ঢাকা ২৮ শ্রাবণ ১৪৩৩, বুধবার, ১২ আগস্ট ২০২৬
ঢাকা ২৮ শ্রাবণ ১৪৩৩, বুধবার, ১২ আগস্ট ২০২৬
সর্বশেষ
নাপোলিতে সুপারমার্কেট ও B&B হোটেল করছে নোভাভিতা সিলেটে বাসায় ঢুকে স্বামী-স্ত্রী ও গৃহকর্মীকে কুপিয়ে খুন যুক্তরাজ্যে অভিবাসনবিরোধী মনোভাব বাড়ছে, একক নৌকায় রেকর্ড ২৩০ জনের প্রবেশ রোমে একই পরিবারের ৩ বাংলাদেশির জানাজা, ছেলের আবেগঘন পোস্ট যুক্তরাজ্যে চশমা পরে গাড়ি চালানোর ডিভিএলএ নিয়ম ভাঙলে জরিমানা ১০০০ পাউন্ড যুক্তরাজ্যে ৬৫ ঊর্ধ্বদের সঞ্চয়ে কর দেওয়া বেড়েছে চারগুণ তাপপ্রবাহের মধ্যে লন্ডন-এসেক্সে পাইপ ফেটে ১০ হাজার বাড়িতে পানির সংকট জামায়াত নেতাদের ‘বিষ্ঠা কাণ্ড’: ৩ নেতা কারাগারে ফারাজের বাড়িতে অগ্নিসংযোগ তদন্ত পুনরায় চালু, স্বাগত জানালেন ফারাজ নিজেই আমিরাত ও বাহরাইনে এসএসসি ফলাফলে চমক দেখাল বাংলাদেশি শিক্ষার্থীরা মালয়েশিয়ায় জেলে থাকা ৮৩ বাংলাদেশিকে দেশে ফেরাতে কী হচ্ছে? মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ, বাতিল ১ লাখ ৭৫ হাজার ভিসা রোমানিয়ায় বিদেশি কর্মী নিয়োগে চালু হলো ডিজিটাল প্ল্যাটফর্ম মালয়েশিয়ায় পুলিশের ভয়ে সাগরে ঝাঁপ বাংলাদেশি শ্রমিকের সিঙ্গাপুরে বাংলাদেশের ১৫ ‘রেমিট্যান্স যোদ্ধা’ পেলেন সম্মাননা সিউটায় অভিবাসন সংকট নিরসনের দাবিতে সড়কে নামল হাজারো মানুষ তিন দশক পর সালমান শাহ মামলায় নতুন মোড়, গ্রেপ্তার হলেন আসামি ডন ওমানে কৃষি শ্রমিক নেবে, ভিসা আবেদন শুরু ৯ আগস্ট থেকে মালয়েশিয়ার মর্গে পড়ে বাংলাদেশির মরদেহ, স্বজনের খোঁজ মিলছে না প্যারিসে বাংলাদেশিদের বর্ণিল ক্রীড়া ও সাংস্কৃতিক উৎসব শিক্ষামন্ত্রী বললেন, ‘মন খুলে গান গাওয়া যায়, নম্বর দেওয়া যায় না’ ইতালিতে কিশোরীর স্বর্ণালংকার ছিনতাই, বাংলাদেশিদের অনুষ্ঠানে সংঘর্ষ এসএসসিতে পাসের হার ৬২.২৫%, ১৯ বছরের সর্বনিম্ন সৌদি আরবে কারখানায় আগুন: ১৬ বাংলাদেশি নিহত, অল্পের জন্য বাঁচলেন হাবিবুর যুক্তরাজ্যে চাকরি : Find a Job সাইটে বাংলাদেশ থেকে আবেদন, জানুন আসল নিয়ম নাগরিকত্বের লোভে শুধু সন্তান জন্মের জন্যই যুক্তরাষ্ট্রে যান হাজারো বিদেশি নারী কিশোর-তরুণ শিক্ষার্থীদের জন্য ফ্রি জিসিএসই ভাষা কোর্স চালু করেছে টাওয়ার হ্যামলেটস যুক্তরাজ্যে ফের বাড়ছে তাপমাত্রা, শিশু-বয়স্কদের বাড়তি সতর্কতার পরামর্শ জামিনেও দুবাই ছাড়তে পারবেন না বেনজীর আহমেদ ১১–দলীয় ঐক্যের রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদ

শেখ হাসিনা ইতিহাসের নিকৃষ্টতম ও ঘৃণ্য ফ্যাসিস্ট ছিলেন: রিজভী

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০৬ আগস্ট ২০২৬, ১০:৪২ এএম

শেখ হাসিনা ইতিহাসের নিকৃষ্টতম ও ঘৃণ্য ফ্যাসিস্ট ছিলেন: রিজভী
সংগৃহীত ছবি

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও শিল্প মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছিলেন “ইতিহাসের নিকৃষ্টতম ও ঘৃণ্য ফ্যাসিস্ট”।

বুধবার রাজধানীর গুলশানে জুলাই গণ-অভ্যুত্থান এবং গত ১৭ বছরের আন্দোলনের আলোকচিত্র প্রদর্শনী পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

রিজভী বলেন, পৃথিবীর বিভিন্ন সময়ের নিষ্ঠুর ফ্যাসিস্ট ও নাৎসি শাসকেরা জোরপূর্বক ক্ষমতায় টিকে থাকলেও শেখ হাসিনার সঙ্গে তাদের মৌলিক পার্থক্য রয়েছে। তার ভাষ্য, নাৎসি নেতা অ্যাডলফ হিটলার ও ইতালির একনায়ক বেনিতো মুসোলিনির মতো শাসকেরা জাতিগত নিপীড়ন ও গণহত্যার মতো ভয়াবহ অপরাধে জড়িত থাকলেও তারা নিজেদের জাতিকে শক্তিশালী করার চেষ্টা করেছিল।

তিনি দাবি করেন, হিটলার বা মুসোলিনি শেখ হাসিনার মতো অর্থ পাচার, ব্যাংকের অর্থ লুট, শেয়ারবাজার ধ্বংস কিংবা সরকারি সম্পদ আত্মসাতের সঙ্গে জড়িত ছিলেন না। রিজভীর ভাষায়, “তারা ভয়ংকর খুনি ও ফ্যাসিস্ট হলেও নিজ দেশের প্রতি এক ধরনের ভালোবাসা ছিল। কিন্তু শেখ হাসিনার মূল এজেন্ডা ছিল গোটা জাতিকে লুণ্ঠন করে আত্মীয়স্বজনকে বিদেশে প্রতিষ্ঠিত করা। এ কারণেই তিনি ইতিহাসের নিকৃষ্টতম ও ঘৃণ্য ফ্যাসিস্ট।”

বিএনপির এই নেতা আরও বলেন, রাজনৈতিক ঘটনাপ্রবাহের এক বিশেষ চোরাপথে ফ্যাসিবাদের উত্থান ঘটে এবং বাংলাদেশেও আওয়ামী ফ্যাসিবাদের উত্থান হয়েছে। তার অভিযোগ, প্রতারণার মাধ্যমে ক্ষমতায় এসে সেই ক্ষমতাকে চিরস্থায়ী করতে আওয়ামী লীগ জনগণের রক্ত ঝরাতেও দ্বিধা করেনি।

রিজভী বলেন, ১৯৭২ থেকে ১৯৭৫ সাল এবং ২০০৯ থেকে ৫ আগস্ট ২০২৪ পর্যন্ত সময়ে প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ রাজনৈতিক সহিংসতার শিকার হয়েছেন।

তিনি অভিযোগ করেন, আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে কোলের শিশুও প্রাণ হারিয়েছে। এছাড়া রেস্টুরেন্টের বাবুর্চি, ফলের দোকানের কর্মচারী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ছাত্র-জনতার আন্দোলনে নিহত হয়েছেন।

রিজভী বলেন, জুলাই গণ-অভ্যুত্থান ছিল এক বিশাল গণজাগরণ এবং অত্যাচারীর বিরুদ্ধে জনগণের সুপ্ত শক্তির বিস্ফোরণ। তার দাবি, জনগণের এই শক্তিকে শেখ হাসিনা উপলব্ধি করতে পারেননি বলেই বারবার বিতর্কিত ও পাতানো নির্বাচন করে ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করেছেন। তিনি আরও বলেন, বিশ্বের হাতে গোনা কয়েকটি দেশ ছাড়া তৎকালীন সরকার আন্তর্জাতিক সমর্থন পায়নি, তবুও তারা জোর করে ক্ষমতায় ছিল।

গণতন্ত্র, মতপ্রকাশের স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা এবং বিচার বিভাগের স্বাধীনতা প্রতিষ্ঠার আন্দোলন অব্যাহত থাকবে বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা। তিনি বলেন, সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ যেভাবে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে অংশ নিয়েছেন, ভবিষ্যতেও তারা একইভাবে গণতান্ত্রিক সংগ্রামে শামিল হবেন।

প্রেক্ষাপট

রিজভীর এই মন্তব্য আসে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক সংবাদ সম্মেলনের পরদিন। ওই সংবাদ সম্মেলনে শেখ হাসিনা চলতি বছরের ডিসেম্বরের মধ্যে দেশে ফেরার ইচ্ছা প্রকাশ করেন। পাশাপাশি আওয়ামী লীগের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জানান এবং তার বিরুদ্ধে আনা অভিযোগগুলোকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেন। তিনি বর্তমান সরকারের বিভিন্ন নীতি ও কর্মকাণ্ডেরও সমালোচনা করেন।

এর পরদিন রুহুল কবির রিজভীর এই বক্তব্য দেশের চলমান রাজনৈতিক বিতর্ককে আরও তীব্র করে তুলেছে।