ঢাকা ২৮ শ্রাবণ ১৪৩৩, বুধবার, ১২ আগস্ট ২০২৬
ঢাকা ২৮ শ্রাবণ ১৪৩৩, বুধবার, ১২ আগস্ট ২০২৬
সর্বশেষ
কাঁঠাল দিয়ে বিস্কুট তৈরি করে নতুন সম্ভাবনা দেখাচ্ছেন উদ্যোক্তা নাপোলিতে সুপারমার্কেট ও B&B হোটেল করছে নোভাভিতা সিলেটে বাসায় ঢুকে স্বামী-স্ত্রী ও গৃহকর্মীকে কুপিয়ে খুন যুক্তরাজ্যে অভিবাসনবিরোধী মনোভাব বাড়ছে, একক নৌকায় রেকর্ড ২৩০ জনের প্রবেশ রোমে একই পরিবারের ৩ বাংলাদেশির জানাজা, ছেলের আবেগঘন পোস্ট যুক্তরাজ্যে চশমা পরে গাড়ি চালানোর ডিভিএলএ নিয়ম ভাঙলে জরিমানা ১০০০ পাউন্ড যুক্তরাজ্যে ৬৫ ঊর্ধ্বদের সঞ্চয়ে কর দেওয়া বেড়েছে চারগুণ তাপপ্রবাহের মধ্যে লন্ডন-এসেক্সে পাইপ ফেটে ১০ হাজার বাড়িতে পানির সংকট জামায়াত নেতাদের ‘বিষ্ঠা কাণ্ড’: ৩ নেতা কারাগারে ফারাজের বাড়িতে অগ্নিসংযোগ তদন্ত পুনরায় চালু, স্বাগত জানালেন ফারাজ নিজেই আমিরাত ও বাহরাইনে এসএসসি ফলাফলে চমক দেখাল বাংলাদেশি শিক্ষার্থীরা মালয়েশিয়ায় জেলে থাকা ৮৩ বাংলাদেশিকে দেশে ফেরাতে কী হচ্ছে? মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ, বাতিল ১ লাখ ৭৫ হাজার ভিসা রোমানিয়ায় বিদেশি কর্মী নিয়োগে চালু হলো ডিজিটাল প্ল্যাটফর্ম মালয়েশিয়ায় পুলিশের ভয়ে সাগরে ঝাঁপ বাংলাদেশি শ্রমিকের সিঙ্গাপুরে বাংলাদেশের ১৫ ‘রেমিট্যান্স যোদ্ধা’ পেলেন সম্মাননা সিউটায় অভিবাসন সংকট নিরসনের দাবিতে সড়কে নামল হাজারো মানুষ তিন দশক পর সালমান শাহ মামলায় নতুন মোড়, গ্রেপ্তার হলেন আসামি ডন ওমানে কৃষি শ্রমিক নেবে, ভিসা আবেদন শুরু ৯ আগস্ট থেকে মালয়েশিয়ার মর্গে পড়ে বাংলাদেশির মরদেহ, স্বজনের খোঁজ মিলছে না প্যারিসে বাংলাদেশিদের বর্ণিল ক্রীড়া ও সাংস্কৃতিক উৎসব শিক্ষামন্ত্রী বললেন, ‘মন খুলে গান গাওয়া যায়, নম্বর দেওয়া যায় না’ ইতালিতে কিশোরীর স্বর্ণালংকার ছিনতাই, বাংলাদেশিদের অনুষ্ঠানে সংঘর্ষ এসএসসিতে পাসের হার ৬২.২৫%, ১৯ বছরের সর্বনিম্ন সৌদি আরবে কারখানায় আগুন: ১৬ বাংলাদেশি নিহত, অল্পের জন্য বাঁচলেন হাবিবুর যুক্তরাজ্যে চাকরি : Find a Job সাইটে বাংলাদেশ থেকে আবেদন, জানুন আসল নিয়ম নাগরিকত্বের লোভে শুধু সন্তান জন্মের জন্যই যুক্তরাষ্ট্রে যান হাজারো বিদেশি নারী কিশোর-তরুণ শিক্ষার্থীদের জন্য ফ্রি জিসিএসই ভাষা কোর্স চালু করেছে টাওয়ার হ্যামলেটস যুক্তরাজ্যে ফের বাড়ছে তাপমাত্রা, শিশু-বয়স্কদের বাড়তি সতর্কতার পরামর্শ জামিনেও দুবাই ছাড়তে পারবেন না বেনজীর আহমেদ

আরব আমিরাতে কড়াকড়ি, কারা পড়ছেন নিষেধাজ্ঞার আওতায়?

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০১ আগস্ট ২০২৬, ০৮:২০ এএম

আরব আমিরাতে কড়াকড়ি, কারা পড়ছেন নিষেধাজ্ঞার আওতায়?

সংযুক্ত আরব আমিরাত সরকার দেশটিতে বিদেশি নাগরিকদের প্রবেশ ও অবস্থান সংক্রান্ত আইনের নির্বাহী আদেশে কিছু শ্রেণির ব্যক্তিদের কালো তালিকাভুক্ত করে প্রবেশাধিকার বন্ধ করে দিতে যাচ্ছে। ফেডারেল আইডেন্টিটি, নাগরিকত্ব, কাস্টমস ও বন্দর নিরাপত্তা কর্তৃপক্ষ (আইসিপি) এই বিধান বাস্তবায়নের দায়িত্বে রয়েছে।

কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী, পাঁচ শ্রেণির বিদেশি নাগরিকরা কালো তালিকাভুক্ত হতে পারেন। তারা হলেন:

১. পূর্বে বহিষ্কারাদেশপ্রাপ্ত:
যাদের বিরুদ্ধে প্রশাসনিক আদেশে (স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা আইসিপি কর্তৃক অনুমোদিত) কিংবা আদালতের রায়ে বহিষ্কারাদেশ জারি হয়েছে।

২. নিরাপত্তা ও অপরাধ সংক্রান্ত ঝুঁকি:
যাদের বিরুদ্ধে সক্রিয় ফৌজদারি তদন্ত বা মামলা চলমান, যারা আন্তর্জাতিক অপরাধ সহযোগিতা বিভাগ (INTERPOL database) কর্তৃক চিহ্নিত, অথবা যারা অপরাধমূলক কারণে অন্য কোনো উপসাগরীয় সহযোগিতা পরিষদভুক্ত (GCC) দেশ থেকে বহিষ্কৃত হয়েছেন।

৩. জনস্বাস্থ্য ঝুঁকি:
যেসব বিদেশি নাগরিকের শরীরে মারাত্মক সংক্রামক ব্যাধি (যেমন এইচআইভি বা সক্রিয় যক্ষ্মা) শনাক্ত হয়েছে, অথবা স্বাস্থ্য ও প্রতিরোধ মন্ত্রণালয় জনস্বাস্থ্যের জন্য বিপজ্জনক বলে চিহ্নিত করেছে এমন অন্য কোনো রোগ রয়েছে।

৪. জনস্বার্থ ও নৈতিকতা:
যাদের প্রবেশ বা অবস্থান জাতীয় নিরাপত্তা, জনগণের নৈতিকতা বা সাধারণ জনস্বার্থের জন্য হুমকিস্বরূপ বলে বিবেচিত হয়।

৫. নির্দিষ্ট জাতীয়তা ও সাময়িক ভিসা স্থগিতাদেশ:
অনিয়মিত অভিবাসন, নথি জালিয়াতি ও নিরাপত্তাজনিত ঝুঁকি ঠেকাতে সাম্প্রতিক সময়ে উগান্ডা, দক্ষিণ সুদান ও কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্রের নাগরিকদের ভিসা সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে।

মধ্য ও পূর্ব আফ্রিকায় ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাব সংক্রান্ত সতর্কতা থেকে ২০২৬ সালের জুন মাসে এই তিনটি দেশের নাগরিকদের জন্য নতুন ভিসা ইস্যু বন্ধ রাখার ঘোষণা দেয় আইসিপি ও এনসিইএমএ (NCEMA)।

কর্তৃপক্ষ জানিয়েছে, এসব নিষেধাজ্ঞা স্থায়ী নয়—নিরাপত্তা, কূটনৈতিক ও স্বাস্থ্য পরিস্থিতির পর্যালোচনা সাপেক্ষে তা পরিবর্তন বা প্রত্যাহার হতে পারে।