ঢাকা ২২ শ্রাবণ ১৪৩৩, বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬
ঢাকা ২২ শ্রাবণ ১৪৩৩, বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬
সর্বশেষ
মেসির জোড়া গোলে লিগস কাপে দুর্দান্ত সূচনা, ৪-২ ব্যবধানে জিতল ইন্টার মায়ামি যুক্তরাজ্যে তাপপ্রবাহে ২,৮৭৭ মৃত্যু, চাপ মোকাবিলায় এনএইচএসকে প্রস্তুতির নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর আরব আমিরাতে শুক্রবার পূর্ব ও দক্ষিণাঞ্চলে বৃষ্টির সম্ভাবনা সৌদিতে কোম্পানি থেকে বাসায় গৃহকর্মী আনার নতুন সহজ নিয়ম চালু শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যা লিখল বিশ্বমিডিয়া সৌদি প্রবাসীদের আতঙ্কিত না হওয়ার পরামর্শ: জেনে নিন অভিযানের আসল কারণ ও আইনি নিয়মাবলি শেখ হাসিনা ইতিহাসের নিকৃষ্টতম ও ঘৃণ্য ফ্যাসিস্ট ছিলেন: রিজভী যুক্তরাজ্যে টয়লেট ব্যবহারে নতুন নিয়ম, বদলাবে ১৮ হাজার সাইনবোর্ড লন্ডনের কভেন্ট গার্ডেনে ছুরি নিয়ে তাণ্ডব, আহত চার, নারী গ্রেপ্তার সিডনির সড়ক দুর্ঘটনায় নিহত নুরহায়াতি, লাইফ সাপোর্টে বাংলাদেশি মাহবুবুল প্যারিসে জেমসের কনসার্ট : এক টুকরো বাংলাদেশ আমিরাতে ৯৮৫ বাংলাদেশির ভিসা বাতিল : তালিকা পাঠাল দূতাবাস প্রবাসজীবনের চাপ : মালদ্বীপে ১০ দিনে ৮ বাংলাদেশির মৃত্যু টাঙ্গুয়ার হাওরের একাংশে নৌযান নিষিদ্ধ, কত দূর যেতে পারবেন পর্যটকরা? সিডনির মঞ্চ মাতালেন রুনা লায়লা নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্ট: তারার মেলায় সেরা যারা লন্ডনে ব্রিক লেইন জামে মসজিদের ৫০ বছর: দুইদিনব্যাপী অনুষ্ঠান সেপ্টেম্বরে প্রথম স্ত্রীকে নিয়ে বিদেশ যাত্রা, বুলডোজার দিয়ে বাড়ি গুঁড়িয়ে দিলেন দ্বিতীয় স্ত্রী ‘প্রতারণা’: নিউ জার্সিতে ২ বাংলাদেশি গ্রেপ্তার স্ত্রীকে মার*ধর, ইতালি থেকে বাংলাদেশি বহিস্কার আরব আমিরাতে কড়াকড়ি, কারা পড়ছেন নিষেধাজ্ঞার আওতায়? প্রবাসীদের টাকা নিয়ে উধাও ‘ইয়েপবিট’ ও ‘বনচ্যাট’ মার্কিন ভিসার জন্য বাংলাদেশিদের ২০ হাজার ডলার বন্ড আর লাগবে না ইতালিতে পাঠানোর কথা বলে সেনাবাহিনীতে বিক্রি, ইউক্রেনে যুদ্ধবন্দি ৩ বাংলাদেশি জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে হাড্ডা-হাড্ডি লড়াই, জিতলেন যারা স্পেনে ঢুকে পড়েছে ৬০ হাজার অভিভাসী, কঠিন সংকটে ইউরোপের দেশগুলো জীবিকার খোঁজে বিদেশে গিয়ে মৃত্যু: মালদ্বীপে বাংলাদেশির করুণ পরিণতি লন্ডনের হোটেলে শ ম রেজাউল করিমকে ঘিরে ছাত্রদল নেতার ক্ষোভ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষক বরখাস্ত, বাদ পড়ছেন আওয়ামী লীগপন্থীরা বার্লিনে হচ্ছে ‘গ্রীষ্ম উৎসব’, গাইবেন জলের গানের রাহুল আনন্দ

দেশের মাটিতে খেলতে ঢাকায় হামজা

প্রকাশিত: ০২ জুন ২০২৫, ০১:২৯ পিএম

দেশের মাটিতে খেলতে ঢাকায় হামজা

ভুটান ও সিঙ্গাপুর ম্যাচ সামনে রেখে সোমবার ঢাকায় ফিরেছেন হামজা চৌধুরী। ইংল্যান্ডে জন্ম নেওয়া এই ডিফেন্সিভ মিডফিল্ডার বাংলাদেশের হয়ে অভিষেক ঘটান গত মার্চে ভারতের শিলংয়ে। এবার দেশের মাঠে প্রথমবারের মতো খেলার সুযোগের অপেক্ষায় আছেন তিনি।

সোমবার (২ জুন ২০২৫) সকাল সাড়ে ১০টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা ছিল হামজার। তবে ফ্লাইট দেরি হওয়ায় তিনি অবতরণ করেন সকাল ১০টা ৫৫ মিনিটে। এরপর বিমানবন্দর থেকে সরাসরি টিম হোটেলে উঠবেন এই মিডফিল্ডার, যিনি গত মৌসুমে শেফিল্ড ইউনাইটেডের হয়ে ধারে খেলেছিলেন।

গত মার্চে শিলংয়ে এশিয়ান কাপের বাছাইয়ের তৃতীয় রাউন্ডে ভারতের বিপক্ষে গোলশূন্য ড্র ম্যাচে লাল-সবুজের জার্সিতে অভিষেক হয়েছিল হামজার। দেশের মাঠে তিনি ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচে খেলবেন, নাকি সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপের বাছাইয়ের তৃতীয় রাউন্ডের ম্যাচে মাঠে নামবেন, তা এখনও নিশ্চিত নয়।

বাংলাদেশ কোচ হাভিয়ের কাবরেরা বুধবার ভুটানের বিপক্ষে হামজার খেলার সম্ভাবনা নিয়ে বলেছিলেন, সিঙ্গাপুর ম্যাচের আগে দেশের মাঠে তাকে অভিজ্ঞতা দিতে চান, তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও নেননি তিনি।

আগামী ১০ জুন ঢাকার জাতীয় স্টেডিয়ামে সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। বাছাইয়ের ‘সি’ গ্রুপে বাংলাদেশের মতো ভারতের, সিঙ্গাপুরের এবং হংকংয়েরও ১ পয়েন্ট করে রয়েছে। সিঙ্গাপুরকে হারিয়ে শীর্ষে ওঠার স্বপ্ন দেখছে খেলোয়াড়রাও, যেমনটি বলছেন কোচ কাবরেরা।

এই দুই ম্যাচের প্রস্তুতি এরই মধ্যে শুরু করে দিয়েছে বাংলাদেশ দল। রোববার দ্বিতীয় দিনের অনুশীলন হয় ম্যাচের ভেন্যু জাতীয় স্টেডিয়ামে, যেখানে জামাল-ফাহামিদুলরা মাঠে নামেন। সোমবার তৃতীয় দিনের প্রস্তুতিও হবে সেখানেই। মাঠে নামার আগে হামজা সতীর্থদের সাথে মানিয়ে নেওয়ার অল্প কিছুটা সময় পেলেন।

গত বুধবার ইতালি থেকে ঢাকায় ফিরে ক্যাম্পে যোগ দেন ইতালির সেরি ডি’তে খেলা ফরোয়ার্ড ফাহামিদুল ইসলাম। ২৬ জনের প্রাথমিক দলে থাকা আরেক প্রবাসী সামিত সোমের বুধবার কানাডা থেকে ঢাকায় ফেরার কথা।