ঢাকা ২৩ শ্রাবণ ১৪৩৩, শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬
ঢাকা ২৩ শ্রাবণ ১৪৩৩, শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬
সর্বশেষ
আমিরাতে ভিসা বাতিল আতঙ্ক: গুজব নয়, দূতাবাসের বার্তা মানুন নিউইয়র্কে সড়ক দুর্ঘটনা: তিন বাংলাদেশির ক্ষতিপূরণ ৩৩ কোটি টাকা প্যারিসে থেকেও বাংলা গানের সঙ্গে জয়া বর্মণ জন্মসূত্রে নাগরিকত্ব সীমিত করতে ট্রাম্পের নতুন আদেশ : উদ্দেশ্য সন্তানদের স্বয়ংক্রিয় নাগরিকত্ব পাওয়ার পথ বন্ধ মালয়েশিয়ার জাতীয় দলে বাংলাদেশি তরুণ, খেলবেন জন্মভূমির বিরুদ্ধে মেসির জোড়া গোলে লিগস কাপে দুর্দান্ত সূচনা, ৪-২ ব্যবধানে জিতল ইন্টার মায়ামি যুক্তরাজ্যে তাপপ্রবাহে ২,৮৭৭ মৃত্যু, চাপ মোকাবিলায় এনএইচএসকে প্রস্তুতির নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর আরব আমিরাতে শুক্রবার পূর্ব ও দক্ষিণাঞ্চলে বৃষ্টির সম্ভাবনা সৌদিতে কোম্পানি থেকে বাসায় গৃহকর্মী আনার নতুন সহজ নিয়ম চালু শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যা লিখল বিশ্বমিডিয়া সৌদি প্রবাসীদের আতঙ্কিত না হওয়ার পরামর্শ: জেনে নিন অভিযানের আসল কারণ ও আইনি নিয়মাবলি শেখ হাসিনা ইতিহাসের নিকৃষ্টতম ও ঘৃণ্য ফ্যাসিস্ট ছিলেন: রিজভী যুক্তরাজ্যে টয়লেট ব্যবহারে নতুন নিয়ম, বদলাবে ১৮ হাজার সাইনবোর্ড লন্ডনের কভেন্ট গার্ডেনে ছুরি নিয়ে তাণ্ডব, আহত চার, নারী গ্রেপ্তার সিডনির সড়ক দুর্ঘটনায় নিহত নুরহায়াতি, লাইফ সাপোর্টে বাংলাদেশি মাহবুবুল প্যারিসে জেমসের কনসার্ট : এক টুকরো বাংলাদেশ আমিরাতে ৯৮৫ বাংলাদেশির ভিসা বাতিল : তালিকা পাঠাল দূতাবাস প্রবাসজীবনের চাপ : মালদ্বীপে ১০ দিনে ৮ বাংলাদেশির মৃত্যু টাঙ্গুয়ার হাওরের একাংশে নৌযান নিষিদ্ধ, কত দূর যেতে পারবেন পর্যটকরা? সিডনির মঞ্চ মাতালেন রুনা লায়লা নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্ট: তারার মেলায় সেরা যারা লন্ডনে ব্রিক লেইন জামে মসজিদের ৫০ বছর: দুইদিনব্যাপী অনুষ্ঠান সেপ্টেম্বরে প্রথম স্ত্রীকে নিয়ে বিদেশ যাত্রা, বুলডোজার দিয়ে বাড়ি গুঁড়িয়ে দিলেন দ্বিতীয় স্ত্রী ‘প্রতারণা’: নিউ জার্সিতে ২ বাংলাদেশি গ্রেপ্তার স্ত্রীকে মার*ধর, ইতালি থেকে বাংলাদেশি বহিস্কার আরব আমিরাতে কড়াকড়ি, কারা পড়ছেন নিষেধাজ্ঞার আওতায়? প্রবাসীদের টাকা নিয়ে উধাও ‘ইয়েপবিট’ ও ‘বনচ্যাট’ মার্কিন ভিসার জন্য বাংলাদেশিদের ২০ হাজার ডলার বন্ড আর লাগবে না ইতালিতে পাঠানোর কথা বলে সেনাবাহিনীতে বিক্রি, ইউক্রেনে যুদ্ধবন্দি ৩ বাংলাদেশি জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে হাড্ডা-হাড্ডি লড়াই, জিতলেন যারা

প্যারিসে থেকেও বাংলা গানের সঙ্গে জয়া বর্মণ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০৭ আগস্ট ২০২৬, ০৮:২৮ এএম

প্যারিসে থেকেও বাংলা গানের সঙ্গে জয়া বর্মণ
সংগীত শিল্পী জয়া বর্মণ

পেশায় লজিস্টিক ইঞ্জিনিয়ার হলেও সংগীতই জয়া বর্মণের জীবনের সবচেয়ে বড় সাধনা। শৈশব থেকেই গানের সঙ্গে বেড়ে ওঠা এই শিল্পী বর্তমানে ইউরোপের বিভিন্ন মঞ্চে পরিচিত কণ্ঠ। ফ্রান্সের রাজধানী প্যারিসে বসবাস করলেও বাংলা গান, বিশেষ করে লোকসংগীতের প্রতি তার টান অবিচল। সেই টান থেকেই এ বছরের মধ্য জুলাইয়ে দেশে ফিরে নতুন একটি গানে কণ্ঠ দিয়েছেন তিনি।

নতুন গান ও কাজের অগ্রগতি

ঢাকায় এসে সংগীতশিল্পী সমরজিৎ রায়ের সঙ্গে একটি রোমান্টিক গানের রেকর্ডিং সম্পন্ন করেছেন জয়া বর্মণ। বর্তমানে গানটির মিউজিক ভিডিও নির্মাণের কাজ চলছে। সবকিছু পরিকল্পনামতো এগোলে আগস্টের শেষ দিকে গানটি প্রকাশের আশা করছেন তিনি।

নতুন গানটি নিয়ে বেশ আশাবাদী জয়া। তার ভাষায়, “গানটি পুরোপুরি রোমান্টিক। আমি মনে করি, এটি একটু ভিন্ন ধরনের কম্পোজিশন। বাংলাদেশে এ ধরনের গান সচরাচর হয়নি। তাই গানটি শ্রোতাদের কাছে আলাদা আবেদন তৈরি করবে।”

দেশে আর মাত্র তিন দিন অবস্থান করবেন তিনি। এরপর ফিরে যাবেন প্যারিসে, যেখানে আবারও শুরু হবে কর্মব্যস্ততা, পাশাপাশি চলবে স্টেজ শো ও সংগীতচর্চা।

শেকড়ের টানে সংগীতচর্চা

নরসিংদীর মেয়ে জয়া বর্মণ অল্প বয়সেই পরিবারের সঙ্গে প্যারিসে পাড়ি জমান। মাত্র আট বছর বয়সে ফ্রান্সে গেলেও শেকড়ের সঙ্গে তার সম্পর্ক অটুট রয়েছে। বর্তমানে তিনি একটি প্রতিষ্ঠানে লজিস্টিক ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত। তবে পেশার পাশাপাশি সংগীতই তার প্রধান পরিচয়। প্রবাসে নিয়মিত স্টেজ শো করে নিজের অবস্থান তৈরি করেছেন তিনি।

সংগীতে তার ভিত্তি গড়ে ওঠে গুরুজনদের সান্নিধ্যে। প্রখ্যাত নজরুলসংগীতশিল্পী নীলিমা সেন গীতার কাছে তালিম নিয়ে তার সংগীতজীবনে নতুন দিগন্ত উন্মোচিত হয়। তিনি শুধু শাস্ত্রীয় সংগীতেই সীমাবদ্ধ থাকেননি; বাংলা লোকসংগীতের বিশাল ভাণ্ডারের সঙ্গেও পরিচিত হয়েছেন।

পণ্ডিত শ্যামসুন্দর গোস্বামী ও প্রিয়ঙ্কা মৈত্রীর সান্নিধ্য তার সুরজ্ঞানকে আরও সমৃদ্ধ করেছে। তবে লোকসংগীতই তার হৃদয়ের সবচেয়ে কাছের জায়গা।

লোকসংগীত নিয়ে ভাবনা

সিলেটের সাধক রাধারমণ দত্ত ও শাহ আবদুল করিমের গান প্রসঙ্গে জয়া বলেন, “যতদিন বাংলা ভাষা বেঁচে থাকবে, ততদিন আমাদের লোকগানও বেঁচে থাকবে। লোকসংগীত শুধু একটি গানের ধারা নয়, এটি আমাদের অনুভূতি, ইতিহাস, দর্শন ও সংস্কৃতির ভাষা।”

রাধারমণের গান নিয়ে তিনি বলেন, “তার গান শুনলে মনে হয় এটি গ্রামবাংলার মানুষেরই কথা। এসব জনমানুষের গান কখনও হারিয়ে যাবে না।”

শাহ আবদুল করিমের গান উল্লেখ করে তিনি বলেন, “আগে কি সুন্দর দিন কাটাইতাম’—এ ধরনের গান সবাই গাইতে পারে। এই সহজাত গ্রহণযোগ্যতাই লোকগানকে যুগের পর যুগ বাঁচিয়ে রাখবে।”

ভবিষ্যৎ পরিকল্পনা

ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে স্পষ্ট ধারণা রয়েছে জয়া বর্মণের। তিনি বলেন, “আমি মৌলিক গান নিয়ে আরও বেশি কাজ করতে চাই। দেশে এসে নিয়মিত গান করার ইচ্ছা আছে। একক গানের পাশাপাশি দ্বৈত গানও করতে চাই। কারণ ডুয়েট গানে দুই শিল্পীর প্রচেষ্টায় গানটি আরও বেশি মানুষের কাছে পৌঁছায়।”

পেশাগত দায়িত্ব ও সংগীতচর্চা—দুই ভুবনের মধ্যে সমান দক্ষতায় পথ চলছেন জয়া বর্মণ। চাকরির পাশাপাশি তিনি মানবাধিকার বিষয়েও কাজ করে যাচ্ছেন।