ঢাকা ২০ বৈশাখ ১৪৩৩, রোববার, ০৩ মে ২০২৬
ঢাকা ২০ বৈশাখ ১৪৩৩, রোববার, ০৩ মে ২০২৬
সর্বশেষ
ঢাকা-সিলেট ‘সড়ক ও রেল’ যোগাযোগ উন্নত করা হচ্ছে : জানালেন প্রধানমন্ত্রী লিমনের পর বৃষ্টির মরদেহ যেভাবে শনাক্ত করল ফ্লোরিডা পুলিশ ইরানের নতুন ১৪ দফা শান্তি প্রস্তাব, গ্রহণে ‘সন্দিহান’ ট্রাম্প ‘যুদ্ধবিরতির মাধ্যমে’ ইরান যুদ্ধ শেষ—জানালেন ট্রাম্প, ইরানের জন্য স্থলপথ খুলে দিল পাকিস্তান ইতালিতে ভাইয়ের হাতে ভাই খুন, পরিবারকে ভিডিও কলে দেখালেন মরদেহ হামে প্রতিদিন মরছে মানুষ : ইউনিসেফের সতর্কতা উপেক্ষা করে টিকা কেনার পদ্ধতি পাল্টায় ইউনূস সরকার: সায়েন্সের প্রতিবেদন সিলেটের বন্যা ও জলাবদ্ধতা নিরসনে ৭৫০০ কোটি টাকার মেগা প্রকল্প ,শনিবার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বিএনপি সরকার কি যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিল করতে পারবে? নিউ ইয়র্কে মসজিদে মেয়ে শিশুকে নির্যাতনের অভিযোগে বাংলাদেশি ইমাম গ্রেপ্তার ইরানে আবার হামলা শুরু হতে পারে, ইতালি ও স্পেন থেকেও সেনা সরানোর আভাস ট্রাম্পের যুক্তরাজ্য বিএনপির ৪১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন সংসদে জামায়াত-রাজাকার ইস্যুতে মুখ খুললেন বিএনপির মন্ত্রীরা ৭ মার্চের ভাষণ বাজানো ইমির জামিন, আইভীও জামিন পেলেন দুই হত্যা মামলায় ১১ টন ইউরেনিয়াম মজুত করল কীভাবে ইরান, কোথায় সেই মজুত? টাওয়ার হ্যামলেটসে লুৎফুর রহমান ও এসপায়ার পার্টির ইশতেহার ঘোষণা ঢাকা বিশ্ববিদ্যালয়-‘আমরা নারী’ সমঝোতা : শিক্ষা-গবেষণায় কাজ করবে কাঁদছেন কৃষকরা, ১৬০০ খরচ করে ৬০০ টাকায় ধান বিক্রি রোমানিয়ায় অনিয়মিত বাংলাদেশিদের সুখবর ইতালিতে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল বাংলাদেশি কর্মীর বিএনপি–জামায়াত পাল্টাপাল্টি বক্তব্য: কেবলই রাজনীতি? ফজলুরের বক্তব্যে সংসদ উত্তপ্ত: ‘শহীদ পরিবারের লোক জামায়াত করতেই পারে না’ প্রবাসীদের দোরগোড়ায় সেবা, নাপোলিতে সফল কনসুলার ক্যাম্প নতুন মুসলিমদের পাশে ইস্ট লন্ডন মসজিদ, চালু হলো নিউ মুসলিম হাব মাস্টারশেফ ইউকে-তে নজর কাড়লেন বাংলাদেশের সাবিনা যুদ্ধ বন্ধ ও হরমুজ প্রণালি খুলতে ইরানের নতুন প্রস্তাব ‘সিলটি’ ভাষাকে দ্বিতীয় রাষ্ট্রভাষা করার দাবি ব্রিটিশ নাগরিকত্বের জন্য বিয়ে : এক বাংলাদেশি-ব্রিটিশ নারীর ঘুরে দাঁড়ানোর গল্প সাংবাদিকদের সহযোগিতায় ‘কুইক রেসপন্স সাপোর্ট’ টিম যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থী, বৃষ্টিও বেঁচে নেই হোয়াইট হাউজের নৈশভোজে গুলি, ঘটনা নিয়ে যা বললেন ট্রাম্প

বিয়ানীবাজার উপজেলা পরিষদ নির্বাচনে জাকির হোসেন সমর্থনে নিউ ইয়র্কে সভা

প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি ২০১৯, ০৬:৫৪ এএম

বিয়ানীবাজার উপজেলা পরিষদ নির্বাচনে জাকির হোসেন সমর্থনে নিউ ইয়র্কে সভা
বিয়ানীবাজার উপজেলা নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী বিয়ানীবাজার উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক ছাত্রলীগ নেতা জাকির হোসেনের সমর্থনে যুক্তরাষ্ট্র প্রবাসী বিয়ানীবাজারবাসীর এক মতবিনিময় সভা রবিবার রাত ৮টায় নিউ ইয়র্কের ওজনপার্কস্থ ফুলকলি রেষ্টুরেন্ট পার্টি হলে অনুষ্টিত হয়। সভায় সভাপতিত্ব করেন নিউ ইয়র্কস্থ বাংলাদেশ সোসাইটির ট্রাষ্টি বোর্ডের সদস্য, বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব মকবুল রহিম চুনই। সভায় কমিউনিটির সর্বস্থরের অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আং হক মনিয়া, আং হাছিব, মোস্তফা বাবুল, জিয়াউল হোসেন, মিছবাহ আবেদীন, কামরুল ইসলাম, নজরুল ইসলাম, বাহার উদ্দিন ছান, শামীম আহমদ, ফয়জুর রহমান, শাহিন আহমদ, আছলাম উদ্দিন, ছাদ উদ্দিন, মাহতাব উদ্দিন, শাহিন আহমদ, ফয়সল আহমদ, জাকির হোসেন, আং নুর হারুন, ফয়সল আহমদ, আমিনুল হোসেন, ছরওয়ার হোসেন প্রমূখ। সভায় স্বাগত বক্তব্য উপস্থাপন করেন জাকির হোসেন এর ভাই বিয়ানীবাজার সরকারী কলেজ ছাত্রলীগের সাবেক নেতা ও নিউ ইয়র্কস্থ বিয়ানীবাজার সামাজিক সাংস্কৃতিক সমিতি ইনক এর সাংগঠনিক সম্পাদক আমিনুল হোসেন। সভায় বক্তাগণ, বিয়ানীবাজারের সার্বিক উন্নয়নের স্বার্থে একটি অবাধ সুষ্টু ও স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে বিয়ানীবাজার উপজেলা পরিষদ গঠনের প্রয়োজনীয়তা এবং নির্বাচনের সকল প্রার্থীদের নানান যোগ্যতার বিষয়ে আলোচনা করেন। তারা সকল শ্রেণীপেশার মানুষের অংশগ্রহনের মাধ্যমে একটি অবাধ ও সুষ্টু নির্বাচন অনুষ্টানের জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান। বক্তাদের অনেকেই জাকির হোসেনকে একজন ‘স্বচ্ছ রাজনীতিক’ হিসেবে অভিহিত করেন এবং তার প্রতি তাদের পক্ষ থেকে সর্বাত্নক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। সভার সর্বসম্মতিতে আগামী ৩রা মার্চ রবিবার সন্ধ্যা ৭টায় জাকির হোসেনের সমর্থনে কমিউনিটির সকল শ্রেণীপেশার মানুষের উপস্থিতিতে নিউ ইয়র্কের ওজনপার্কস্থ রোজ বেঙ্গল রেষ্টুরেন্টে পুনরায় সভা আহ্বান করা হয়েছে। এজন্য ব্যাপক প্রস্তুতি গ্রহন করা হয়েছে।