ঢাকা ২৩ শ্রাবণ ১৪৩৩, শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬
ঢাকা ২৩ শ্রাবণ ১৪৩৩, শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬
সর্বশেষ
মেসির জোড়া গোলে লিগস কাপে দুর্দান্ত সূচনা, ৪-২ ব্যবধানে জিতল ইন্টার মায়ামি যুক্তরাজ্যে তাপপ্রবাহে ২,৮৭৭ মৃত্যু, চাপ মোকাবিলায় এনএইচএসকে প্রস্তুতির নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর আরব আমিরাতে শুক্রবার পূর্ব ও দক্ষিণাঞ্চলে বৃষ্টির সম্ভাবনা সৌদিতে কোম্পানি থেকে বাসায় গৃহকর্মী আনার নতুন সহজ নিয়ম চালু শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যা লিখল বিশ্বমিডিয়া সৌদি প্রবাসীদের আতঙ্কিত না হওয়ার পরামর্শ: জেনে নিন অভিযানের আসল কারণ ও আইনি নিয়মাবলি শেখ হাসিনা ইতিহাসের নিকৃষ্টতম ও ঘৃণ্য ফ্যাসিস্ট ছিলেন: রিজভী যুক্তরাজ্যে টয়লেট ব্যবহারে নতুন নিয়ম, বদলাবে ১৮ হাজার সাইনবোর্ড লন্ডনের কভেন্ট গার্ডেনে ছুরি নিয়ে তাণ্ডব, আহত চার, নারী গ্রেপ্তার সিডনির সড়ক দুর্ঘটনায় নিহত নুরহায়াতি, লাইফ সাপোর্টে বাংলাদেশি মাহবুবুল প্যারিসে জেমসের কনসার্ট : এক টুকরো বাংলাদেশ আমিরাতে ৯৮৫ বাংলাদেশির ভিসা বাতিল : তালিকা পাঠাল দূতাবাস প্রবাসজীবনের চাপ : মালদ্বীপে ১০ দিনে ৮ বাংলাদেশির মৃত্যু টাঙ্গুয়ার হাওরের একাংশে নৌযান নিষিদ্ধ, কত দূর যেতে পারবেন পর্যটকরা? সিডনির মঞ্চ মাতালেন রুনা লায়লা নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্ট: তারার মেলায় সেরা যারা লন্ডনে ব্রিক লেইন জামে মসজিদের ৫০ বছর: দুইদিনব্যাপী অনুষ্ঠান সেপ্টেম্বরে প্রথম স্ত্রীকে নিয়ে বিদেশ যাত্রা, বুলডোজার দিয়ে বাড়ি গুঁড়িয়ে দিলেন দ্বিতীয় স্ত্রী ‘প্রতারণা’: নিউ জার্সিতে ২ বাংলাদেশি গ্রেপ্তার স্ত্রীকে মার*ধর, ইতালি থেকে বাংলাদেশি বহিস্কার আরব আমিরাতে কড়াকড়ি, কারা পড়ছেন নিষেধাজ্ঞার আওতায়? প্রবাসীদের টাকা নিয়ে উধাও ‘ইয়েপবিট’ ও ‘বনচ্যাট’ মার্কিন ভিসার জন্য বাংলাদেশিদের ২০ হাজার ডলার বন্ড আর লাগবে না ইতালিতে পাঠানোর কথা বলে সেনাবাহিনীতে বিক্রি, ইউক্রেনে যুদ্ধবন্দি ৩ বাংলাদেশি জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে হাড্ডা-হাড্ডি লড়াই, জিতলেন যারা স্পেনে ঢুকে পড়েছে ৬০ হাজার অভিভাসী, কঠিন সংকটে ইউরোপের দেশগুলো জীবিকার খোঁজে বিদেশে গিয়ে মৃত্যু: মালদ্বীপে বাংলাদেশির করুণ পরিণতি লন্ডনের হোটেলে শ ম রেজাউল করিমকে ঘিরে ছাত্রদল নেতার ক্ষোভ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষক বরখাস্ত, বাদ পড়ছেন আওয়ামী লীগপন্থীরা বার্লিনে হচ্ছে ‘গ্রীষ্ম উৎসব’, গাইবেন জলের গানের রাহুল আনন্দ

স্যান্ডেল পিট্টি দেয়া মেয়ের প্রতি খোলা চিঠি

প্রকাশিত: ০১ নভেম্বর ২০২৫, ১০:৫০ এএম

স্যান্ডেল পিট্টি দেয়া মেয়ের প্রতি খোলা চিঠি
প্রিয়বরেষু আত্মজাসম আমার, শুভাশীষ! হে মেয়ে তুমি আমার কন্যার বয়সী, তোমার মতো মেয়ে আমাদের আশাবাদী করে যে, বাংলাদেশ সত্যিই এগিয়েছে এবং এই ধারা বন্ধ হবে না৷ ওরা নোংড়া কথা বলে দীর্ঘকাল ধরেই পার পেয়ে যাচ্ছিল৷ বাজখাই কণ্ঠে একটি ধমক, পেশিবহুল হাত দিয়ে একটি ধাক্কা বা থপ্পর, লোমশ পা দিয়ে একটি লাথির ভয়ে আমাদের কন্যারা কুঁকড়ে যেতো৷ তোমাকেও যখন ধাক্কা দিয়ে ফেলে দিলো তখন যদি উঠে না দাঁড়াতে তাহলে ওই নষ্ট লোকটি তোমাকে পা দিয়ে চেপে ধরতো৷ বাসের লোকেরা আড্ডায় গল্প বলার উপাদান পেয়ে গিয়েছিলো—পুরুষের আধিপত্যের গল্প৷ কিন্তু তুমি যখন আবারো উঠে দাঁড়ালে এবং স্যান্ডেল দিয়ে আঘাত করতে সক্ষম হলে তখন মনে হয়েছিল ঈশ্বর বুঝি একজন সুন্দরী তরুণীও হতে পারে৷ ইহুদিদের ঈশ্বর তার নিজের অবয়বেই যখন মানুষ সৃষ্টি করেছে আর সে যদি সাহসীই হয় তাহলে সে তোমার মতোই তো হবে৷ তোমার সাহস নিয়ে কবিতা লিখবো এবং আরো বহুদিন ওই সাহসকে শ্রদ্ধা জানাবো৷ এই জুতোপিট্টি কেবলই একটি বিচ্ছিন্ন ঘটনা নয়, এটা একটা পথরেখা তৈরি করেছে৷ আশা করছি এই দৃশ্য দেখে অসংখ্য মেয়ে পায়ের স্যান্ডেল হাতে তুলে নিতে সময় নিবে না প্রয়োজনের সময়৷ এতোকাল যে কেবল পুরুষরাই চুলের মুঠি ধরে পীঠ ফাঁটাতো তার প্রতিরোধও সম্ভব হবে৷ আমার স্নেহাশীষ এক সহকর্মীকে তার স্বামী বলেছিলো, 'বেতনের টাকা তুলে না দিলে গায়ে কিন্তু হাত তুলবো৷' যেদিন আমার সহকর্মী বলতে পারলো, 'আমারও হাত আছে, আমিও বসে থাকবো না৷' সেদিনই গণেশ উল্টে গেলো৷ ওর স্বামী হাত তোলার কথা বলতে আর সাহস করেনি৷ মেয়েটি ফিরে পেয়েছিলো তার সম্মান৷ সম্মান ফেরাতে প্রয়োজনে হাত তুলতে হবে, স্যান্ডেল হাতে ঝাঁপিয়ে পড়তে হবে৷ হেনরিক ইবসেনের 'দ্য ডলস হাউজ' উপন্যাসের নায়িকা ঘর ছেড়েছিলো৷ আমরা জানি না নোরা সফল হয়েছিলো কি না? তবে নোরার পরিকল্পনা ছিলো৷ নোরা স্বামীকে বাঁচাতে গিয়ে ধার করেছিল৷ কিন্তু স্বামী সেটা জানতে পেরে নোরাকে অসম্মান করে৷ তার মনে হয় সে পুতুলের সংসার করছে৷ সে ঘর ছাড়ে স্বাবলম্বী হতে৷ আজ অসখ্য নোরা স্বাবলম্বী হয়েছে৷ দুশ বছর পরের নোরারা তো কেবল চলে গিয়েই ক্ষান্ত থাকবে না৷ তার হাতে স্যান্ডেল খুবই মানানসই৷ বাস্তব দুনিয়ার বহু নারীর সফলতার গল্প ছাড়া আজকের সভ্যতা আসতো না৷ আমাদের বেগম রোকেয়া একই সময়ে স্বামীর মৃত্যুর পরে নারী জাগরণের পথরেখা তৈরি করেছেন৷ তসলিমাও নোরার মতো বারবার ঘর ছেড়েছে৷ অরুন্ধতি রায়ের মতো অসংখ্য মেয়ে সংগ্রাম করেই সফল হয়েছে৷ প্রয়োজনে ব্যাগে ছুরিও রেখেছে৷ আমার শৈশবে একটি মেয়ে স্বামীর ঘর করতে চায়নি বলে তার নিষ্ঠুর স্বামী চুলের মুঠি ধরে টেনে-হিচড়ে নিজের বাড়ি নিয়ে গিয়েছিল৷ আমি একজনের কাছে জানতে চেয়েছিলাম কেনো এমন করছে? কেউ বলেছিলো, 'সে তার স্ত্রীকে নিয়ে যাচ্ছে৷' অসংখ্য মেয়েই ভেবেছিলো, এভাবে টেনে হিচড়ে নেয়া স্বামীর অধিকার৷ অসংখ্য মেয়ে বুঝেছিলো, অবাধ্য হলে এভাবে টেনে নেয়া হবে৷ এসব প্রথা সারা বিশ্বের সভ্য দেশের মেয়েরা বহুভাবেই ভেঙেছে৷ এদেশেও তসলিমা, হুমায়ুন আজাদ প্রথা ভাঙার ডাক দিয়েছেন৷ তোমার মনে আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই ছাত্রীটির কথা যে সন্ধ্যায় ধর্ষণের শিকার হয়ে বলেছিলো, এক খুব শক্তিশালী মানুষ তাকে ধর্ষণ করেছে৷ পরে দেখলাম এক তুচ্ছ পটকা মাদকসেবীকেই সে শক্তিশালী মানুষ ভেবেছে৷ ভয় এমনই জিনিস যা সামনের ইঁদুরকেও সিংহ বানিয়ে দেয়৷ সাহস করতে পারে উল্টোটা৷ একটা দূরন্ত ষাঁড়ের সামনে দাঁড়াতে পারে এক অদম্য কিশোরী৷ শাণিত বুদ্ধি ও দুর্দান্ত সাহসের সম্মিলনই তাঁকে রক্ষা করবে৷ সে জানবে কখন পাশ কাটাতে হবে আর কখন আক্রমণ করতে হবে৷ বাসের কেউ-ই তোমার পক্ষে সোচ্চার হয়নি। তুমি সাহস না দেখালে ওই লোকটিও শক্তিশালী হয়ে উঠতো, তোমাকেই আরও আঘাত করতো। লেখক ও সাংবাদিক ওরিয়ানা ফালাচি তার বই ‘এ লেটার টু এ চাইল্ড হু নেভাব বর্ণ’-এ অনাগত সন্তানের উদ্দেশ্যে বলেছিলেন, ‘তোমাকে যদি কেউ ধাক্কা দিয়ে ফেলে দিতে আসে, তাহলে তুমিই তাকে ধাক্কা দিয়ে ফেলে দিবে।’তুমি এসেছো ওরিয়ানার সেই অনাগত সন্তান হয়ে। ওই বদমাস লোকটি তোমাকে থাপ্পর দিয়েছে, মারার জন্য স্যান্ডেল খুলেছে। ওরিয়ানার প্রত্যাশা মতো তার কন্যা হয়েই তুমিও হাতে স্যান্ডেল তুলে নিয়েছো। প্রতিবাদ না করতে পারা অসংখ্য মেয়েকে দেখেছি৷ আমাদের এলাকার দুজন ১৪টি করে বিয়ে করেছিলো৷ আগের বা পরের কোনো স্ত্রীই প্রতিবাদ করতে পারেনি৷ আমাদের পাশের গ্রামের দুই সুন্দরী বোন ছিলো যৌনকর্মী৷ এক বোন বাড়িতে আসলে খদ্দের হিসেবে হাজির হয়েছিলো দুই ভাই৷ তা নিয়ে রসালো গল্প তৈরি হয়৷ যৌনকর্মী নারীকে সকালে ধরে এনে বাজারের মধ্যে নিপীড়ন করা হয়৷ প্রকাশ্যে তার চুল কেটে দিয়ে মুখে চুনকালী মাখিয়ে দেয়া হয়৷ তখনও প্রতিবাদের ভাষা তৈরি হয়নি৷ কাউকে কাউকে প্রতিবাদের ভাষা তৈরি করতে এগিয়ে আসতে হয়৷ প্রতিবাদের একটা ভাষা তৈরি করার জন্য অভিবাদন জানাচ্ছি৷ এখন তোমাদের পাশে দাঁড়ানোর জন্য অসংখ্য পুরুষও রয়েছে যারা মানবিক ও প্রগতিলীল৷ তোমার সাহসকে অসংখ্য মানুষও সাধুবাদ দিচ্ছে, অসংখ্য নারীকে সাহসী করে তুলেছে। তুমি কোনো ভুল করোনি। হাতে স্যান্ডেল নিতে না পারলেই ভুল হয়ে যেতো। তুমি এই ঘটনা সর্বব্যাপী ছড়িয়ে পড়ায় হতাশ বা ট্রমাটাইজড হইও না। ছড়িয়ে না পড়লে, নারীরা কীভাবে উপলব্ধি করতো, এমন ঘটনা ঘটানো যায় এবং তা পথরেখা তৈরি করে। সাহস ধরে রাখো। ভালো থেকো মেয়ে। ইতি তোমারই পিতৃসম একজন। মজিব রহমান: পেশায় শিক্ষক, বিজ্ঞান ও পাঠাগার আন্দোলনে সক্রিয়।