ঢাকা ২৩ শ্রাবণ ১৪৩৩, শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬
ঢাকা ২৩ শ্রাবণ ১৪৩৩, শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬
সর্বশেষ
আমিরাতে ভিসা বাতিল আতঙ্ক: গুজব নয়, দূতাবাসের বার্তা মানুন নিউইয়র্কে সড়ক দুর্ঘটনা: তিন বাংলাদেশির ক্ষতিপূরণ ৩৩ কোটি টাকা প্যারিসে থেকেও বাংলা গানের সঙ্গে জয়া বর্মণ জন্মসূত্রে নাগরিকত্ব সীমিত করতে ট্রাম্পের নতুন আদেশ : উদ্দেশ্য সন্তানদের স্বয়ংক্রিয় নাগরিকত্ব পাওয়ার পথ বন্ধ মালয়েশিয়ার জাতীয় দলে বাংলাদেশি তরুণ, খেলবেন জন্মভূমির বিরুদ্ধে মেসির জোড়া গোলে লিগস কাপে দুর্দান্ত সূচনা, ৪-২ ব্যবধানে জিতল ইন্টার মায়ামি যুক্তরাজ্যে তাপপ্রবাহে ২,৮৭৭ মৃত্যু, চাপ মোকাবিলায় এনএইচএসকে প্রস্তুতির নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর আরব আমিরাতে শুক্রবার পূর্ব ও দক্ষিণাঞ্চলে বৃষ্টির সম্ভাবনা সৌদিতে কোম্পানি থেকে বাসায় গৃহকর্মী আনার নতুন সহজ নিয়ম চালু শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যা লিখল বিশ্বমিডিয়া সৌদি প্রবাসীদের আতঙ্কিত না হওয়ার পরামর্শ: জেনে নিন অভিযানের আসল কারণ ও আইনি নিয়মাবলি শেখ হাসিনা ইতিহাসের নিকৃষ্টতম ও ঘৃণ্য ফ্যাসিস্ট ছিলেন: রিজভী যুক্তরাজ্যে টয়লেট ব্যবহারে নতুন নিয়ম, বদলাবে ১৮ হাজার সাইনবোর্ড লন্ডনের কভেন্ট গার্ডেনে ছুরি নিয়ে তাণ্ডব, আহত চার, নারী গ্রেপ্তার সিডনির সড়ক দুর্ঘটনায় নিহত নুরহায়াতি, লাইফ সাপোর্টে বাংলাদেশি মাহবুবুল প্যারিসে জেমসের কনসার্ট : এক টুকরো বাংলাদেশ আমিরাতে ৯৮৫ বাংলাদেশির ভিসা বাতিল : তালিকা পাঠাল দূতাবাস প্রবাসজীবনের চাপ : মালদ্বীপে ১০ দিনে ৮ বাংলাদেশির মৃত্যু টাঙ্গুয়ার হাওরের একাংশে নৌযান নিষিদ্ধ, কত দূর যেতে পারবেন পর্যটকরা? সিডনির মঞ্চ মাতালেন রুনা লায়লা নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্ট: তারার মেলায় সেরা যারা লন্ডনে ব্রিক লেইন জামে মসজিদের ৫০ বছর: দুইদিনব্যাপী অনুষ্ঠান সেপ্টেম্বরে প্রথম স্ত্রীকে নিয়ে বিদেশ যাত্রা, বুলডোজার দিয়ে বাড়ি গুঁড়িয়ে দিলেন দ্বিতীয় স্ত্রী ‘প্রতারণা’: নিউ জার্সিতে ২ বাংলাদেশি গ্রেপ্তার স্ত্রীকে মার*ধর, ইতালি থেকে বাংলাদেশি বহিস্কার আরব আমিরাতে কড়াকড়ি, কারা পড়ছেন নিষেধাজ্ঞার আওতায়? প্রবাসীদের টাকা নিয়ে উধাও ‘ইয়েপবিট’ ও ‘বনচ্যাট’ মার্কিন ভিসার জন্য বাংলাদেশিদের ২০ হাজার ডলার বন্ড আর লাগবে না ইতালিতে পাঠানোর কথা বলে সেনাবাহিনীতে বিক্রি, ইউক্রেনে যুদ্ধবন্দি ৩ বাংলাদেশি জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে হাড্ডা-হাড্ডি লড়াই, জিতলেন যারা

মালয়েশিয়ার জাতীয় দলে বাংলাদেশি তরুণ, খেলবেন জন্মভূমির বিরুদ্ধে

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০৭ আগস্ট ২০২৬, ০৭:০৮ এএম

মালয়েশিয়ার জাতীয় দলে বাংলাদেশি তরুণ, খেলবেন জন্মভূমির বিরুদ্ধে

ক্রিকেট মাঠে ইতিহাস গড়ার অপেক্ষায় এক বাংলাদেশি তরুণ। প্রথমবারের মতো মালয়েশিয়া জাতীয় দলের জার্সি গায়ে নিজ জন্মভূমি বাংলাদেশের বিপক্ষেই মাঠে নামতে যাচ্ছেন নাজমুস সাকিব। তাদের কোচ হিসেবে আছেন Dave Whatmore।

তার এই অভিষেকের সাক্ষী হতে যাওয়া দুই সপ্তাহের সফরে বুধবার ঢাকায় পা রেখেছে মালয়েশিয়া জাতীয় ক্রিকেট দল। সফরে তারা স্বাগতিকদের হাই পারফরম্যান্স (এইচপি) ও অনূর্ধ্ব-২৩ দলের বিপক্ষে যথাক্রমে দুটি টি-টোয়েন্টি ও তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে।

অভিষেকের অপেক্ষা

নিছক একটি দ্বিপক্ষীয় সিরিজের গণ্ডি ছাড়িয়ে এই লড়াই বাংলাদেশ ও মালয়েশিয়ার ক্রিকেটে নতুন অধ্যায়ের সূচনা করতে যাচ্ছে। ভিনদেশি দলের হয়ে নিজের মাটির বিপক্ষে খেলার বিরল সুযোগ পেয়ে উচ্ছ্বসিত সাকিব (২৬)।

খুলনার এই ক্রিকেটার নিজের অনুভূতি জানিয়ে বলেন,
“একজন বাংলাদেশি হয়ে অন্য একটি দেশের জাতীয় দলের জার্সি গায়ে জন্মভূমির বিপক্ষেই মাঠে নামার এই অনুভূতি সত্যিই রোমাঞ্চকর, গৌরবময় এবং তুলনাহীন।”

নেতৃত্বে চমক

এই সিরিজে কৌতূহল বাড়িয়ে দিয়েছে মালয়েশিয়া দলের নেতৃত্ব ও কোচিং স্টাফ। সফরকারী দলের অধিনায়ক সাঈদ আজিজ ব্যক্তিগত জীবনে বাংলাদেশেরই একটি পরিবারের জামাতা। চট্টগ্রামের মেহেদীবাগের মেয়ে রওনক নাওয়ারের সঙ্গে গাঁটছড়া বাঁধা এই ক্রিকেটারের নেতৃত্বে মালয়েশিয়ার বাংলাদেশ সফর স্বাভাবিকভাবেই বাড়তি আগ্রহ তৈরি করেছে।

এর সঙ্গে যুক্ত হয়েছে আরেকটি উল্লেখযোগ্য ঘটনা—Dave Whatmore-এর ফেরা। মালয়েশিয়া জাতীয় দলের প্রধান কোচ হিসেবে এবার বাংলাদেশ সফরে এসেছেন তিনি। এই হোয়াটমোরের হাত ধরেই ২০০৫ সালে বাংলাদেশ প্রথমবারের মতো টেস্ট জয়ের স্বাদ পায় এবং একই বছর অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে জয় তুলে নেয়।

ম্যাচ সূচি ও প্রস্তুতি

সফরের পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী, বৃহস্পতি ও শুক্রবার ঢাকায় অনুশীলন শেষে মালয়েশিয়া দল ৮ ও ১০ অগাস্ট মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ এইচপি দলের মুখোমুখি হবে। দুপুর ২টায় শুরু হতে যাওয়া এই দুটি টি-টোয়েন্টি ম্যাচ শেষে সফরকারীরা বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে অংশ নেবে।