ঢাকা ২২ ভাদ্র ১৪৩৩, রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা ২২ ভাদ্র ১৪৩৩, রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ
মাদক মামলায় মিশরীয় উপস্থাপক সারাহ খলিফাসহ ১২ জনের মৃত্যুদণ্ড সিলেটে পাঁচ দিনে ১১ লাশ, নেপথ্যে কী কারণ? মেয়ের বিয়ের টাকা নিয়ে বাড়ি ফেরা হলো না ইসমাইলের, বনানীতে মিলল মরদেহ প্যারিসে বাংলাদেশিদের ড্রাইভিং শেখাবে ‘ফ্রেঞ্চ অ্যাকাডেমি’ যুক্তরাষ্ট্রের এনওয়াইপিডির সর্বোচ্চ গোয়েন্দা পদে বিয়ানীবাজারের ইকবাল হোসেন দিলারা জামানকে নিয়ে ভুয়া ফটোকার্ড: ২২-২৩ বছর আগের ঘটনা নতুন করে ছড়িয়ে বিভ্রান্তি কারাগারে ভিডিও কলে স্বজনের মুখ দেখার সুযোগ, তবে মাদক-দুর্নীতির পুরোনো অভিযোগ অমীমাংসিত লন্ডনের স্কুলে মোবাইল নিষিদ্ধ: বদলে যাচ্ছে শিক্ষার্থীদের আচরণ অনুপ্রবেশের অভিযোগে ইন্দোনেশিয়ায় ৮ বাংলাদেশি গ্রেপ্তার টাওয়ার হ্যামলেটসে কস্ট অব লিভিং সহায়তায় আয়সীমা ৬০ হাজার পাউন্ড, জানালেন নির্বাহী মেয়র লুৎফুর রহমান পূর্ব লন্ডনে গ্রীষ্মমণ্ডলীয় মশার প্রজনন শনাক্ত, স্বাস্থ্য সংস্থার সতর্কবার্তা যুক্তরাজ্যে সাপ্তাহিক ফুড ওয়েস্ট সংগ্রহে ৯,০০০ পরিবারের নতুন সাড়া মন্ত্রী এলেই দৃশ্য বদলায় ওসমানী হাসপাতাল, বছরজুড়ে কেন ভোগান্তি: প্রশ্ন রোগীদের আগামী ১৮ অক্টোবর ভোটগ্রহণ: গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নির্বাচন বিজ্ঞপ্তি প্রকাশ ভাঙা ডানা নিয়েও বেঁচে থাকা "বিস্ময়কর" ঈগলকে ফের দেখা গেল স্কটল্যান্ডের উপকূলে স্কিলড ওয়ার্কার ভিসায় বড় স্বস্তি: শোষণকারী নিয়োগকর্তা বদলাতে পারবেন ভুক্তভোগীরা গোলাপগঞ্জের চন্দরপুরে আবু তাহের এমবিইকে বর্ণাঢ্য সংবর্ধনা মালয়েশিয়ার মাল্টিপল এন্ট্রি ভিসার সুবিধা বাংলাদেশিদের জন্য সীমিত হলো মিসাইল-ড্রোন হামলা: কুয়েতে বাংলাদেশিদের বিশেষ সতর্কতা নেতৃত্বের কোন্দলে বিভক্ত ফোবানা, যুক্তরাষ্ট্র-কানাডায় ৪ সম্মেলন মিশরে দুই বাংলাদেশিকে শিকলে বেঁধে নির্যাতন, ৩ বাংলাদেশির ৫ বছর সাজা দক্ষিণ কোরিয়ায় প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশি শিক্ষার্থী ইয়াসমিন যুক্তরাষ্ট্রেও ভুল পথে গাড়ি : প্রাণ গেল বাংলাদেশি মা-মেয়ের ওমানে সড়ক দুর্ঘটনায় রাঙ্গুনিয়ার মহিম নিহত কুয়েত–ঢাকা রুটে বাংলাদেশ বিমানের ফ্লাইট চালু, কমেছে বিমান ভাড়া স্পেনের মাদ্রিদে গ্যারেজে অগ্নিকাণ্ড, বাংলাদেশি ফুড ডেলিভারি কর্মী নিহত সৌদি আরবে গুলিতে বাংলাদেশি যুবক নিহত ঢাকায় গ্রেপ্তার বিয়ানীবাজার আওয়ামী লীগ নেতা পল্লব, নেওয়া হচ্ছে সিলেট আদালতে ৬ মাসের মধ্যে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া গায়ে হলুদের অনুষ্ঠানে মারধর: নিউ ইয়র্কে বাংলাদেশি গ্রেপ্তার

মাদক মামলায় মিশরীয় উপস্থাপক সারাহ খলিফাসহ ১২ জনের মৃত্যুদণ্ড

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৫ এএম

মাদক মামলায় মিশরীয় উপস্থাপক সারাহ খলিফাসহ ১২ জনের মৃত্যুদণ্ড

মাদক পাচারের মামলায় দোষী সাব্যস্ত হয়ে মিশরীয় টেলিভিশন উপস্থাপক সারাহ খলিফাসহ ১২ জনকে ফাঁ/সিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের আদেশ দিয়েছে দেশটির একটি আদালত।

রাষ্ট্রীয় মালিকানাধীন সংবাদপত্র আল-আহরামের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, দণ্ডপ্রাপ্তরা একটি অপরাধী চক্রের সদস্য ছিলেন, যারা মাদক তৈরির উপকরণ আমদানি করে তা বিক্রির উদ্দেশ্যে মজুত করছিল। এ ছাড়া তাদের কাছ থেকে অবৈধ আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদও জব্দ করা হয়।

৩৯ বছর বয়সী সারাহ খলিফা মূলত পরিচিত তার টিভি অনুষ্ঠান "মিশন ইম্পসিবল"-এর মাধ্যমে, যেখানে তিনি অপরাধ-সংক্রান্ত বিষয় নিয়ে অনুষ্ঠান করতেন। তিনি নিজের বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন।

মামলার অপর নয়জন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে, আর সাতজনকে খালাস দেওয়া হয়েছে। খলিফার আইনজীবী জানিয়েছেন, তারা এই মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিল করবেন।

রায়টি প্রথম ঘোষণা করা হয়েছিল গত মাসে। তবে মৃত্যুদণ্ডের মামলায় আইনি বাধ্যবাধকতা অনুযায়ী মিশরের গ্র্যান্ড মুফতির ধর্মীয় মতামত নেওয়ার পর এক মাস পর তা চূড়ান্তভাবে নিশ্চিত করা হয়।

বিচার চলাকালে আদালতে জানানো হয়, কর্তৃপক্ষ ৭৫০ কেজিরও বেশি মাদক এবং তা তৈরির কাঁচামাল জব্দ করেছিল। আল-আহরাম জানিয়েছে, প্রসিকিউটরদের কাছে ২০ জন সাক্ষী জবানবন্দি দিয়েছেন, পাশাপাশি কথোপকথন ও ভিডিও ক্লিপ সংবলিত ইলেকট্রনিক প্রমাণও উপস্থাপন করা হয়েছে।

রাষ্ট্র-পরিচালিত সংবাদপত্র আখবার আল-ইয়াওমের বরাতে জানা যায়, গত সেপ্টেম্বরে আদালতে হাজিরার সময় বিচারক তার ভূমিকা সম্পর্কে জিজ্ঞাসা করলে খলিফা বলেন, মাদকবিরোধী কর্তৃপক্ষের কার্যালয়ে ছবি তোলার আগ পর্যন্ত তিনি কোনো মাদক চোখেই দেখেননি।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের ২০২৫ সালের এক প্রতিবেদন অনুযায়ী, ওই বছর সারাবিশ্বে ৪৯২টি মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয়েছিল, যার মধ্যে ২৩টি কার্যকর করা হয়। প্রতিবেদনে বলা হয়, দণ্ডপ্রাপ্তরা মাদক পাচার ও ধর্ষণের দায়ে দোষী সাব্যস্ত হয়েছিলেন-আন্তর্জাতিক আইন ও মানদণ্ড অনুযায়ী যা "ইচ্ছাকৃত হত্যাকাণ্ডের" পর্যায়ে পড়ে না, যেখানে মৃত্যুদণ্ডের প্রয়োগ সীমাবদ্ধ রাখার কথা।