তাসরিফ আহমেদ সৈকত ।। ইতালি
অবৈধ অভিবাসন প্রতিরোধ, মানবপাচার রোধ এবং আন্তর্জাতিক সংঘবদ্ধ অপরাধ দমনে সিআইডি ও ইতালিয়ান স্টেট পুলিশের মধ্যে যৌথ সহযোগিতা জোরদারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার (০৬ আগস্ট) রাজধানীর মালিবাগে অবস্থিত সিআইডি সদর দফতরে অতিরিক্ত আইজিপি (সিআইডি প্রধান) ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইনের সঙ্গে ইতালিয়ান স্টেট পুলিশের মাইগ্রেশন অ্যাটাশে জুসেপ্পে দি জিওভান্নির (Giuseppe Di Giovanni) এক সৌজন্য সাক্ষাতে এসব বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠকে বাংলাদেশ ও ইতালির মধ্যে অবৈধ অভিবাসন প্রতিরোধ ও দমন, এ-সংক্রান্ত অপরাধের তদন্তে পারস্পরিক প্রযুক্তিগত ও গোয়েন্দা সহযোগিতা, তথ্য-উপাত্ত বিনিময় এবং অভিজ্ঞতা আদান-প্রদান নিয়ে দুই পক্ষই একমত পোষণ করেন। পাশাপাশি অপরাধ তদন্তে উভয় সংস্থার সক্ষমতা বৃদ্ধি ও যৌথ প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনার বিষয়টি গুরুত্ব পায়।
এছাড়া মানবপাচার ও অবৈধ অভিবাসন-সংশ্লিষ্ট সংঘবদ্ধ অপরাধীদের চিহ্নিতকরণ ও আইনি আওতায় আনতে দুই দেশের মধ্যে পারস্পরিক আইনি সহায়তা (Mutual Legal Assistance), কৌশলগত সমন্বয় এবং ভবিষ্যতে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও সুদৃঢ় করার বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।
সৌজন্য সাক্ষাৎকালে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) বিভিন্ন ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
-
ইউরোপ যাত্রার ফাঁদে লিবিয়ায় অপহরণ, উদ্ধার ১৩ বাংলাদেশি
-
গ্রিসের উপকূলে অভিবাসীর ঢল, উদ্ধার ২০২ জন—বাংলাদেশিদের সংখ্যা বেশি
-
ইতালি পাঠানোর নামে ৩৬ লাখ টাকা আত্মসাৎ, নিখোঁজ মাদারীপুরের রাজীব
-
নিউইয়র্কে সড়ক দুর্ঘটনা: তিন বাংলাদেশির ক্ষতিপূরণ ৩৩ কোটি টাকা
-
জন্মসূত্রে নাগরিকত্ব সীমিত করতে ট্রাম্পের নতুন আদেশ : উদ্দেশ্য সন্তানদের স্বয়ংক্রিয় নাগরিকত্ব পাওয়ার পথ বন্ধ