ঢাকা ৯ শ্রাবণ ১৪৩৩, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
ঢাকা ৯ শ্রাবণ ১৪৩৩, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
সর্বশেষ
ব্রিটিশ-বাংলাদেশি শিশুকে বাঁচাতে গিয়ে এসেক্সে মা-মেয়ের মৃত্যু যুক্তরাজ্যে সুপারমার্কেট থেকে গ্রাহামের সেমি-স্কিমড দুধ প্রত্যাহার, পেনিসিলিন দূষণের আশঙ্কা ইংল্যান্ডে বাতাস ও পরিবেশ দূষণ: দরিদ্র এলাকার শিশুরা ৪০% বেশি হাসপাতালে ভর্তির ঝুঁকিতে ম্যান ইউতে ফিরে জার্সি সংকটে রাশফোর্ড মার্কিন-সৌদি ঐতিহাসিক পারমাণবিক চুক্তি: মধ্যপ্রাচ্যে কেন তৈরি হচ্ছে উদ্বেগ? রোমে মডার্ন স্কুলে ওপেন ডে, শুরু নতুন ভর্তি প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সুযোগ ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল ২০ জেলায় নারী ডিসি, ১৯১ উপজেলায় ইউএনও নারী রাষ্ট্রপতি সাহাবুদ্দিন কি পদত্যাগ করছেন : উত্তরসূরি নিয়ে জোর আলোচনা যুক্তরাজ্যে অক্টোবর থেকে বিদ্যুৎ বিলে ভ্যাট কমাচ্ছে বার্নহাম সরকার যুক্তরাজ্যে বেসরকারি খাতে বেতন বৃদ্ধির হার কমল, উদ্বেগে অর্থনীতিবিদরা মালয়েশিয়ায় ভবন থেকে পড়ে বাংলাদেশির মৃত্যু মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১০৮ অভিবাসী আটক পাসপোর্ট র‍্যাংকিংয়ে উগান্ডার চেয়েও ২৫ ধাপ পিছিয়ে বাংলাদেশ সৌদি আরবকে ঘিরে নতুন উত্তেজনা, উদ্বেগ বাড়ছে বিশ্বজুড়ে নৈতিক স্খলন: গাজী নজরুলকে বহিষ্কার করল জামায়াত, এমপি পদও ঝুঁকিতে রোমে প্রকাশ্যে মারধরের শিকার প্রবাসী কনটেন্ট ক্রিয়েটর বনি আমিন পারেদেসকে লাল কার্ড দেখানো হয়নি, নিশ্চিত করল ফিফা জানালা ভেঙে অর্ধেক শরীর বাইরে, বাঁচলেন রায়ানএয়ার যাত্রী PIP-সহ ডিজেবিলিটি বেনিফিটে কী কী পরিবর্তন আসছে, জেনে নিন বিস্তারিত স্মল হিথ পার্কে ফিরছে গ্রামীণ খেলার উৎসব, নবম সোনালী ক্রীড়া মেলা ২৬ জুলাই টেমস ওয়াটারকে সম্পূর্ণ সরকারি মালিকানায় ফেরানোর দাবি আপসানা বেগম এমপির গাড়িতে সিট বেল্ট নেই বা কানে ফোন? রাজধানীতে মামলা দেবে এআই ক্যামেরা! ১০০০ কোটি টাকার মূলধন ঘাটতি: আমিরাতে কি বন্ধ হয়ে যাচ্ছে জনতা ব্যাংক? ১ কোটির বেশি গ্রাহকের জন্য হোসপাইপ নিষেধাজ্ঞা ঘোষণা টেমস ওয়াটারের HMRC থেকে জরুরি সতর্কবার্তা: চাইল্ড বেনিফিট বন্ধ হয়ে যেতে পারে, ৩১ আগস্টের মধ্যে জানাতে হবে সিদ্ধান্ত ইতালিতে হিলাল কমিটির নতুন নেতৃত্ব সৌদি আরবের বিরুদ্ধে নৌ-অবরোধ ঘোষণা হুতিদের রোমে চালু হলো পপুলার ট্রাভেলসের আধুনিক প্রধান কার্যালয় বার্মিংহামে ছয় হাজার পাউন্ডের বৈধ ই-বাইক ধ্বংস করল পুলিশ, ভুল স্বীকারে নারাজ

পর্তুগালের জাতীয় নির্বাচনে শেষ হাসি হাসলো পর্তুগীজ সোস্যালিস্ট পার্টি

প্রকাশিত: ০২ ফেব্রুয়ারি ২০২২, ০২:৪৫ এএম

পর্তুগালের জাতীয় নির্বাচনে শেষ হাসি হাসলো পর্তুগীজ সোস্যালিস্ট পার্টি
৩০শে জানুয়ারী রোববার দিনটি ছিল পর্তুগীজ  সোস্যালিস্ট পার্টি( পিএস) এর জন্য একটি অতি স্মরণীয় ও ঐতিহাসিক দিন। ১১৭টি আসন পেয়ে প্রথম বারের মতো এককভাবে সরকার গঠন করতে যাচ্ছে পর্তুগালের গণমানুষের দল খ্যাত রাজনৈতিক দল এই পিএস। এদিকে পর্তুগালের প্রধান বিরোধী দল সোশ্যাল ডেমোক্র্যাট পার্টি  (পিএসডি)  নির্বাচনে আসন পেয়েছে মাত্র ৭১টি। নির্বাচনের প্রাথমিক ফলাফল জানার পর পিএসডি প্রার্থী ও দলের প্রধান মি. রুই রিও কোন প্রকার আপত্তি বা অভিযোগ না তুলে বিজয়ী সোস্যালিস্ট পার্টির প্রার্থী এবং বর্তমান প্রধানমন্ত্রী মি. অ্যান্তোনিও কস্তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। নির্বাচনে এককভাবে সংখ্যা সংখ্যা গরিষ্ঠতা অর্জন করে বিজয়ী হওয়ায়  দেশের পর্তুগীজ সোস্যালিস্ট পার্টির নেতা-কর্মী, সমর্থক ও সাধারণ মানুষ বিভিন্ন ভাবে তাদের আনন্দ ও আত্মতৃপ্তি প্রকাশ করেছেন। পর্তুগীজ প্রেস মিডিয়া ও গণমাধ্যমকে প্রধানমন্ত্রী  অ্যান্তোনিও কস্তাকে জানিয়েছেন,-‘ এ ফলাফলে পিএস খুবই খুশী, তবে এ বিজয় পুরো পর্তুগীজ দেশ ও জাতির।’ তথ্য বলছে  ২০১৫ ও ২০১৯ সালে পর্তুগীজ সোস্যালিস্ট পার্টি ( পিএস) কোয়ালিশন অর্থাৎ অন্য রাজনৈতিক দলের সাথে শরীক হয়ে সরকার গঠন করে। আর এবারই প্রথম সংখ্যা গরিষ্ঠতা অর্জন  নিয়ে সরকার গঠন করতে যাচ্ছে পিএস। বিগত ১ যুগেরও বেশী সময় পর পর্তুগালে এই প্রথম কোন নির্বাচনে প্রথম কোন রাজনৈতিক দল এককভাবে সংখ্যা গরিষ্ঠতা অর্জন করতে সক্ষম হয়েছে। ৩০শে জানুয়ারীর নির্বাচনে সন্তুষ্টি প্রকাশ করেছেন দেশের সুশীল সমাজ, রাজনৈতিক বিশ্লেষক, রাষ্ট্র চিন্তাবিদ ও সাধারণ মানুষ। গণমাধ্যমকে তারা জানিয়েছেন যে, আমরা এ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে খুবই খুশী। আমরা বিজয়ী পিএস-কে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। সামনের দিনগুলোতে পিএস সরকার যেন দেশ ও জাতির আরো উন্নয়নের জন্য কাজ করে যেতে পারে আমরা সেই প্রত্যাশা রাখছি।