ঢাকা ২৮ শ্রাবণ ১৪৩৩, বুধবার, ১২ আগস্ট ২০২৬
ঢাকা ২৮ শ্রাবণ ১৪৩৩, বুধবার, ১২ আগস্ট ২০২৬
সর্বশেষ
কাঁঠাল দিয়ে বিস্কুট তৈরি করে নতুন সম্ভাবনা দেখাচ্ছেন উদ্যোক্তা নাপোলিতে সুপারমার্কেট ও B&B হোটেল করছে নোভাভিতা সিলেটে বাসায় ঢুকে স্বামী-স্ত্রী ও গৃহকর্মীকে কুপিয়ে খুন যুক্তরাজ্যে অভিবাসনবিরোধী মনোভাব বাড়ছে, একক নৌকায় রেকর্ড ২৩০ জনের প্রবেশ রোমে একই পরিবারের ৩ বাংলাদেশির জানাজা, ছেলের আবেগঘন পোস্ট যুক্তরাজ্যে চশমা পরে গাড়ি চালানোর ডিভিএলএ নিয়ম ভাঙলে জরিমানা ১০০০ পাউন্ড যুক্তরাজ্যে ৬৫ ঊর্ধ্বদের সঞ্চয়ে কর দেওয়া বেড়েছে চারগুণ তাপপ্রবাহের মধ্যে লন্ডন-এসেক্সে পাইপ ফেটে ১০ হাজার বাড়িতে পানির সংকট জামায়াত নেতাদের ‘বিষ্ঠা কাণ্ড’: ৩ নেতা কারাগারে ফারাজের বাড়িতে অগ্নিসংযোগ তদন্ত পুনরায় চালু, স্বাগত জানালেন ফারাজ নিজেই আমিরাত ও বাহরাইনে এসএসসি ফলাফলে চমক দেখাল বাংলাদেশি শিক্ষার্থীরা মালয়েশিয়ায় জেলে থাকা ৮৩ বাংলাদেশিকে দেশে ফেরাতে কী হচ্ছে? মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ, বাতিল ১ লাখ ৭৫ হাজার ভিসা রোমানিয়ায় বিদেশি কর্মী নিয়োগে চালু হলো ডিজিটাল প্ল্যাটফর্ম মালয়েশিয়ায় পুলিশের ভয়ে সাগরে ঝাঁপ বাংলাদেশি শ্রমিকের সিঙ্গাপুরে বাংলাদেশের ১৫ ‘রেমিট্যান্স যোদ্ধা’ পেলেন সম্মাননা সিউটায় অভিবাসন সংকট নিরসনের দাবিতে সড়কে নামল হাজারো মানুষ তিন দশক পর সালমান শাহ মামলায় নতুন মোড়, গ্রেপ্তার হলেন আসামি ডন ওমানে কৃষি শ্রমিক নেবে, ভিসা আবেদন শুরু ৯ আগস্ট থেকে মালয়েশিয়ার মর্গে পড়ে বাংলাদেশির মরদেহ, স্বজনের খোঁজ মিলছে না প্যারিসে বাংলাদেশিদের বর্ণিল ক্রীড়া ও সাংস্কৃতিক উৎসব শিক্ষামন্ত্রী বললেন, ‘মন খুলে গান গাওয়া যায়, নম্বর দেওয়া যায় না’ ইতালিতে কিশোরীর স্বর্ণালংকার ছিনতাই, বাংলাদেশিদের অনুষ্ঠানে সংঘর্ষ এসএসসিতে পাসের হার ৬২.২৫%, ১৯ বছরের সর্বনিম্ন সৌদি আরবে কারখানায় আগুন: ১৬ বাংলাদেশি নিহত, অল্পের জন্য বাঁচলেন হাবিবুর যুক্তরাজ্যে চাকরি : Find a Job সাইটে বাংলাদেশ থেকে আবেদন, জানুন আসল নিয়ম নাগরিকত্বের লোভে শুধু সন্তান জন্মের জন্যই যুক্তরাষ্ট্রে যান হাজারো বিদেশি নারী কিশোর-তরুণ শিক্ষার্থীদের জন্য ফ্রি জিসিএসই ভাষা কোর্স চালু করেছে টাওয়ার হ্যামলেটস যুক্তরাজ্যে ফের বাড়ছে তাপমাত্রা, শিশু-বয়স্কদের বাড়তি সতর্কতার পরামর্শ জামিনেও দুবাই ছাড়তে পারবেন না বেনজীর আহমেদ

লন্ডনের কভেন্ট গার্ডেনে ছুরি নিয়ে তাণ্ডব, আহত চার, নারী গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০৬ আগস্ট ২০২৬, ০৯:১১ এএম

লন্ডনের কভেন্ট গার্ডেনে ছুরি নিয়ে তাণ্ডব, আহত চার, নারী গ্রেপ্তার

লন্ডনের কেন্দ্রস্থল কভেন্ট গার্ডেনে বুধবার দুপুরে ছুরিকাঘাতের ঘটনায় চারজন আহত হয়েছেন। এ ঘটনায় ৪৭ বছর বয়সী এক নারীকে গ্রেপ্তার করেছে মেট্রোপলিটন পুলিশ। তিনি বর্তমানে পুলিশি হেফাজতে রয়েছেন।

মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, বুধবার দুপুর ১২টা ২৭ মিনিটে ছুরিকাঘাতের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। ৩৪, ৩৯, ৪২ ও ৫২ বছর বয়সী চারজন পুরুষকে ছুরিকাঘাতে আহত অবস্থায় উদ্ধার করে একটি প্রধান ট্রমা সেন্টারে নেওয়া হয়। এদের মধ্যে দুইজন এখনও হাসপাতালে চিকিৎসাধীন থাকলেও তাদের আঘাত প্রাণঘাতী বা জীবনযাত্রায় দীর্ঘমেয়াদি প্রভাব ফেলার মতো নয় বলে জানানো হয়েছে। বাকি দুইজনকে ইতিমধ্যে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।

পুলিশ জানায়, অস্ত্র রাখা ও হামলার সন্দেহে ওই নারীকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনাস্থল থেকে একজোড়া কাঁচি উদ্ধার করা হয়েছে এবং প্রাথমিক তদন্তে এটি একটি মানসিক স্বাস্থ্য সংক্রান্ত ঘটনা বলে ধারণা করা হচ্ছে।

মেট্রোপলিটন পুলিশের চিফ সুপারিনটেনডেন্ট জেসন স্টুয়ার্ট এক বিবৃতিতে বলেন, খবর পাওয়ার কয়েক মিনিটের মধ্যেই পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছান। তদন্তের প্রাথমিক পর্যায়ে থাকলেও তারা মনে করছেন এটি একটি বিচ্ছিন্ন, মানসিক স্বাস্থ্য সংক্রান্ত ঘটনা। প্রমাণ সংগ্রহের কাজ চলাকালীন এলাকায় দৃশ্যমান পুলিশি উপস্থিতি বজায় থাকবে বলেও তিনি জানান।

হাই হলবর্ন থেকে এন্ডেল স্ট্রিটে অবস্থিত সেন্ট মাঙ্গোস হোমলেস সেন্টার পর্যন্ত বিস্তৃত এলাকায় বড় ধরনের পুলিশি কর্ডন বসানো হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় এক নারীকে অস্ত্র হাতে তিনজন পুলিশ কর্মকর্তার সঙ্গে মুখোমুখি অবস্থানে দেখা যায়। তিনি খুব একটা সংগতিপূর্ণভাবে কথা বলছিলেন না এবং কোন ভাষায় চিৎকার করছেন তা নিয়ে পুলিশ কর্মকর্তারা নিশ্চিত হতে পারছিলেন না।

কাছাকাছি একটি ফিশ অ্যান্ড চিপস দোকানের ব্যবস্থাপক জানান, আহতরা সাধারণ পথচারী ছিলেন। এন্ডেল স্ট্রিটের একটি বার্বার শপের এক কর্মী জানান, আহতদের একজন দোকানে ঢুকে পুলিশে খবর দিতে সহায়তা চান। তার পিঠে ছুরিকাঘাতের চিহ্ন ছিল এবং তিনি আতঙ্কিত অবস্থায় ছিলেন।

লন্ডন অ্যাম্বুলেন্স সার্ভিসের এক মুখপাত্র জানান, বুধবার দুপুর ১২টা ২৯ মিনিটে ছুরিকাঘাতের খবর পেয়ে তারা অ্যাম্বুলেন্স ক্রু, ফাস্ট রেসপন্স গাড়িতে একজন প্যারামেডিক এবং একজন ইনসিডেন্ট রেসপন্স অফিসার পাঠায়। পাশাপাশি লন্ডন এয়ার অ্যাম্বুলেন্সও পাঠানো হয়। ঘটনাস্থলেই চারজন রোগীর চিকিৎসা দিয়ে অগ্রাধিকার ভিত্তিতে সড়কপথে প্রধান ট্রমা সেন্টারে নেওয়া হয়।

পুলিশ প্রাথমিকভাবে তিনজন আহত হওয়ার কথা জানালেও পরে বিবৃতিতে নিশ্চিত করে যে মোট চারজন ছুরিকাঘাতে আহত হয়েছেন। এই ঘটনা সম্পর্কে কারো কাছে তথ্য থাকলে ১০১ নম্বরে ফোন করে CAD3449/05AUG রেফারেন্স উল্লেখ করে পুলিশের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

সূত্র: দ্যা ইন্ডিপেনডেন্ট