ঢাকা ২৮ শ্রাবণ ১৪৩৩, বুধবার, ১২ আগস্ট ২০২৬
ঢাকা ২৮ শ্রাবণ ১৪৩৩, বুধবার, ১২ আগস্ট ২০২৬
সর্বশেষ
নাপোলিতে সুপারমার্কেট ও B&B হোটেল করছে নোভাভিতা সিলেটে বাসায় ঢুকে স্বামী-স্ত্রী ও গৃহকর্মীকে কুপিয়ে খুন যুক্তরাজ্যে অভিবাসনবিরোধী মনোভাব বাড়ছে, একক নৌকায় রেকর্ড ২৩০ জনের প্রবেশ রোমে একই পরিবারের ৩ বাংলাদেশির জানাজা, ছেলের আবেগঘন পোস্ট যুক্তরাজ্যে চশমা পরে গাড়ি চালানোর ডিভিএলএ নিয়ম ভাঙলে জরিমানা ১০০০ পাউন্ড যুক্তরাজ্যে ৬৫ ঊর্ধ্বদের সঞ্চয়ে কর দেওয়া বেড়েছে চারগুণ তাপপ্রবাহের মধ্যে লন্ডন-এসেক্সে পাইপ ফেটে ১০ হাজার বাড়িতে পানির সংকট জামায়াত নেতাদের ‘বিষ্ঠা কাণ্ড’: ৩ নেতা কারাগারে ফারাজের বাড়িতে অগ্নিসংযোগ তদন্ত পুনরায় চালু, স্বাগত জানালেন ফারাজ নিজেই আমিরাত ও বাহরাইনে এসএসসি ফলাফলে চমক দেখাল বাংলাদেশি শিক্ষার্থীরা মালয়েশিয়ায় জেলে থাকা ৮৩ বাংলাদেশিকে দেশে ফেরাতে কী হচ্ছে? মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ, বাতিল ১ লাখ ৭৫ হাজার ভিসা রোমানিয়ায় বিদেশি কর্মী নিয়োগে চালু হলো ডিজিটাল প্ল্যাটফর্ম মালয়েশিয়ায় পুলিশের ভয়ে সাগরে ঝাঁপ বাংলাদেশি শ্রমিকের সিঙ্গাপুরে বাংলাদেশের ১৫ ‘রেমিট্যান্স যোদ্ধা’ পেলেন সম্মাননা সিউটায় অভিবাসন সংকট নিরসনের দাবিতে সড়কে নামল হাজারো মানুষ তিন দশক পর সালমান শাহ মামলায় নতুন মোড়, গ্রেপ্তার হলেন আসামি ডন ওমানে কৃষি শ্রমিক নেবে, ভিসা আবেদন শুরু ৯ আগস্ট থেকে মালয়েশিয়ার মর্গে পড়ে বাংলাদেশির মরদেহ, স্বজনের খোঁজ মিলছে না প্যারিসে বাংলাদেশিদের বর্ণিল ক্রীড়া ও সাংস্কৃতিক উৎসব শিক্ষামন্ত্রী বললেন, ‘মন খুলে গান গাওয়া যায়, নম্বর দেওয়া যায় না’ ইতালিতে কিশোরীর স্বর্ণালংকার ছিনতাই, বাংলাদেশিদের অনুষ্ঠানে সংঘর্ষ এসএসসিতে পাসের হার ৬২.২৫%, ১৯ বছরের সর্বনিম্ন সৌদি আরবে কারখানায় আগুন: ১৬ বাংলাদেশি নিহত, অল্পের জন্য বাঁচলেন হাবিবুর যুক্তরাজ্যে চাকরি : Find a Job সাইটে বাংলাদেশ থেকে আবেদন, জানুন আসল নিয়ম নাগরিকত্বের লোভে শুধু সন্তান জন্মের জন্যই যুক্তরাষ্ট্রে যান হাজারো বিদেশি নারী কিশোর-তরুণ শিক্ষার্থীদের জন্য ফ্রি জিসিএসই ভাষা কোর্স চালু করেছে টাওয়ার হ্যামলেটস যুক্তরাজ্যে ফের বাড়ছে তাপমাত্রা, শিশু-বয়স্কদের বাড়তি সতর্কতার পরামর্শ জামিনেও দুবাই ছাড়তে পারবেন না বেনজীর আহমেদ ১১–দলীয় ঐক্যের রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদ

নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্ট: তারার মেলায় সেরা যারা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০৪ আগস্ট ২০২৬, ০৬:৪৫ এএম

নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্ট: তারার মেলায় সেরা যারা
সেরা অভিনেত্রীর পুরস্কার নিচ্ছেন আফসান আরা বিন্দু

উৎসবমুখর পরিবেশ আর হলভর্তি দর্শকের অভিবাদনের মধ্য দিয়ে উদযাপিত হলো ‘অ্যাল কাউন্টি হোমকেয়ার-নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল’।

আজীবন সম্মাননা ও তারকাদের জয়

চারদিনব্যাপী এবারের উৎসবে আজীবন সম্মাননা স্মারক পেয়েছেন অভিনেতা আহমেদ শরীফ। এছাড়া ‘সেরা অভিনেতা’ হিসেবে শাকিব খান এবং ‘সেরা অভিনেত্রী’ হিসেবে পুরস্কৃত হয়েছেন শবনম বুবলী।

রোববার নিউ ইয়র্কের জ্যামাইকা পারফর্মিং আর্ট সেন্টারের মিলনায়তনে বসেছিল এই উৎসবের সমাপনী ও পুরস্কার বিতরণের আসর। বাংলা চলচ্চিত্রের ৭০ বছর পূর্তির আমেজে আয়োজিত উৎসবে আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে প্রবাসে এক খণ্ড বাংলাদেশ যেন মূর্ত হয়ে ওঠে।

সম্মাননা প্রদান ও প্রতিক্রিয়া

আট শতাধিক চলচ্চিত্রের অভিনেতা, ৮৩ বছর বয়সি আহমেদ শরীফের হাতে আজীবন সম্মাননা স্মারক তুলে দেন উৎসবের টাইটেল স্পন্সর ‘অ্যাল কাউন্টি হোমকেয়ার’-এর প্রধান উপদেষ্টা শেখ রুহুল আমিন এবং কার্যনির্বাহী মোহাম্মদ কাদের শিশির।

প্রতিক্রিয়ায় আহমেদ শরীফ বলেন, “সুদূর প্রবাসে বাংলা চলচ্চিত্রের এমন বিশাল দর্শক তৈরি হওয়া অত্যন্ত আশাব্যঞ্জক।”

মোহাম্মদ কাদের শিশির বলেন, “যুক্তরাষ্ট্রে বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল চালু রাখতে আমাদের প্রয়াস অব্যাহত থাকবে। চলচ্চিত্রের মাধ্যমেই নতুন প্রজন্মের কাছে নিজস্ব সংস্কৃতিকে পৌঁছে দেওয়া সম্ভব।”

বিজয়ীদের তালিকা

এবারের আসরে ২০২৩ থেকে ২০২৫ সালের মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্রের মধ্য থেকে বিভিন্ন বিভাগে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। যারা যারা পুরস্কার পেলেন-
সেরা অভিনেতা: শাকিব খান (প্রিয়তমা),
সেরা অভিনেত্রী: শবনম বুবলী (দেয়ালের দেশ),
সেরা পরিচালক: হৃদি হক (১৯৭১ সেই সব দিন),
সেরা প্রামাণ্য চলচ্চিত্র: একটি দেশের জন্য গান (পরিচালক: শামীম আল আমিন),
সেরা পার্শ্ব অভিনেতা: চঞ্চল চৌধুরী (তুফান),
সেরা পার্শ্ব অভিনেত্রী: সানজিদা প্রীতি (১৯৭১ সেই সব দিন)।

ওয়েব ফিল্ম বিভাগ: সেরা চলচ্চিত্র ‘কাছের মানুষ দূরে থুইয়া’ (পরিচালক: শিহাব শাহীন), সেরা অভিনেতা মামনুন ইমন (মায়া) এবং সেরা অভিনেত্রী আফসান আরা বিন্দু (উনিশ ২০)।

উৎসবে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মঈন চৌধুরী, নজরুল ইসলাম ও নুরুল আজিম। পুরো আয়োজনটি উপস্থাপনা করেন সাজু খাদেম ও সোনিয়া শারমিন।