ঢাকা ২৩ বৈশাখ ১৪৩৩, বুধবার, ০৬ মে ২০২৬
ঢাকা ২৩ বৈশাখ ১৪৩৩, বুধবার, ০৬ মে ২০২৬
সর্বশেষ
যুক্তরাজ্যে ঈদের ছুটির দাবিতে হোয়াইটচ্যাপেলে দিনব্যাপী ক্যাম্পেইন, ১১ মে আলতাব আলী পার্কে সমাবেশ কলকাতায় মাংসের দোকানে বুলডোজার চালালো বিজেপি সমর্থকরা ১১ বছরের শিশু অন্তঃসত্ত্বা : নেত্রকোণার সেই মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার ইরানকে ‘পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার’ হুমকি ট্রাম্পের মোদী সুনামিতে ভেঙে পড়ল মমতার শক্ত রাজনৈতিক দুর্গ, নেপথ্যে পাঁচ কারণ ঢাকা বার নির্বাচনে ২০ হাজারের মধ্যে পড়ল ৭ হাজার ভোট, জামায়াত-এনসিপি’র ভরাডুবি পশ্চিমবঙ্গে তৃণমূল হঠিয়ে আসছে বিজেপি? প্রাথমিক গণনায় এগিয়ে ঢাকা-সিলেট ‘সড়ক ও রেল’ যোগাযোগ উন্নত করা হচ্ছে : জানালেন প্রধানমন্ত্রী লিমনের পর বৃষ্টির মরদেহ যেভাবে শনাক্ত করল ফ্লোরিডা পুলিশ ইরানের নতুন ১৪ দফা শান্তি প্রস্তাব, গ্রহণে ‘সন্দিহান’ ট্রাম্প ‘যুদ্ধবিরতির মাধ্যমে’ ইরান যুদ্ধ শেষ—জানালেন ট্রাম্প, ইরানের জন্য স্থলপথ খুলে দিল পাকিস্তান ইতালিতে ভাইয়ের হাতে ভাই খুন, পরিবারকে ভিডিও কলে দেখালেন মরদেহ হামে প্রতিদিন মরছে মানুষ : ইউনিসেফের সতর্কতা উপেক্ষা করে টিকা কেনার পদ্ধতি পাল্টায় ইউনূস সরকার: সায়েন্সের প্রতিবেদন সিলেটের বন্যা ও জলাবদ্ধতা নিরসনে ৭৫০০ কোটি টাকার মেগা প্রকল্প ,শনিবার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বিএনপি সরকার কি যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিল করতে পারবে? নিউ ইয়র্কে মসজিদে মেয়ে শিশুকে নির্যাতনের অভিযোগে বাংলাদেশি ইমাম গ্রেপ্তার ইরানে আবার হামলা শুরু হতে পারে, ইতালি ও স্পেন থেকেও সেনা সরানোর আভাস ট্রাম্পের যুক্তরাজ্য বিএনপির ৪১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন সংসদে জামায়াত-রাজাকার ইস্যুতে মুখ খুললেন বিএনপির মন্ত্রীরা ৭ মার্চের ভাষণ বাজানো ইমির জামিন, আইভীও জামিন পেলেন দুই হত্যা মামলায় ১১ টন ইউরেনিয়াম মজুত করল কীভাবে ইরান, কোথায় সেই মজুত? টাওয়ার হ্যামলেটসে লুৎফুর রহমান ও এসপায়ার পার্টির ইশতেহার ঘোষণা ঢাকা বিশ্ববিদ্যালয়-‘আমরা নারী’ সমঝোতা : শিক্ষা-গবেষণায় কাজ করবে কাঁদছেন কৃষকরা, ১৬০০ খরচ করে ৬০০ টাকায় ধান বিক্রি রোমানিয়ায় অনিয়মিত বাংলাদেশিদের সুখবর ইতালিতে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল বাংলাদেশি কর্মীর বিএনপি–জামায়াত পাল্টাপাল্টি বক্তব্য: কেবলই রাজনীতি? ফজলুরের বক্তব্যে সংসদ উত্তপ্ত: ‘শহীদ পরিবারের লোক জামায়াত করতেই পারে না’ প্রবাসীদের দোরগোড়ায় সেবা, নাপোলিতে সফল কনসুলার ক্যাম্প নতুন মুসলিমদের পাশে ইস্ট লন্ডন মসজিদ, চালু হলো নিউ মুসলিম হাব

বিলেতে ঈদ উৎসব ও বাঙ্গালী কমিউনিটির অন্তর্জ্বালা

প্রকাশিত: ০৬ জুলাই ২০২২, ০৩:০৭ পিএম

বিলেতে ঈদ উৎসব ও বাঙ্গালী কমিউনিটির অন্তর্জ্বালা
গ্রেট ব্রিটেন বহু সংস্কৃতির দেশ ৷ এই দেশে আছে বিশ্বের প্রায় সব কয়টি সম্প্রদায়ের বসবাস ৷ প্রত্যেকের আছে স্বাতন্ত্র্য সংস্কৃতি ৷ আমরাও এর ব্যতিক্রম নই৷  আমাদের আছে আছে গোলাভরা ঐতিহ্য, সংস্কৃতি।আছে আমাদের অসংখ্য  গৌরব গাঁথা ৷তবে আছে দুঃখ ও অন্তর্জ্বালাও৷  কোন কোন ক্ষেত্রে লজ্জার, দুঃখের, কষ্টের আর অপমানেরও৷ আমাদের লালসা, অর্থলিপ্সা আমাদের সুখ, শান্তি, সম্প্রীতি কিংবা আবেগ কে ছাড়িয়ে অপমান আর অভিমানের চরম সীমায় নিয়ে গেছে কিছু ক্ষেত্রে- তা নিয়ে এক শ্রেণীর মানুষের কোন ভ্রক্ষেপ নাই৷ চাইনিজরা তাঁদের নিউ ইয়ার কে উৎসব হিসাবে নিয়ে ১৬ দিন পর্যন্ত তাদের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখে ৷ এমনি করে প্রত্যেকটি দেশের অভিবাসী তাঁদের জাতীয় দিবস এবং ধর্মীয় উৎসবের দিন তাদের প্রতিষ্ঠান বন্ধ বা স্টাফদের ছুটি দিলেও  বাঙালি মুসলমান কর্মচারিদের  বছরে দুইটি বড় ধর্মীয়  ঈদ উৎসবেও  কপাল পোড়ে কিছু লালসা আর অর্থলিপ্সু ব্যবসায়িদের  কারণে ৷ বছরে মাত্র দুইটা দিন ঈদ কে উপলক্ষ করে আমাদের বাঙ্গালি মুসলমানদের  নারি-পুরুষ, ছেলে-মেয়ে বাবা-মায়ের কত আবেগ অনুভূতি জড়িয়ে আছে। প্রত্যেকে যার যার সর্বোচ্চ চেষ্টা থেকে সওদা করে ঈদ আনন্দের প্রস্তুতি নিয়ে থাকেন ৷  কিন্তু কতিপয় অর্থলিপ্সু ব্যবসায়ির কারণে সব আনন্দ বিষাদে রূপ নেয় ; অন্তর্জ্বালায় হ্নদয়ে রক্তক্ষরণ হয়৷ বিশেষ দিনে ছুটি না থাকার কারণে বয়ঃবৃদ্ধ বাবা-মায়ের পা ছুঁয়ে আশীর্বাদ কিংবা ছোট ছেলে-মেয়েদের কপালে আঁদর দেয়া হয়না । এমনকি  অনেক রেস্টুরেন্টের কর্মচারিরা ঈদের নামাজ পর্যন্ত আদায় করতে পারেন না। এই অন্তর্জ্বালার পিছনের মানুষগুলো অভিশাপ পায় ; অভিশপ্ত হয়৷ অভিশাপ খুব কঠিন এক শাস্তি। ঈদের মতো পবিত্র ও আনন্দের দিনকে যারা নিরানন্দ, অভিশপ্ত করে তুলেন- সেইসব ব্যবসায়িরা অনুভব করে না বা তাদের অনুভূতি ভোতা হয়ে আছে । অথচ এইসব ব্যবসায়িরা  তাদের প্রতিষ্ঠানে একটু মানবিক  হলে অভিশপ্ত না হয়ে আশীর্বাদ এবং ভালোবাসায় সিক্ত হতে পারতেন।সমাজে দ্বিগুন মান-মর্যাদায় বাচতে পারতেন। বহু ভাষা ও সংস্কৃতির এই দেশে আমাদের অনেক আলোকিত অর্জন আছে। সেখানে আমরা জাতিগতভাবে আরও পজিটিভ উদাহরণ রাখতে পারি। বছরে মাত্র দুটি দিন । এই দুই দিনে মালিক-স্টাফ মিলে আনন্দ উপভোগ করলে, কাজে ও ব্যক্তিগত জীবনে সম্পর্ক আরও গভীর হয়। আত্নিক হয়। কাজের মানষিক স্পিহা ও গতি বাড়ে- এটা কি তারা আসলে বুঝেন না, নাকি না বোঝার ভান করেন- সেটা এই সময়ে এসেও বার বার বলতে হয় সাধারণ মানুষদের। একজন মুসলমান ধর্মীয় বিশ্বাসীর কাছে পবিত্র ঈদে ইসলামী বিধান মেনে না চলা মোটাদাগে পাপ। পরিবার, স্বজনদের নিয়ে আনন্দ উপভোগ করা মুসলমান মাত্র সকলের জন্য সমান। এখানে অর্থনৈতিক বিষয়টি সামনে এনে, নিজের ক্ষমতার অপব্যবহার করে সমাজে অমানবিক সংস্কৃতি চালু করেছেন এবং যারা করছেন তাদের মনে মানবিকতার পরশ যত দ্রুত লাগবে ততোই গোটা কমিউনিটির জন্য মঙ্গল। মানুষের যাপিত জীবনে ভুল একটি বড় অধ্যায়। আবার এই মানুষই তার অতীত অভিজ্ঞতাকে বিবেচনায় নিয়ে সংশোধিত হয়। পরিশুদ্ধ হয় এবং সমাজে আলোকিত সাফল্যময় উদাহরণ রাখে। আমি মনে প্রাণে বিশ্বাস করি ৫২বাংলা ও পত্রিকার যৌথ উদ্যোগে যুক্তরাজ্যে ঈদের ছুটি চাই সামাজিক ক্যাম্পেইনের দৃশ্যপট দেখে, কমিউনিটির সংখ্যাগরিষ্ট অংশের আবেগ অনুভূতি, সমালোচনা, মন্তব্য দেখে তাদের বোধদয় হবে। বছরের মাত্র দুটি ঈদের দিনে মুসলমান ব্যবসায়ী প্রতিষ্ঠান ছুটি দিয়ে মানবিকতার উজ্জ্বল উদাহরণ রেখে,  আলোর পথে তারা এখন থেকে হাটবেন। কমিউনিটিকে তারা একটি আলোকিত বার্তা দিবেন- যা ডাইভার্স কমিউনিটির জন্যও একটি অনুকরণীয় উদাহরণ হয়ে থাকবে। এম আতিকুর  রহমান, সাবেক শিক্ষক ও কমিউনিটি সংগঠক , লন্ডন ৷