।

  • অতীতের বিতর্ক ক্ষমা প্রার্থনা

২০২৪ সালে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হওয়ার পরপরই ২০০৯ থেকে ২০১১ সালের মধ্যে করা কয়েকটি পুরনো পোস্টের জন্য ক্ষমা চান লরেন এডওয়ার্ডস। তৎকালীন ওই পোস্টগুলোতে তিনি এস্তোনিয়ান নাগরিক, একটি হালাল রেস্তোরাঁ এবং পার্লামেন্টের পরিচ্ছন্নতাকর্মীদের নিয়ে বিরূপ মন্তব্য করেছিলেন। এমনকি একটি পোস্টে তিনি প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতি অবমাননাকর ‘retards’ শব্দটিও ব্যবহার করেন।

নিজের আগের ভুলের পুনরাবৃত্তি উল্লেখ করে তিনি বলেন, "আমি আবারও আন্তরিকভাবে ক্ষমা চাচ্ছি। দুঃখজনকভাবে তৎকালীন সময়ে সমাজে শারীরিক বা মানসিকভাবে অক্ষম ব্যক্তিদের নিয়ে ধরনের আপত্তিকর ভাষার ব্যবহার প্রচলিত ছিল। তবে সমাজ যে এখন সেই মানসিকতা থেকে বেরিয়ে এসেছে, তা অত্যন্ত ইতিবাচক।" তিনি জানান, বর্তমানে তিনি প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার আদায় তাদের দৃষ্টিভঙ্গি বোঝার জন্য একজন সোচ্চার প্রতিনিধি হিসেবে কাজ করছেন।

  • সোশ্যাল মিডিয়া ত্যাগ বাস্তব জীবনের গুরুত্ব

এমপি নির্বাচিত হওয়ার কিছুদিন পর থেকেই সোশ্যাল মিডিয়া ব্যবহার থেকে অনেকটাই সরে এসেছেন লরেন এডওয়ার্ডস। এমনকি নিজের বিষয়ে অনলাইনে প্রকাশিত কোনো সংবাদ বা মন্তব্যও তিনি পড়েন না। এর কারণ হিসেবে তিনি বলেন, "আপনি যদি নিজের সম্পর্কে ভালো মন্তব্য বিশ্বাস করা শুরু করেন, তবে আপনাকে খারাপ মন্তব্যগুলোও বিশ্বাস করতে হবে।"

তরুণ প্রজন্মের উদ্দেশ্যে তিনি বাস্তব জীবনে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান। তার মতে, মহামারী আমাদের শিখিয়েছে অনলাইন জগতের চেয়ে বাস্তবে মানুষের পাশে দাঁড়ানো এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনা কতটা জরুরি।

  • অ্যাসিস্টেড ডাইং (সহায়তাভিত্তিক মৃত্যু) বিলের নেতৃত্ব

সোশ্যাল মিডিয়া বিতর্কের বাইরে বর্তমানে লরেন এডওয়ার্ডস যুক্তরাজ্যের বহুল আলোচিত 'টার্মিনালি ইল অ্যাডাল্টস (এন্ড অফ লাইফ) বিল' বা সহায়তাভিত্তিক মৃত্যুর (Assisted Dying) আইনি বৈধতা দেওয়ার প্রক্রিয়ার অন্যতম মুখ হিসেবে নেতৃত্ব দিচ্ছেন। আগামী ১১ সেপ্টেম্বর হাউস অব কমন্সে এই বিলটি নিয়ে নতুন করে বিতর্ক শুরু হওয়ার কথা রয়েছে, যা খোলার দায়িত্বে থাকবেন এডওয়ার্ডস নিজে।

সংসদে বিলটির দায়িত্ব নেওয়া প্রসঙ্গে তিনি বলেন, এটি অত্যন্ত সংবেদনশীল দায়িত্বপূর্ণ একটি বিষয়। এই বিলটি পাস করার ক্ষেত্রে যে বিতর্ক ব্যক্তিগত অস্বস্তি রয়েছে, তা দূরারোগ্য ব্যাধিতে আক্রান্ত রোগীদের যন্ত্রণার কাছে অত্যন্ত নগণ্য। যুক্তরাজ্যে একটি সঠিক মানবিক অ্যাসিস্টেড ডাইং আইন প্রণয়ন করা অত্যন্ত জরুরি বলে মনে করেন এই এমপি।

সূত্র : দি ইন্ডিপেন্ডেন্ট