ঢাকা ৩ আষাঢ় ১৪৩৩, বুধবার, ১৭ জুন ২০২৬
ঢাকা ৩ আষাঢ় ১৪৩৩, বুধবার, ১৭ জুন ২০২৬
সর্বশেষ
জুলাই গণঅভ্যুত্থানে ভূমিকা: দুই বছর পর জাবির ১২ শিক্ষককে শাস্তি দিল্লি বিমানবন্দরের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন ডা. জাহেদ উর রহমান ইরান-মার্কিন শান্তি চুক্তি নিয়ে অস্বস্তিতে ইসরায়েল, ট্রাম্প-নেতানিয়াহু সম্পর্কে টানাপোড়েন ব্রাজিলের দুঃসংবাদ: গ্রুপ পর্বে খেলতে পারছেন না নেইমার, অনিশ্চয়তা বাড়ছে বিশ্বকাপ ঘিরেও বিদেশি দক্ষ কর্মীদের জন্য যুক্তরাজ্যের নতুন ভিসা সহায়তা, মিলবে ৫ হাজার পাউন্ড পর্যন্ত প্রধানমন্ত্রীর উপদেষ্টার দিল্লিতে প্রবেশে বাধা: কী পদক্ষেপ নেবে বাংলাদেশ কেমন খেলল ব্রাজিল : মরক্কোর কাছে হোঁচট, ড্র দিয়ে বিশ্বকাপ মিশন শুরু ট্রাম্পের দাবি আজই চুক্তি সই, ইরানের ভিন্ন সুর আর্জেন্টিনার খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র ব্রাজিলের খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র মারা গেছেন পপ আর্টের কিংবদন্তি ব্রিটিশ চিত্রশিল্পী ডেভিড হকনি টরন্টো বাংলা পাড়া টুর্নামেন্ট: টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বিয়ানীবাজার বিশ্বকাপ ফুটবল ২০২৬ : কোন ম্যাচ কখন ,কোথায় অনুষ্ঠিত হবে? ৩০ বছর পর সালমান শাহর দেহাবশেষ তোলার আদেশ হেলিকপ্টার হারিয়ে ইরানে মার্কিন হামলা, বাহরাইন ও জর্ডানে পাল্টা হামলা ইরানের আওয়ামী লীগ নেতাকর্মীরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা: ইরানের সঙ্গে যুক্ত হলো হুতিরা বিশ্বকাপ ২০২৬: ফেভারিট কারা, চমক দেখাবে কোন দল? শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ : কোন দেশের খেলা কখন—জেনে নিন রামিসা ধর্ষণ-হত্যার ১৯ দিনের মাথায় সোহেল-স্বপ্না দম্পতির ফাঁসির রায় হোয়াইট হাউসের কাছে ফের গুলি, বন্দুকধারী নিহত ট্রাম্প কি ইরান যুদ্ধে হারছেন? হামে প্রতিদিন গড়ে ৭ শিশুর প্রাণহানি : রাজশাহী থেকে যেভাবে দেশজুড়ে ছড়াল লন্ডনে বাবু-রুপাসহ গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তির দাবি, অন্তর্বর্তী সরকারের নিন্দা যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে হামে শিশু মৃত্যু বাড়ছেই: টিকার ঘাটতি নিয়ে ইউনিসেফের ৫ চিঠিতেও সতর্ক হয়নি ইউনূস সরকার শেখ হাসিনা সাক্ষাৎকার : গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার গর্ব নিয়ে দেশে ফিরব আ.লীগের ব্যাক করা নিয়ে মাহফুজের পোস্ট, যা লিখলেন প্রবাসীকে বাসায় ডেকে হত্যা: প্রেমিকার হাতে ভয়াবহ খণ্ডিত লাশ তনু হত্যা মামলায় নতুন চাঞ্চল্যকর তথ্য: ডিএনএ পরীক্ষায় আরও এক পুরুষের রক্ত শনাক্ত

পাঁচ লাখ অভিবাসীকে বৈধ করবে স্পেন

প্রকাশিত: ২৮ জানুয়ারি ২০২৬, ১০:৩৫ পিএম

পাঁচ লাখ অভিবাসীকে বৈধ করবে স্পেন

ইউরোপজুড়ে অভিবাসন ও সীমান্ত নীতিতে কড়াকড়ি বাড়ার প্রেক্ষাপটে ভিন্ন পথে হাঁটল স্পেন সরকার। অন্তত পাঁচ লাখ নথিপত্রহীন অভিবাসীকে বৈধতা দেওয়ার পরিকল্পনার কথা ঘোষণা করেছে দেশটির সরকার।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) একটি রয়্যাল ডিক্রিবলের মাধ্যমে এ সিদ্ধান্ত নেওয়া হয়। এর ফলে পার্লামেন্টের অনুমোদন ছাড়াই সরকার পরিকল্পনাটি বাস্তবায়নের ক্ষমতা পাবে। স্যোশালিস্ট নেতৃত্বাধীন জোট সরকারের পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা না থাকায়, এই উদ্যোগটি বিরোধী দলগুলোর তীব্র বিরোধিতার মুখে পড়তে পারত বলে ধারণা করা হচ্ছিল।

স্পেনের অভিবাসনমন্ত্রী এলমা সাইজ মঙ্গলবারের দিনটিকে ‘ঐতিহাসিক’ আখ্যা দিয়ে বলেন, “আমরা মানবাধিকার, সংহতি ও সহাবস্থানের ভিত্তিতে একটি অভিবাসন মডেল গড়ে তুলছি, যা দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও সামাজিক সংহতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।”

গত দুই দশকের মধ্যে স্পেনে এত বড় পরিসরে অভিবাসীদের বৈধতা দেওয়ার উদ্যোগ এটিই প্রথম।

কারা পাবেন এই সুবিধা

নতুন নিয়ম অনুযায়ী, যেসব বিদেশি নাগরিকের কোনো অপরাধমূলক রেকর্ড নেই এবং যারা ২০২৫ সালের ৩১ ডিসেম্বরের আগে অন্তত পাঁচ মাস স্পেনে বসবাসের প্রমাণ দেখাতে পারবেন, তারা বৈধতার জন্য আবেদন করতে পারবেন।

আবেদনকারীদের প্রাথমিকভাবে এক বছরের অস্থায়ী বসবাসের অনুমতি দেওয়া হবে, যা পরবর্তীতে নবায়নযোগ্য। আগামী এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত এই প্রক্রিয়ায় আবেদন গ্রহণ করা হবে।

এই সময়ের মধ্যে আবেদনকারীরা দেশটির যেকোনো স্থানে এবং যেকোনো খাতে কাজ করার সুযোগ পাবেন। স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ অভিবাসীদের ‘সম্পদ, উন্নয়ন ও সমৃদ্ধির প্রতীক’ হিসেবে বর্ণনা করেছেন।

ইউরোপের অন্যান্য বড় অর্থনীতির দেশগুলো যখন অভিবাসন নীতিতে আরও কড়াকড়ি আরোপ করছে, তখন স্পেনের এই বিপরীতমুখী সিদ্ধান্তের পেছনে দেশটির অর্থনীতিতে অভিবাসীদের উল্লেখযোগ্য অবদানকেই প্রধান কারণ হিসেবে দেখা হচ্ছে।

প্রধানমন্ত্রী সানচেজ দীর্ঘদিন ধরেই যুক্তি দিয়ে আসছেন যে, অভিবাসনের কারণেই স্পেনের অর্থনৈতিক সাফল্য ত্বরান্বিত হচ্ছে। সাম্প্রতিক বছরগুলোতে ইউরোপীয় ইউনিয়নের অন্যান্য দেশের তুলনায় স্পেন অর্থনৈতিক প্রবৃদ্ধিতে এগিয়ে রয়েছে।

মঙ্গলবার প্রকাশিত সরকারি তথ্যে দেখা যায়, ২০০৮ সালের পর এই প্রথম স্পেনে বেকারত্বের হার ১০ শতাংশের নিচে নেমে এসেছে—৯.৯৩ শতাংশে। একই সঙ্গে ২০২৫ সালে দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধি প্রায় ৩ শতাংশে পৌঁছাতে পারে বলে আশা করা হচ্ছে।

সাম্প্রতিক বছরগুলোতে স্পেনে অভিবাসীর সংখ্যাও বেড়েছে, যাদের বেশিরভাগই ল্যাটিন আমেরিকার বিভিন্ন দেশ থেকে আসা।

থিংক-ট্যাঙ্ক ‘ফুনকাস’-এর তথ্য অনুযায়ী, ২০১৭ সালে স্পেনে নথিপত্রহীন অভিবাসীর সংখ্যা ছিল ১ লাখ ৭ হাজার, যা ২০২৫ সালে বেড়ে দাঁড়িয়েছে ৮ লাখ ৪০ হাজারে।

বর্তমানে স্পেনে নথিপত্রহীনভাবে বসবাসকারীদের অধিকাংশই কলম্বিয়া, পেরু ও হন্ডুরাস থেকে আসা বলে ধারণা করা হয়। তবে সরকার ঘোষিত এই বৈধকরণ পরিকল্পনার তীব্র সমালোচনা করেছে বিরোধী দলগুলো।

রক্ষণশীল পিপলস পার্টির (পিপি) নেতা আলবার্তো নুনিয়েজ ফেইজো বলেন, এই গণ-বৈধতা কার্যক্রম মূলত ‘অবৈধ অভিবাসনকে পুরস্কৃত করার’ শামিল এবং এতে জনসেবামূলক খাতগুলোর ওপর বাড়তি চাপ সৃষ্টি হবে।

অন্যদিকে, অতি-ডানপন্থি দল ‘ভক্স’ এই উদ্যোগকে জাতীয় পরিচয়ের ওপর আঘাত হিসেবে উল্লেখ করে সুপ্রিম কোর্টে যাওয়ার ঘোষণা দিয়েছে। তবে বামপন্থি দলগুলোর মতে, অভিবাসীদের অধিকার নিশ্চিত করাই বর্ণবাদ মোকাবিলার সবচেয়ে কার্যকর উপায়।

২০ বছর পর নেওয়া এই পদক্ষেপের ফলে কয়েক লাখ মানুষ ছায়া অর্থনীতি থেকে বেরিয়ে এসে কর ও সামাজিক নিরাপত্তা ফি প্রদান করে মূল অর্থনীতিতে অবদান রাখার সুযোগ পাবে।