ঢাকা ২৯ ভাদ্র ১৪৩৩, রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা ২৯ ভাদ্র ১৪৩৩, রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ
আ.লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন নিয়ে রিট, উত্থাপনের সুযোগ না দিয়েই খারিজ মেটারনিটি ক্লিনিকের কার্যক্রম ও ফান্ডরেইজিং নিয়ে রুকন ফাউন্ডেশনের সভা যুক্তরাজ্যের সেকেন্ডমেন্ট ওয়ার্কার ভিসা: কারা পাবেন, কীভাবে আবেদন সেপ্টেম্বরে আবারও গরমের দাপট, সোমবার লন্ডনে ২৫ ডিগ্রি যুক্তরাজ্যে গ্র্যাজুয়েট চাকরির শূন্যপদ নেমেছে এক দশকের সর্বনিম্নে লন্ডনের সেরা বিশ্ববিদ্যালয় থেকে পাস করেও ১০০ আবেদনে চাকরি নেই ২০২৭ সালে যুক্তরাষ্ট্রে সোশ্যাল সিকিউরিটি কোলা বাড়বে ৩.৫% রিফর্ম ইউকেকে রেকর্ড ৩৬০ কোটি টাকার অনুদান ক্রিপ্টো ধনকুবেরের এবার সরাসরি আরব আমিরাতে গিয়ে চাকরি খোঁজার সুযোগ গুলশানে আওয়ামী লীগের মিছিল, ৩২ জনকে গ্রেপ্তারের দাবি পুলিশের ব্রিটিশ-বাংলাদেশ ট্রেড সেন্টার প্রতিষ্ঠার পরিকল্পনা বিবিসিসিআইয়ের যুক্তরাজ্যে তরুণদের জন্য নতুন কর্মঅভিজ্ঞতা প্রকল্প 'ওপেনিং শিফট' চালু যুক্তরাজ্য-ফ্রান্স আশ্রয় চুক্তি: শত শত আশ্রয়প্রার্থীর হদিস নেই, শঙ্কায় শিশুরাও পর্যটন কর নিয়ে যুক্তরাজ্যে ভীতি, প্রমাণ বলছে ভিন্ন কথা ভেনিস চলচ্চিত্র উৎসবে ২৫ মিনিট করতালি: কী আছে এই এআই-হত্যা প্রামাণ্যচিত্র ‘নাজা’য়! ইংল্যান্ডের হাসপাতালে অপেক্ষমাণ তালিকা ৯ মাসের মধ্যে সর্বোচ্চ BFF সুপার কাপ ২০২৬: ১৩ সেপ্টেম্বর মাঠে নামছে ১৬ দল, গ্রুপ বিন্যাস চূড়ান্ত যুক্তরাষ্ট্রে এক সেমিস্টার পড়ার সুযোগ বাংলাদেশি শিক্ষার্থীদের, YES প্রোগ্রামের বিস্তারিত প্রবাসীদের পাসপোর্ট-এনআইডি সেবা সহজ করতে সরকারের নতুন উদ্যোগ ডিমেনশিয়া রোগীর কেক লাগবে না বলায় বরখাস্ত কেয়ার নার্স, প্রকাশ পেল এনএইচএসের অপেক্ষমাণ তালিকার নতুন চিত্র ভেনিসে আজমেরী হক বাঁধনের ওপর হামলার প্রতিবাদে ইতালি বিএনপির সংবাদ সম্মেলন ইতালিতে ডাকাত রুখতে গিয়ে আহত বাংলাদেশিসহ ৪ ৫ বছরের ILR নিয়ে স্বস্তির ইঙ্গিত, চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় যুক্তরাজ্য শিশুদের ফোনে অশ্লীল ছবি ঠেকাতে অ্যাপল-গুগলকে আইনে বাধ্য করছে যুক্তরাজ্য যুক্তরাষ্ট্রে স্টেট রিপ্রেজেন্টেটিভ: ফের দলীয় মনোনয়ন পেলেন আবুল খান লন্ডনে বিবিসিসিআই’র ‘ব্রিটিশ-বাংলাদেশ ট্রেড সেন্টার’ প্রতিষ্ঠার ঘোষণা ৩,২০০ ডলারের আইফোন ‘ডুয়ো’ কিনতে কোন দেশের মানুষের কত মাসের আয় প্রয়োজন? আইপ্যাডের মতো খোলে, আইফোনের মতো ভাঁজ হয়-অ্যাপলের নতুন চমক 'ডুয়ো' বিরল ক্যানসারে আক্রান্ত বিবিসির পরিচিত মুখ মরিয়ম মোশিরি যুক্তরাজ্যে স্থায়ী চাকরিতে নিয়োগে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত

ইউরোপ যাত্রার ফাঁদে লিবিয়ায় অপহরণ, উদ্ধার ১৩ বাংলাদেশি

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০৮ আগস্ট ২০২৬, ০৪:৫৩ এএম

ইউরোপ যাত্রার ফাঁদে লিবিয়ায় অপহরণ, উদ্ধার ১৩ বাংলাদেশি

লিবিয়ার রাজধানী ত্রিপোলির একটি গোপন আস্তানা থেকে অপহৃত ১৩ বাংলাদেশি অভিবাসীকে উদ্ধার করেছে দেশটির অবৈধ অভিবাসন প্রতিরোধ সংস্থা (পূর্ব ত্রিপোলি শাখা)। একই সঙ্গে ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক সিরীয় নাগরিককে গ্রেফতার করা হয়েছে।

দ্য লিবিয়া অবর্জাভার-এর বৃহস্পতিবার প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

অপহরণ চক্রের সন্ধান

প্রতিবেদনে বলা হয়, পূর্ব ত্রিপোলি অভিবাসী ডিটেনশন সেন্টারের তদন্ত ও গ্রেফতারকারী ইউনিট একটি সংঘবদ্ধ অপরাধী চক্রের সন্ধান পায়। চক্রটি সদ্য আসা অভিবাসীদের অপহরণ করে তাদের স্বজনদের কাছে মুক্তিপণ দাবি করে আসছিল।

গোয়েন্দা নজরদারিতে অভিযান

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক বিবৃতির বরাতে প্রতিবেদনে আরও বলা হয়, গোপন তথ্যের ভিত্তিতে পূর্ব ত্রিপোলি অভিবাসী ডিটেনশন সেন্টারের তদন্ত ও গ্রেপ্তারকারী ইউনিট এ বিষয়ে অনুসন্ধান শুরু করে। তথ্য পাওয়ার পরপরই অনুসন্ধানে নামে গোয়েন্দারা। গোয়েন্দা নজরদারি ও তথ্যের ভিত্তিতে অপহৃতদের রাখা আস্তানা এবং অভিযুক্ত ব্যক্তির পরিচয় শনাক্ত করা হয়।

পাবলিক প্রসিকিউশনের কাছ থেকে অনুমতি পাওয়ার পর নির্দিষ্ট আস্তানায় অভিযান চালায় পুলিশ। সেখান থেকে ১৩ বাংলাদেশি অভিবাসীকে উদ্ধার করার পাশাপাশি ঘটনাস্থলে উপস্থিত অভিযুক্ত সিরীয় নাগরিককে গ্রেফতার করা হয়।

জিজ্ঞাসাবাদে স্বীকারোক্তি

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রমাণের মুখে গ্রেপ্তারকৃত সিরীয় নাগরিক অপহরণ ও অর্থ দাবির কথা স্বীকার করেছেন। তার জবানবন্দি রেকর্ড করে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করার পর Public Prosecution-এ হস্তান্তর করা হলে আদালত তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

তথ্য ঘাটতি ও প্রেক্ষাপট

তবে ঠিক কবে তাদের উদ্ধার করা হয়েছে এবং উদ্ধারকৃতদের পরিচয় এ বিষয়ে তোন তথ্য দেয়নি সংস্থাটি।

উল্লেখ্য, কাজের সন্ধ্যানে লিবিয়া গিয়ে প্রায়ই অনেকে অপহরণ, নির্যাতন, নিপীড়নের শিকার হন বলে অভিযোগ পাওয়া যায়। সর্বশেষ বেনগাজি শহরে গিয়ে আটকে পড়া ১৭০ বাংলাদেশিকে গত মে মাসে দেশে ফিরিয়ে আনা হয়। তাদের মধ্যে অনেকেই সেখানে গিয়ে অপহরণ, নির্যাতনের শিকার হন বলে জানিয়েছেন।

এই প্রত্যাবাসিত বাংলাদেশিদের বেশিরভাগই সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপ যাওয়ার উদ্দেশ্যে মানব পাচারকারীদের প্ররোচনায় ও সহযোগিতায় লিবিয়ায় অনুপ্রবেশ করছিলেন।