তাসরিস হাওলাদার শওকত , ইতালি প্রতিনিধি
ইতালির নাপোলি সংলগ্ন ভিল্লে লিতেরনো (Villa Literno) এলাকায় এক ভয়াবহ সাইকেল দুর্ঘটনায় মারাত্মক আহত তরুণ দিহান ইসলামও মৃত্যুর কাছে হার মেনেছেন। এর আগে একই দুর্ঘটনায় ঘটনাস্থলেই নিহত হন মাদারীপুরের তরুণ শরিফুল ইসলাম (১৯)।
প্রাপ্ত তথ্যে জানা গেছে, গত ৫ সেপ্টেম্বর (শনিবার) সন্ধ্যায় ভিল্লে লিতেরনো এলাকায় একটি সাইকেল দুর্ঘটনার শিকার হন দুই প্রবাসী বাংলাদেশি তরুণ। দুর্ঘটনায় মাদারীপুর জেলার বাহাদুরপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মিঠাপুর গ্রামের নশু প্রামাণিকের একমাত্র সন্তান শরিফুল ইসলাম ঘটনাস্থলেই প্রাণ হারান।
উক্ত সাইকেলটির চালক ছিলেন ফরিদপুর জেলার সালথা উপজেলার তরুণ দিহান ইসলাম। দুর্ঘটনার পর অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়। সেখানে চিকিৎসকদের টানা চেষ্টা ব্যর্থ করে দিয়ে আজ দুপুরে না ফেরার দেশে চলে যান তিনিও।
জানা যায়, প্রায় এক বছর আগে জীবিকার সন্ধানে ইতালি পাড়ি জমান দিহান। তিনি ভিল্লে লিতেরনো এলাকার একটি সরকারি আশ্রয়কেন্দ্রে (ক্যাম্প) বসবাস করছিলেন।
খবর পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ ও জরুরি উদ্ধারকারী দল মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। দুর্ঘটনার সুনির্দিষ্ট ও প্রকৃত কারণ অনুসন্ধানে স্থানীয় প্রশাসন ইতিমধ্যে আইনি তদন্ত শুরু করেছে।
এদিকে একই মর্মান্তিক দুর্ঘটনায় দুটি তাজা প্রাণ ঝরে পড়ার খবর ছড়িয়ে পড়লে মাদারীপুর ও ফরিদপুরে নিহতদের নিজ গ্রামে কান্নার রোল পড়ে। একমাত্র সন্তানকে হারিয়ে শরিফুলের পরিবারে এখন চলছে চরম মাতম। একই সাথে ইতালিপ্রবাসী বাংলাদেশি কমিউনিটির সর্বস্তরের মানুষের মাঝে গভীর শোক ও স্তব্ধতা নেমে এসেছে।
-
কুয়েতে নাগরিকত্ব হারানো ব্যক্তিদের জন্য ১০ বছর মেয়াদি আবাসনের নতুন সুযোগ
-
যুক্তরাজ্যকে সেন্সরশিপের হুঁশিয়ারি ট্রাম্প প্রশাসনের, বিবিসি-আইটিভি ইস্যুতে আপত্তি
-
ভেনিসে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগ, আওয়ামী লীগ কর্মীদের বিরুদ্ধে হামলার দাবি
-
ছেলে যুবরাজ শেখ হামদানের ২০ বছর পূর্তিতে আবেগঘন চিঠি লিখলেন বাবা শেখ মোহাম্মদ
-
পাতায়ায় মার্কিন রণতরী ভেড়ার আগে যৌনকর্মী ঠেকাতে পুলিশি অভিযান
আরও পড়ুন: