ঢাকা ২৮ শ্রাবণ ১৪৩৩, বুধবার, ১২ আগস্ট ২০২৬
ঢাকা ২৮ শ্রাবণ ১৪৩৩, বুধবার, ১২ আগস্ট ২০২৬
সর্বশেষ
নাপোলিতে সুপারমার্কেট ও B&B হোটেল করছে নোভাভিতা সিলেটে বাসায় ঢুকে স্বামী-স্ত্রী ও গৃহকর্মীকে কুপিয়ে খুন যুক্তরাজ্যে অভিবাসনবিরোধী মনোভাব বাড়ছে, একক নৌকায় রেকর্ড ২৩০ জনের প্রবেশ রোমে একই পরিবারের ৩ বাংলাদেশির জানাজা, ছেলের আবেগঘন পোস্ট যুক্তরাজ্যে চশমা পরে গাড়ি চালানোর ডিভিএলএ নিয়ম ভাঙলে জরিমানা ১০০০ পাউন্ড যুক্তরাজ্যে ৬৫ ঊর্ধ্বদের সঞ্চয়ে কর দেওয়া বেড়েছে চারগুণ তাপপ্রবাহের মধ্যে লন্ডন-এসেক্সে পাইপ ফেটে ১০ হাজার বাড়িতে পানির সংকট জামায়াত নেতাদের ‘বিষ্ঠা কাণ্ড’: ৩ নেতা কারাগারে ফারাজের বাড়িতে অগ্নিসংযোগ তদন্ত পুনরায় চালু, স্বাগত জানালেন ফারাজ নিজেই আমিরাত ও বাহরাইনে এসএসসি ফলাফলে চমক দেখাল বাংলাদেশি শিক্ষার্থীরা মালয়েশিয়ায় জেলে থাকা ৮৩ বাংলাদেশিকে দেশে ফেরাতে কী হচ্ছে? মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ, বাতিল ১ লাখ ৭৫ হাজার ভিসা রোমানিয়ায় বিদেশি কর্মী নিয়োগে চালু হলো ডিজিটাল প্ল্যাটফর্ম মালয়েশিয়ায় পুলিশের ভয়ে সাগরে ঝাঁপ বাংলাদেশি শ্রমিকের সিঙ্গাপুরে বাংলাদেশের ১৫ ‘রেমিট্যান্স যোদ্ধা’ পেলেন সম্মাননা সিউটায় অভিবাসন সংকট নিরসনের দাবিতে সড়কে নামল হাজারো মানুষ তিন দশক পর সালমান শাহ মামলায় নতুন মোড়, গ্রেপ্তার হলেন আসামি ডন ওমানে কৃষি শ্রমিক নেবে, ভিসা আবেদন শুরু ৯ আগস্ট থেকে মালয়েশিয়ার মর্গে পড়ে বাংলাদেশির মরদেহ, স্বজনের খোঁজ মিলছে না প্যারিসে বাংলাদেশিদের বর্ণিল ক্রীড়া ও সাংস্কৃতিক উৎসব শিক্ষামন্ত্রী বললেন, ‘মন খুলে গান গাওয়া যায়, নম্বর দেওয়া যায় না’ ইতালিতে কিশোরীর স্বর্ণালংকার ছিনতাই, বাংলাদেশিদের অনুষ্ঠানে সংঘর্ষ এসএসসিতে পাসের হার ৬২.২৫%, ১৯ বছরের সর্বনিম্ন সৌদি আরবে কারখানায় আগুন: ১৬ বাংলাদেশি নিহত, অল্পের জন্য বাঁচলেন হাবিবুর যুক্তরাজ্যে চাকরি : Find a Job সাইটে বাংলাদেশ থেকে আবেদন, জানুন আসল নিয়ম নাগরিকত্বের লোভে শুধু সন্তান জন্মের জন্যই যুক্তরাষ্ট্রে যান হাজারো বিদেশি নারী কিশোর-তরুণ শিক্ষার্থীদের জন্য ফ্রি জিসিএসই ভাষা কোর্স চালু করেছে টাওয়ার হ্যামলেটস যুক্তরাজ্যে ফের বাড়ছে তাপমাত্রা, শিশু-বয়স্কদের বাড়তি সতর্কতার পরামর্শ জামিনেও দুবাই ছাড়তে পারবেন না বেনজীর আহমেদ ১১–দলীয় ঐক্যের রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদ

যুক্তরাজ্যে টয়লেট ব্যবহারে নতুন নিয়ম, বদলাবে ১৮ হাজার সাইনবোর্ড

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০৬ আগস্ট ২০২৬, ০৯:৩৪ এএম

যুক্তরাজ্যে টয়লেট ব্যবহারে নতুন নিয়ম, বদলাবে ১৮ হাজার সাইনবোর্ড

গ্রেট ব্রিটেনজুড়ে একক-লিঙ্গের টয়লেট, পোশাক পরিবর্তন কক্ষ এবং হাসপাতালের ওয়ার্ড ব্যবহারের ক্ষেত্রে নতুন আইনগত নির্দেশনা কার্যকর করেছে সমতা ও মানবাধিকার কমিশন (ইএইচআরসি)। গতকাল বুধবার থেকে এই নতুন কোড কার্যকর হয়েছে, যা এক দশকেরও বেশি সময়ের মধ্যে প্রথম হালনাগাদ।

একক লিঙ্গের টয়লেট হলো এমন একটি টয়লেট যা কেবল নির্দিষ্ট একটি লিঙ্গের মানুষের ব্যবহারের জন্য নির্ধারিত। নতুন নির্দেশনা অনুযায়ী, এসব একক-লিঙ্গের সুবিধা ব্যবহারের অধিকার নির্ধারণ করা হবে ব্যক্তির জন্মগত জৈবিক লিঙ্গের ভিত্তিতে। অর্থাৎ, পরবর্তীতে স্বীকৃত বা পরিবর্তিত লিঙ্গ পরিচয়ের পরিবর্তে জন্মের সময় নিবন্ধিত জৈবিক লিঙ্গই এ ক্ষেত্রে বিবেচ্য হবে।

খরচ ও পরিসংখ্যান

নতুন নির্দেশনা কার্যকরের ফলে যুক্তরাজ্যের বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে ব্যাপক পরিবর্তনের প্রয়োজন হতে পারে। বিশ্লেষকদের ধারণা, প্রায় ১৩ হাজার টয়লেট এবং ৫ হাজারের বেশি পোশাক পরিবর্তন কক্ষ নতুন নীতিমালার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করতে সংস্কার বা পুনর্বিন্যাস করতে হবে। পাশাপাশি প্রায় ১৮ হাজার সাইনবোর্ড পরিবর্তনের প্রয়োজন হতে পারে।

তথ্য অধিকার আইনে (FOI) পাওয়া তথ্যের ভিত্তিতে স্থানীয় কাউন্সিলের মতো সরকারি সংস্থাগুলোকে নতুন সুবিধা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে মোট ২০ দশমিক ৬ মিলিয়ন পাউন্ড এবং নির্মাণকাজের জন্য প্রতি বছর ১৪ দশমিক ২ মিলিয়ন পাউন্ড অতিরিক্ত ব্যয় করতে হতে পারে বলে ধারণা করা হচ্ছে, যদিও প্রকৃত খরচ আরও বেশি হতে পারে। aol

এই নির্দেশনা জিমনেসিয়াম, হাসপাতাল, অবকাশ ও ক্রীড়া কেন্দ্র, রেস্তোরাঁ, হেয়ার সেলুন, স্থানীয় কাউন্সিল পরিচালিত জনসেবা প্রতিষ্ঠান এবং ২৫ বা তার বেশি সদস্যবিশিষ্ট ক্লাবের ক্ষেত্রে প্রযোজ্য হবে। যেসব স্থানে নতুন নিয়ম অনুযায়ী একক-লিঙ্গের সুবিধা আলাদাভাবে নিশ্চিত করা সম্ভব নয়, সেখানে সম্পূর্ণ পৃথক ও ভেতর থেকে তালাবদ্ধ করা যায় এমন ইউনিসেক্স কিউবিকল ব্যবহারের সুপারিশ করেছে ইএইচআরসি, যাতে সব ব্যবহারকারীর জন্য সমান সুযোগ নিশ্চিত করা যায়।

পটভূমি

এই নির্দেশনা এসেছে যুক্তরাজ্যের সুপ্রিম কোর্টের সাম্প্রতিক এক গুরুত্বপূর্ণ রায়ের পর, যেখানে সমতা আইন (ইকুয়ালিটি অ্যাক্ট)-এর আওতায় 'লিঙ্গ' বলতে জন্মগত জৈবিক লিঙ্গকে বোঝানো হয়েছে। ইএইচআরসি চেয়ারওম্যান মেরি-অ্যান স্টিফেনসন গত মে মাসে খসড়া নির্দেশনা প্রকাশের সময় একে একটি বড় মাইলফলক বলে অভিহিত করেছিলেন।

সেই রায়ের আলোকে ইএইচআরসি নতুন আইনগত নির্দেশনা জারি করেছে, যা এখন থেকে গ্রেট ব্রিটেনজুড়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর জন্য অনুসরণীয় হবে।

সূত্র: দ্য ডেইলি এক্সপ্রেস