ঢাকা ২২ শ্রাবণ ১৪৩৩, বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬
ঢাকা ২২ শ্রাবণ ১৪৩৩, বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬
সর্বশেষ
আরব আমিরাতে শুক্রবার পূর্ব ও দক্ষিণাঞ্চলে বৃষ্টির সম্ভাবনা সৌদিতে কোম্পানি থেকে বাসায় গৃহকর্মী আনার নতুন সহজ নিয়ম চালু শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যা লিখল বিশ্বমিডিয়া সৌদি প্রবাসীদের আতঙ্কিত না হওয়ার পরামর্শ: জেনে নিন অভিযানের আসল কারণ ও আইনি নিয়মাবলি শেখ হাসিনা ইতিহাসের নিকৃষ্টতম ও ঘৃণ্য ফ্যাসিস্ট ছিলেন: রিজভী যুক্তরাজ্যে টয়লেট ব্যবহারে নতুন নিয়ম, বদলাবে ১৮ হাজার সাইনবোর্ড লন্ডনের কভেন্ট গার্ডেনে ছুরি নিয়ে তাণ্ডব, আহত চার, নারী গ্রেপ্তার সিডনির সড়ক দুর্ঘটনায় নিহত নুরহায়াতি, লাইফ সাপোর্টে বাংলাদেশি মাহবুবুল প্যারিসে জেমসের কনসার্ট : এক টুকরো বাংলাদেশ আমিরাতে ৯৮৫ বাংলাদেশির ভিসা বাতিল : তালিকা পাঠাল দূতাবাস প্রবাসজীবনের চাপ : মালদ্বীপে ১০ দিনে ৮ বাংলাদেশির মৃত্যু টাঙ্গুয়ার হাওরের একাংশে নৌযান নিষিদ্ধ, কত দূর যেতে পারবেন পর্যটকরা? সিডনির মঞ্চ মাতালেন রুনা লায়লা নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্ট: তারার মেলায় সেরা যারা লন্ডনে ব্রিক লেইন জামে মসজিদের ৫০ বছর: দুইদিনব্যাপী অনুষ্ঠান সেপ্টেম্বরে প্রথম স্ত্রীকে নিয়ে বিদেশ যাত্রা, বুলডোজার দিয়ে বাড়ি গুঁড়িয়ে দিলেন দ্বিতীয় স্ত্রী ‘প্রতারণা’: নিউ জার্সিতে ২ বাংলাদেশি গ্রেপ্তার স্ত্রীকে মার*ধর, ইতালি থেকে বাংলাদেশি বহিস্কার আরব আমিরাতে কড়াকড়ি, কারা পড়ছেন নিষেধাজ্ঞার আওতায়? প্রবাসীদের টাকা নিয়ে উধাও ‘ইয়েপবিট’ ও ‘বনচ্যাট’ মার্কিন ভিসার জন্য বাংলাদেশিদের ২০ হাজার ডলার বন্ড আর লাগবে না ইতালিতে পাঠানোর কথা বলে সেনাবাহিনীতে বিক্রি, ইউক্রেনে যুদ্ধবন্দি ৩ বাংলাদেশি জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে হাড্ডা-হাড্ডি লড়াই, জিতলেন যারা স্পেনে ঢুকে পড়েছে ৬০ হাজার অভিভাসী, কঠিন সংকটে ইউরোপের দেশগুলো জীবিকার খোঁজে বিদেশে গিয়ে মৃত্যু: মালদ্বীপে বাংলাদেশির করুণ পরিণতি লন্ডনের হোটেলে শ ম রেজাউল করিমকে ঘিরে ছাত্রদল নেতার ক্ষোভ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষক বরখাস্ত, বাদ পড়ছেন আওয়ামী লীগপন্থীরা বার্লিনে হচ্ছে ‘গ্রীষ্ম উৎসব’, গাইবেন জলের গানের রাহুল আনন্দ ইরানজুড়ে নতুন করে মার্কিন হামলা হঠাৎ ভিসা বাতিল করছে আমিরাত, উৎকণ্ঠায় প্রবাসীরা

লন্ডনে উচ্চ শিক্ষার স্বপ্নের সাথে প্রাণও গেল সিলেটের শাকিলের

প্রকাশিত: ২০ জানুয়ারি ২০২৬, ০৪:২১ পিএম

লন্ডনে উচ্চ শিক্ষার স্বপ্নের সাথে প্রাণও গেল  সিলেটের শাকিলের

উচ্চশিক্ষা ও উন্নত জীবনের লক্ষ্যে যুক্তরাজ্যে এসেছিলেন সিলেটের নাফিউল হক শাকিল। স্বপ্ন পূরণের সবকিছু ঠিকঠাক চললেও নিয়তির অমোঘ নিয়মে ছিল অন্য কিছু। ঘাতক হয়ে দাঁড়ায় লন্ডনের সড়ক দুর্ঘটনা, যেখানে তিনি প্রাণ হারিয়েছেন।

১৪ জানুয়ারি বিকেল ২টার দিকে পূর্ব লন্ডনের কমার্শিয়াল রোডে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত হন শাকিল। টানা ৫ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (১৯ জানুয়ারি) রাত সাড়ে ৯টার সময় তিনি ইন্তেকাল করেন।

নিহত শাকিল সিলেটের কানাইঘাট উপজেলার গাছবাড়ি এলাকার ব্রাহ্মণ গ্রামের ব্যবসায়ী ফয়জুল করিমের ছেলে।

চিকিৎসকদের বরাতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন যুক্তরাজ্য প্রবাসী হাফিজ সোহেল আহমেদ।

মাত্র এক বছর আগে যুক্তরাজ্যে স্টুডেন্ট ভিসায় এসেছিলেন নাফিউল হক শাকিল। লন্ডনের সাউথ ব্যাংক ইউনিভার্সিটিতে কম্পিউটার সাইন্স বিষয়ে অধ্যয়ন করতেন তিনি।

২৩ বছর বয়সী যুবক শাকিল পার্টটাইম লন্ডনে ফুড ডেলিভারির কাজ করতেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, তিনি সাইকেল চালিয়ে ডেলিভারির কাজ করার সময় পূর্ব লন্ডনের কমার্শিয়াল রোডে একটি কালো রংয়ের গাড়ি দাঁড়ানো ছিল। গাড়িটির সামনে তিনি আসামাত্র ভেতর থেকে দরজা খোলা হয়। শাকিল তখন গাড়ির দরজার সাথে ধাক্কা লেগে মাটিতে পড়ে যান।

এসময় ঠিক পেছনে থাকা একটি লরি তার ওপর দিয়ে চলে যায়। এরপর পুলিশ ও অ্যাম্বুলেন্স এসে তাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে যায়। ৫ দিন মৃত্যুর সাথে লড়ে সোমবার তিনি মারা যান।