ঢাকা ২৮ শ্রাবণ ১৪৩৩, বুধবার, ১২ আগস্ট ২০২৬
ঢাকা ২৮ শ্রাবণ ১৪৩৩, বুধবার, ১২ আগস্ট ২০২৬
সর্বশেষ
নাপোলিতে সুপারমার্কেট ও B&B হোটেল করছে নোভাভিতা সিলেটে বাসায় ঢুকে স্বামী-স্ত্রী ও গৃহকর্মীকে কুপিয়ে খুন যুক্তরাজ্যে অভিবাসনবিরোধী মনোভাব বাড়ছে, একক নৌকায় রেকর্ড ২৩০ জনের প্রবেশ রোমে একই পরিবারের ৩ বাংলাদেশির জানাজা, ছেলের আবেগঘন পোস্ট যুক্তরাজ্যে চশমা পরে গাড়ি চালানোর ডিভিএলএ নিয়ম ভাঙলে জরিমানা ১০০০ পাউন্ড যুক্তরাজ্যে ৬৫ ঊর্ধ্বদের সঞ্চয়ে কর দেওয়া বেড়েছে চারগুণ তাপপ্রবাহের মধ্যে লন্ডন-এসেক্সে পাইপ ফেটে ১০ হাজার বাড়িতে পানির সংকট জামায়াত নেতাদের ‘বিষ্ঠা কাণ্ড’: ৩ নেতা কারাগারে ফারাজের বাড়িতে অগ্নিসংযোগ তদন্ত পুনরায় চালু, স্বাগত জানালেন ফারাজ নিজেই আমিরাত ও বাহরাইনে এসএসসি ফলাফলে চমক দেখাল বাংলাদেশি শিক্ষার্থীরা মালয়েশিয়ায় জেলে থাকা ৮৩ বাংলাদেশিকে দেশে ফেরাতে কী হচ্ছে? মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ, বাতিল ১ লাখ ৭৫ হাজার ভিসা রোমানিয়ায় বিদেশি কর্মী নিয়োগে চালু হলো ডিজিটাল প্ল্যাটফর্ম মালয়েশিয়ায় পুলিশের ভয়ে সাগরে ঝাঁপ বাংলাদেশি শ্রমিকের সিঙ্গাপুরে বাংলাদেশের ১৫ ‘রেমিট্যান্স যোদ্ধা’ পেলেন সম্মাননা সিউটায় অভিবাসন সংকট নিরসনের দাবিতে সড়কে নামল হাজারো মানুষ তিন দশক পর সালমান শাহ মামলায় নতুন মোড়, গ্রেপ্তার হলেন আসামি ডন ওমানে কৃষি শ্রমিক নেবে, ভিসা আবেদন শুরু ৯ আগস্ট থেকে মালয়েশিয়ার মর্গে পড়ে বাংলাদেশির মরদেহ, স্বজনের খোঁজ মিলছে না প্যারিসে বাংলাদেশিদের বর্ণিল ক্রীড়া ও সাংস্কৃতিক উৎসব শিক্ষামন্ত্রী বললেন, ‘মন খুলে গান গাওয়া যায়, নম্বর দেওয়া যায় না’ ইতালিতে কিশোরীর স্বর্ণালংকার ছিনতাই, বাংলাদেশিদের অনুষ্ঠানে সংঘর্ষ এসএসসিতে পাসের হার ৬২.২৫%, ১৯ বছরের সর্বনিম্ন সৌদি আরবে কারখানায় আগুন: ১৬ বাংলাদেশি নিহত, অল্পের জন্য বাঁচলেন হাবিবুর যুক্তরাজ্যে চাকরি : Find a Job সাইটে বাংলাদেশ থেকে আবেদন, জানুন আসল নিয়ম নাগরিকত্বের লোভে শুধু সন্তান জন্মের জন্যই যুক্তরাষ্ট্রে যান হাজারো বিদেশি নারী কিশোর-তরুণ শিক্ষার্থীদের জন্য ফ্রি জিসিএসই ভাষা কোর্স চালু করেছে টাওয়ার হ্যামলেটস যুক্তরাজ্যে ফের বাড়ছে তাপমাত্রা, শিশু-বয়স্কদের বাড়তি সতর্কতার পরামর্শ জামিনেও দুবাই ছাড়তে পারবেন না বেনজীর আহমেদ ১১–দলীয় ঐক্যের রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদ

প্যারিসে জেমসের কনসার্ট : এক টুকরো বাংলাদেশ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০৫ আগস্ট ২০২৬, ০৮:১৭ এএম

প্যারিসে জেমসের কনসার্ট :  এক টুকরো বাংলাদেশ

এক দিনের জন্য যেন প্যারিসের এক কোণে গড়ে উঠেছিল ছোট্ট এক বাংলাদেশ। চারদিকে বাংলা ভাষার কোলাহল, পরিচিত মুখের হাসি, দেশীয় খাবারের সুবাস, শিশুদের ছুটোছুটি আর মঞ্চজুড়ে বাংলা গানের উচ্ছ্বাসে মুখর ছিল পুরো আয়োজন। প্রবাসের ব্যস্ত জীবনকে কয়েক ঘণ্টার জন্য পেছনে ফেলে হাজারো বাংলাদেশি মিলিত হন ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্ট’-এ।

দর্শকসমাগম ও বৈচিত্র্যে ব্যতিক্রমী আয়োজন

ফ্রান্সে বসবাসরত বাংলাদেশিদের জন্য সাম্প্রতিক বছরগুলোতে বড় পরিসরের সাংস্কৃতিক আয়োজন বেড়েছে। তবে এবারের আয়োজনটি ছিল আকার, দর্শকসমাগম এবং বৈচিত্র্যের দিক থেকে আলাদা।

অনুষ্ঠানস্থলে দুপুর থেকেই দর্শনার্থীদের ভিড় বাড়তে থাকে। তরুণ-তরুণীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। নতুন প্রজন্মের অনেকেই বাংলা ও ফরাসি—দুই ভাষাতেই সমান স্বচ্ছন্দ।

মঞ্চ মাতালেন নগর বাউল

মঞ্চের প্রধান আকর্ষণ ছিলেন বাংলাদেশের কিংবদন্তি রকশিল্পী নগর বাউল জেমস। তার জনপ্রিয় গানগুলো শুরু হতেই দর্শকদের কণ্ঠ মিলিয়ে যায় শিল্পীর সঙ্গে। প্রবাসে থেকেও দেশের গানের প্রতি মানুষের আবেগ যে এতটুকু কমেনি, তা প্রতিটি পরিবেশনায় স্পষ্ট হয়ে ওঠে।

রাহুল আনন্দ তার স্বতন্ত্র লোকসংগীতধর্মী পরিবেশনায় ভিন্ন মাত্রা যোগ করেন। ব্যান্ড ‘এরর ৪০৪’-এর ইমতিয়াজ রনি এবং অন্যান্য শিল্পীরাও দীর্ঘ সময় ধরে দর্শকদের মাতিয়ে রাখেন।

প্রাণচাঞ্চল্য, খাবারের বাহার

অনুষ্ঠানটি শুধু সংগীতনির্ভর ছিল না। দিনের প্রথম ভাগেই উৎসব প্রাঙ্গণ মুখর হয়ে ওঠে শিশুদের প্রাণচাঞ্চল্যে। তাদের জন্য ছিল নানা বিনোদনমূলক ও অংশগ্রহণভিত্তিক আয়োজন—ছোট প্রতিযোগিতা, খেলাধুলা ও আনন্দঘন কার্যক্রমে অংশ নেয় প্রবাসী বাংলাদেশি পরিবারের শিশুরা।

এছাড়া পুরো প্রাঙ্গণজুড়ে ছিল ফুচকা, চটপটি, বিরিয়ানি, কাবাব, পিঠাসহ নানা দেশীয় খাবারের স্টল। পোশাক, অলংকার ও বিভিন্ন পণ্যের স্টল ঘুরেও দর্শনার্থীরা সময় কাটান।

লটারিতে বিএমডব্লিউ জয়

অনুষ্ঠানের আরেকটি আলোচিত আকর্ষণ ছিল লটারি। দর্শনার্থীদের জন্য একটি বিএমডব্লিউ গাড়িসহ মোট ১০টি পুরস্কার রাখা হয়। লটারিতে বিএমডব্লিউ গাড়ির বিজয়ী হন রেজওয়ানা চৌধুরী মিম। বিজয়ীর নাম ঘোষণার সঙ্গে সঙ্গে অনুষ্ঠানস্থলে আনন্দ-উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে।

বক্তব্য

অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে আয়োজকদের পক্ষ থেকে স্বাগত বক্তব্য দেন শাহ গ্রুপের চেয়ারম্যান সাত্তার আলী সুমন (শাহ আলম)। অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করে শাহ গ্রুপ ও Offiora। পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন Offiora-এর পরিচালক কৌশিক রাব্বানী।

অতিথিদের মধ্যে বক্তব্য দেন ফরাসি জাতীয় পরিষদের সদস্য Carlos Bilongo এবং সারসেল সিটির ডেপুটি মেয়র Nabil Shaban। তারা বাংলাদেশি কমিউনিটির সামাজিক ও সাংস্কৃতিক অবদানের প্রশংসা করেন এবং এ ধরনের আয়োজন দুই দেশের মানুষের মধ্যে সম্পর্ক আরও গভীর করতে ভূমিকা রাখবে বলে মন্তব্য করেন।

প্রবাসে বাড়ছে সাংস্কৃতিক কর্মকাণ্ড

ফ্রান্সে বাংলাদেশি কমিউনিটি যেমন সংখ্যায় বাড়ছে, তেমনি বাড়ছে তাদের সাংস্কৃতিক কর্মকাণ্ডও। জাতীয় দিবস, বইমেলা, বৈশাখ কিংবা ঈদ—এসব আয়োজনের সঙ্গে এখন যুক্ত হয়েছে বড় পরিসরের উন্মুক্ত সাংস্কৃতিক উৎসব।

একাধিক অংশগ্রহণকারীর মতে, এসব আয়োজন প্রবাসীদের মধ্যে যোগাযোগ, সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতার ক্ষেত্র তৈরি করছে।