ঢাকা ২৮ শ্রাবণ ১৪৩৩, বুধবার, ১২ আগস্ট ২০২৬
ঢাকা ২৮ শ্রাবণ ১৪৩৩, বুধবার, ১২ আগস্ট ২০২৬
সর্বশেষ
সিলেটে বাসায় ঢুকে স্বামী-স্ত্রী ও গৃহকর্মীকে কুপিয়ে খুন যুক্তরাজ্যে অভিবাসনবিরোধী মনোভাব বাড়ছে, একক নৌকায় রেকর্ড ২৩০ জনের প্রবেশ রোমে একই পরিবারের ৩ বাংলাদেশির জানাজা, ছেলের আবেগঘন পোস্ট যুক্তরাজ্যে চশমা পরে গাড়ি চালানোর ডিভিএলএ নিয়ম ভাঙলে জরিমানা ১০০০ পাউন্ড যুক্তরাজ্যে ৬৫ ঊর্ধ্বদের সঞ্চয়ে কর দেওয়া বেড়েছে চারগুণ তাপপ্রবাহের মধ্যে লন্ডন-এসেক্সে পাইপ ফেটে ১০ হাজার বাড়িতে পানির সংকট জামায়াত নেতাদের ‘বিষ্ঠা কাণ্ড’: ৩ নেতা কারাগারে ফারাজের বাড়িতে অগ্নিসংযোগ তদন্ত পুনরায় চালু, স্বাগত জানালেন ফারাজ নিজেই আমিরাত ও বাহরাইনে এসএসসি ফলাফলে চমক দেখাল বাংলাদেশি শিক্ষার্থীরা মালয়েশিয়ায় জেলে থাকা ৮৩ বাংলাদেশিকে দেশে ফেরাতে কী হচ্ছে? মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ, বাতিল ১ লাখ ৭৫ হাজার ভিসা রোমানিয়ায় বিদেশি কর্মী নিয়োগে চালু হলো ডিজিটাল প্ল্যাটফর্ম মালয়েশিয়ায় পুলিশের ভয়ে সাগরে ঝাঁপ বাংলাদেশি শ্রমিকের সিঙ্গাপুরে বাংলাদেশের ১৫ ‘রেমিট্যান্স যোদ্ধা’ পেলেন সম্মাননা সিউটায় অভিবাসন সংকট নিরসনের দাবিতে সড়কে নামল হাজারো মানুষ তিন দশক পর সালমান শাহ মামলায় নতুন মোড়, গ্রেপ্তার হলেন আসামি ডন ওমানে কৃষি শ্রমিক নেবে, ভিসা আবেদন শুরু ৯ আগস্ট থেকে মালয়েশিয়ার মর্গে পড়ে বাংলাদেশির মরদেহ, স্বজনের খোঁজ মিলছে না প্যারিসে বাংলাদেশিদের বর্ণিল ক্রীড়া ও সাংস্কৃতিক উৎসব শিক্ষামন্ত্রী বললেন, ‘মন খুলে গান গাওয়া যায়, নম্বর দেওয়া যায় না’ ইতালিতে কিশোরীর স্বর্ণালংকার ছিনতাই, বাংলাদেশিদের অনুষ্ঠানে সংঘর্ষ এসএসসিতে পাসের হার ৬২.২৫%, ১৯ বছরের সর্বনিম্ন সৌদি আরবে কারখানায় আগুন: ১৬ বাংলাদেশি নিহত, অল্পের জন্য বাঁচলেন হাবিবুর যুক্তরাজ্যে চাকরি : Find a Job সাইটে বাংলাদেশ থেকে আবেদন, জানুন আসল নিয়ম নাগরিকত্বের লোভে শুধু সন্তান জন্মের জন্যই যুক্তরাষ্ট্রে যান হাজারো বিদেশি নারী কিশোর-তরুণ শিক্ষার্থীদের জন্য ফ্রি জিসিএসই ভাষা কোর্স চালু করেছে টাওয়ার হ্যামলেটস যুক্তরাজ্যে ফের বাড়ছে তাপমাত্রা, শিশু-বয়স্কদের বাড়তি সতর্কতার পরামর্শ জামিনেও দুবাই ছাড়তে পারবেন না বেনজীর আহমেদ ১১–দলীয় ঐক্যের রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদ ঘরে বসেই জানুন ভিসার স্ট্যাটাস: ICP ও GDRFA পোর্টাল নিয়ম

আমিরাতে ৯৮৫ বাংলাদেশির ভিসা বাতিল : তালিকা পাঠাল দূতাবাস

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০৫ আগস্ট ২০২৬, ০৭:৪৯ এএম

আমিরাতে ৯৮৫ বাংলাদেশির ভিসা বাতিল : তালিকা পাঠাল দূতাবাস

সংযুক্ত আরব আমিরাতে স্বয়ংক্রিয়ভাবে ভিসা বাতিল হওয়া ৯৮৫ জন বাংলাদেশির তালিকা সে দেশের সরকারের কাছে পাঠিয়েছে আবুধাবির বাংলাদেশ দূতাবাস। মঙ্গলবার (৪ আগস্ট) দূতাবাস এ তথ্য নিশ্চিত করেছে।

দূতাবাস জানায়, গত ৩ আগস্ট পর্যন্ত ই-মেইলের মাধ্যমে এই ৯৮৫ জনের তথ্য পাওয়া গেছে।

দূতাবাস বলছে, “ভিসা ক্যানসেল প্রক্রিয়া শুরু হওয়ার প্রথম থেকেই অনেকেই ই-মেইল করে আমাদের সাহায্য চেয়েছেন। সে সব ই-মেইলের ভিত্তিতে প্রথম থেকেই আমরা একটা ডাটাবেজ তৈরি শুরু করি। একইসঙ্গে আমরা সংযুক্ত আরব আমিরাত সরকারের কাছে তালিকা পাঠাতে থাকি। গত ৩ আগস্ট পর্যন্ত মোট ৯৮৫ জনের তালিকা আমিরাত সরকারের কাছে পাঠানো হয়েছে।”

ভিসা পুনরায় চালুর বিষয়ে দূতাবাসের অবস্থান

দূতাবাসের পক্ষ থেকে আরও জানানো হয়, কূটনৈতিক নোটে তাদের ভিসা ক্যানসেল হওয়ার কারণ, পুনরায় এক্টিভেট করার উপায় এবং যারা বাংলাদেশে অবস্থান করছে তাদের ব্যবসা/ব্যাংক অ্যাকাউন্ট/বা অন্য প্রপার্টি থাকলে সেগুলোর বিষয়ে আমিরাত সরকার কীভাবে সহায়তা করবে—সেসব জানতে চাওয়া হয়েছে। তালিকা পাঠানোর কাজ এখনও চলমান রয়েছে।

দূতাবাস আরও জানায়, “দূতাবাসে ই-মেইল পাঠানো মানেই ভিসা পুনরায় এক্টিভেট হওয়ার গ্যারান্টি নয়। ভিসা পুনরায় এক্টিভেট করার ক্ষমতা কেবল আমিরাত সরকারের। আমরা ডেটা তৈরি করে আমিরাত সরকারের বিবেচনার জন্য আবেদন করছি।”

ভিসা বাতিল নিয়ে বিভ্রান্তি ও সরকারের বক্তব্য

প্রসঙ্গত, অনেক বাংলাদেশি নাগরিকের আমিরাতের ভিসা স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাওয়ার অভিযোগ রয়েছে। প্রাথমিক ধারণা অনুযায়ী প্রায় ৫ হাজার বাংলাদেশির ভিসা বাতিল হওয়ার গুঞ্জন শোনা গেলেও পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এই সংখ্যা সঠিক নয়। পরবর্তীতে মন্ত্রণালয় সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে ভিসা সমস্যা সমাধানে প্রয়োজনীয় নির্দেশনা দেয়।