ঢাকা ২৫ শ্রাবণ ১৪৩৩, রোববার, ০৯ আগস্ট ২০২৬
ঢাকা ২৫ শ্রাবণ ১৪৩৩, রোববার, ০৯ আগস্ট ২০২৬
সর্বশেষ
সেউতা সংকট ঘিরে ইতালি-স্পেন সম্পর্কে চরম উত্তেজনা, পাল্টা কড়াকড়ির হুঁশিয়ারি গোলাপগঞ্জে মাদক ও ইভটিজিং প্রতিরোধে মানববন্ধন, লিফলেট বিতরণ বাংলাদেশের রাজনীতিতে ছয় পরাশক্তির স্বার্থ: কে কী কারণে সতর্ক অবৈধ অভিবাসন ও মানবপাচার রোধে সিআইডি-ইতালি পুলিশ বৈঠক ব্রিটেনে পরিবারসূত্রে ৭ শ্রেণির আবেদনকারীর স্থায়ী হওয়ার সুযোগ: বড় সংস্কারের ইঙ্গিত সরকারের ইউরোপ যাত্রার ফাঁদে লিবিয়ায় অপহরণ, উদ্ধার ১৩ বাংলাদেশি গ্রিসের উপকূলে অভিবাসীর ঢল, উদ্ধার ২০২ জন—বাংলাদেশিদের সংখ্যা বেশি ইতালি পাঠানোর নামে ৩৬ লাখ টাকা আত্মসাৎ, নিখোঁজ মাদারীপুরের রাজীব আমিরাতে ভিসা বাতিল আতঙ্ক: গুজব নয়, দূতাবাসের বার্তা মানুন নিউইয়র্কে সড়ক দুর্ঘটনা: তিন বাংলাদেশির ক্ষতিপূরণ ৩৩ কোটি টাকা প্যারিসে থেকেও বাংলা গানের সঙ্গে জয়া বর্মণ জন্মসূত্রে নাগরিকত্ব সীমিত করতে ট্রাম্পের নতুন আদেশ : উদ্দেশ্য সন্তানদের স্বয়ংক্রিয় নাগরিকত্ব পাওয়ার পথ বন্ধ মালয়েশিয়ার জাতীয় দলে বাংলাদেশি তরুণ, খেলবেন জন্মভূমির বিরুদ্ধে মেসির জোড়া গোলে লিগস কাপে দুর্দান্ত সূচনা, ৪-২ ব্যবধানে জিতল ইন্টার মায়ামি যুক্তরাজ্যে তাপপ্রবাহে ২,৮৭৭ মৃত্যু, চাপ মোকাবিলায় এনএইচএসকে প্রস্তুতির নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর আরব আমিরাতে শুক্রবার পূর্ব ও দক্ষিণাঞ্চলে বৃষ্টির সম্ভাবনা সৌদিতে কোম্পানি থেকে বাসায় গৃহকর্মী আনার নতুন সহজ নিয়ম চালু শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যা লিখল বিশ্বমিডিয়া সৌদি প্রবাসীদের আতঙ্কিত না হওয়ার পরামর্শ: জেনে নিন অভিযানের আসল কারণ ও আইনি নিয়মাবলি শেখ হাসিনা ইতিহাসের নিকৃষ্টতম ও ঘৃণ্য ফ্যাসিস্ট ছিলেন: রিজভী যুক্তরাজ্যে টয়লেট ব্যবহারে নতুন নিয়ম, বদলাবে ১৮ হাজার সাইনবোর্ড লন্ডনের কভেন্ট গার্ডেনে ছুরি নিয়ে তাণ্ডব, আহত চার, নারী গ্রেপ্তার সিডনির সড়ক দুর্ঘটনায় নিহত নুরহায়াতি, লাইফ সাপোর্টে বাংলাদেশি মাহবুবুল প্যারিসে জেমসের কনসার্ট : এক টুকরো বাংলাদেশ আমিরাতে ৯৮৫ বাংলাদেশির ভিসা বাতিল : তালিকা পাঠাল দূতাবাস প্রবাসজীবনের চাপ : মালদ্বীপে ১০ দিনে ৮ বাংলাদেশির মৃত্যু টাঙ্গুয়ার হাওরের একাংশে নৌযান নিষিদ্ধ, কত দূর যেতে পারবেন পর্যটকরা? সিডনির মঞ্চ মাতালেন রুনা লায়লা নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্ট: তারার মেলায় সেরা যারা লন্ডনে ব্রিক লেইন জামে মসজিদের ৫০ বছর: দুইদিনব্যাপী অনুষ্ঠান সেপ্টেম্বরে

স্পেনে অভিবাসীদের সংস্কৃতি বিনিময় অনুষ্ঠান

প্রকাশিত: ৩০ জুন ২০১৯, ০৭:১৮ পিএম

স্পেনে অভিবাসীদের সংস্কৃতি বিনিময় অনুষ্ঠান

স্পেনে বসবাসরত বিভিন্ন দেশের অভিবাসীদের নিয়ে ‘পরবাসে আনন্দের একদিন’ শীর্ষক সংস্কৃতি বিনিময় উৎসব অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সময় শনিবার (২৯ জুন) বিকেলে দেশটির রাজধানী মাদ্রিদে রাণী সোফিয়া জাদুঘর প্রাঙ্গণে আয়োজিত এ উৎসবে দ্বিতীয়বারের মতো অংশ নেয় প্রবাসী বাংলাদেশি সংগঠন ‘ভালিয়েন্তে বাংলা’। রাণী সোফিয়া জাদুঘর পরিচালনা পর্ষদের উদ্যোগে আয়োজিত এ উৎসবে বাংলাদেশসহ ২৫টি দেশের অভিবাসীরা অংশগ্রহণ করেন।

এতে স্বাগত বক্তব্য দেন সোফিয়া জাদুঘরের পরিচালক মানুয়েল বোরখা, আঞ্চলিক প্রতিনিধি রাফায়েলা পিমিয়েন্তেল, রেড ইন্টার লাভাপিয়েসের সভাপতি মারিয়া খসে তররেস পেরেজ পেপা ও ভালিয়েন্তে বাংলার সভাপতি ফজলে এলাহি।

সোফিয়া জাদুঘরের পরিচালক মানুয়েল বোরখা বলেন, স্পেনের অর্থনীতিতে অভিবাসীদের অবদান প্রশংসনীয়। অভিবাসীদের সবাই যাতে নিজস্ব সংস্কৃতি আদান প্রদানের সুযোগ পায়, সেজন্য নিয়মিত এ রকম উৎসবের আয়োজন করা হবে।

অনুষ্ঠানে অভিবাসীরা নিজের দেশের ঐতিহ্যবাহী খাবার নিয়ে আসেন। খাবারের পাশাপাশি ছিল বিভিন্ন দেশের সাংস্কৃতিক পরিবেশনা। বাংলাদেশি গান পরিবেশন করেন লোকমান হাকিম ও তার দল। উৎসব অনুষ্ঠানে অংশগ্রহণকারী বাংলাদেশি সংগঠন ‘ভালিয়েন্তে বাংলা’ এর সভাপতি ফজলে এলাহি বলেন, ভিনদেশিদের কাছে আমাদের বাঙালি সংস্কৃতি তুলে ধরা এবং বিভিন্ন দেশের অভিবাসীদের সঙ্গে একে অপরের পরিচয় ও ভ্রাতৃত্বের বন্ধন সৃষ্টির উপলক্ষ হিসেবে কাজ করবে জাদুঘরের এ অনুষ্ঠান।

অনুষ্ঠানে বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক ও সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন ।