ঢাকা ২৮ শ্রাবণ ১৪৩৩, বুধবার, ১২ আগস্ট ২০২৬
ঢাকা ২৮ শ্রাবণ ১৪৩৩, বুধবার, ১২ আগস্ট ২০২৬
সর্বশেষ
নাপোলিতে সুপারমার্কেট ও B&B হোটেল করছে নোভাভিতা সিলেটে বাসায় ঢুকে স্বামী-স্ত্রী ও গৃহকর্মীকে কুপিয়ে খুন যুক্তরাজ্যে অভিবাসনবিরোধী মনোভাব বাড়ছে, একক নৌকায় রেকর্ড ২৩০ জনের প্রবেশ রোমে একই পরিবারের ৩ বাংলাদেশির জানাজা, ছেলের আবেগঘন পোস্ট যুক্তরাজ্যে চশমা পরে গাড়ি চালানোর ডিভিএলএ নিয়ম ভাঙলে জরিমানা ১০০০ পাউন্ড যুক্তরাজ্যে ৬৫ ঊর্ধ্বদের সঞ্চয়ে কর দেওয়া বেড়েছে চারগুণ তাপপ্রবাহের মধ্যে লন্ডন-এসেক্সে পাইপ ফেটে ১০ হাজার বাড়িতে পানির সংকট জামায়াত নেতাদের ‘বিষ্ঠা কাণ্ড’: ৩ নেতা কারাগারে ফারাজের বাড়িতে অগ্নিসংযোগ তদন্ত পুনরায় চালু, স্বাগত জানালেন ফারাজ নিজেই আমিরাত ও বাহরাইনে এসএসসি ফলাফলে চমক দেখাল বাংলাদেশি শিক্ষার্থীরা মালয়েশিয়ায় জেলে থাকা ৮৩ বাংলাদেশিকে দেশে ফেরাতে কী হচ্ছে? মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ, বাতিল ১ লাখ ৭৫ হাজার ভিসা রোমানিয়ায় বিদেশি কর্মী নিয়োগে চালু হলো ডিজিটাল প্ল্যাটফর্ম মালয়েশিয়ায় পুলিশের ভয়ে সাগরে ঝাঁপ বাংলাদেশি শ্রমিকের সিঙ্গাপুরে বাংলাদেশের ১৫ ‘রেমিট্যান্স যোদ্ধা’ পেলেন সম্মাননা সিউটায় অভিবাসন সংকট নিরসনের দাবিতে সড়কে নামল হাজারো মানুষ তিন দশক পর সালমান শাহ মামলায় নতুন মোড়, গ্রেপ্তার হলেন আসামি ডন ওমানে কৃষি শ্রমিক নেবে, ভিসা আবেদন শুরু ৯ আগস্ট থেকে মালয়েশিয়ার মর্গে পড়ে বাংলাদেশির মরদেহ, স্বজনের খোঁজ মিলছে না প্যারিসে বাংলাদেশিদের বর্ণিল ক্রীড়া ও সাংস্কৃতিক উৎসব শিক্ষামন্ত্রী বললেন, ‘মন খুলে গান গাওয়া যায়, নম্বর দেওয়া যায় না’ ইতালিতে কিশোরীর স্বর্ণালংকার ছিনতাই, বাংলাদেশিদের অনুষ্ঠানে সংঘর্ষ এসএসসিতে পাসের হার ৬২.২৫%, ১৯ বছরের সর্বনিম্ন সৌদি আরবে কারখানায় আগুন: ১৬ বাংলাদেশি নিহত, অল্পের জন্য বাঁচলেন হাবিবুর যুক্তরাজ্যে চাকরি : Find a Job সাইটে বাংলাদেশ থেকে আবেদন, জানুন আসল নিয়ম নাগরিকত্বের লোভে শুধু সন্তান জন্মের জন্যই যুক্তরাষ্ট্রে যান হাজারো বিদেশি নারী কিশোর-তরুণ শিক্ষার্থীদের জন্য ফ্রি জিসিএসই ভাষা কোর্স চালু করেছে টাওয়ার হ্যামলেটস যুক্তরাজ্যে ফের বাড়ছে তাপমাত্রা, শিশু-বয়স্কদের বাড়তি সতর্কতার পরামর্শ জামিনেও দুবাই ছাড়তে পারবেন না বেনজীর আহমেদ ১১–দলীয় ঐক্যের রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদ

রোমে চালু হলো পপুলার ট্রাভেলসের আধুনিক প্রধান কার্যালয়

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২১ জুলাই ২০২৬, ০৪:১৮ পিএম

রোমে চালু হলো পপুলার ট্রাভেলসের আধুনিক প্রধান কার্যালয়

মিনহাজ হোসেন, ইতালি:

ইতালির রাজধানী রোমে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক ট্রাভেল সেবাদানকারী প্রতিষ্ঠান 'পপুলার ট্রাভেল'-এর নতুন প্রধান কার্যালয় (হেড অফিস) আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইতালিতে নিযুক্ত শ্রীলঙ্কার রাষ্ট্রদূত মি. সাতিয়া রদ্রিগো।

অনুষ্ঠানে রাষ্ট্রদূত মি. সাতিয়া রদ্রিগো, পপুলার ট্রাভেলের চেয়ারম্যান মোহাম্মদ ইদ্রিস ফরাজী এবং ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ শাহাদাত হোসাইন যৌথভাবে ফিতা কেটে কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন:

· পপুলার ট্রাভেলের পরিচালকবৃন্দ: মামুন আলম, খাজা সাহাল আবদুল্লাহ ইফাত ফরাজী।

· ন্যাশনাল এক্সচেঞ্জ কোম্পানি: ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর ফরাজী এবং পরিচালক . আনোয়ার ফরাজী।

এছাড়াও বিভিন্ন আন্তর্জাতিক এয়ারলাইন্স ব্যাংকের প্রতিনিধিবৃন্দ, করপোরেট প্রতিষ্ঠানের প্রতিনিধি, ব্যবসায়ী, স্থানীয় ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন শ্রেণি-পেশার আমন্ত্রিত অতিথিরা অনুষ্ঠানে অংশ নেন।

দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে সততা, বিশ্বস্ততা পেশাদারিত্বের সঙ্গে আন্তর্জাতিক মানের ভ্রমণসেবা প্রদান করে আসছে পপুলার ট্রাভেল। বাংলাদেশ, ইতালি শ্রীলঙ্কাসহ বিশ্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ গন্তব্যে বিমান টিকিট ট্রাভেল সেবা দিয়ে প্রতিষ্ঠানটি গ্রাহকদের আস্থা অর্জন করেছে। সেবার পরিধি আরও বিস্তৃত করতে রোমে এই আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন কার্যালয়টি স্থাপন করা হয়।

আন্তর্জাতিক ট্রাভেল খাতে ধারাবাহিক সাফল্যের স্বীকৃতিস্বরূপ পপুলার ট্রাভেল বেশ কিছু সম্মাননা অর্জন করেছে:

· বিমান বাংলাদেশ এয়ারলাইন্স: ইতালি রুটে টানা ১২ বছর শীর্ষ বিক্রয়কারী (Best Seller) ট্রাভেল এজেন্সি হিসেবে স্বীকৃতি।

· এমিরেটস এয়ারলাইন্স: ২০২৪২০২৫ সালের “Best Agency Award” লাভ।

· অন্যান্য এয়ারলাইন্স: টার্কিশ এয়ারলাইন্স সৌদিয়াসহ একাধিক আন্তর্জাতিক এয়ারলাইন্সের বিশেষ সম্মাননা পুরস্কার।

অনুষ্ঠানে বক্তারা বলেন, আন্তর্জাতিক মানের সেবা, পেশাদার ব্যবস্থাপনা এবং গ্রাহকসেবার প্রতি দৃঢ় অঙ্গীকারের কারণেই পপুলার ট্রাভেল আজ ইতালিতে এশিয়ান কমিউনিটির অন্যতম বিশ্বস্ত প্রতিষ্ঠান হিসেবে নিজেদের স্থান করে নিয়েছে।

পপুলার ট্রাভেল কর্তৃপক্ষ জানায়, নতুন এই প্রধান কার্যালয় প্রতিষ্ঠানটির অগ্রযাত্রায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এই আধুনিক কার্যালয়ের মাধ্যমে গ্রাহকদের আরও দ্রুত মানসম্মত সেবা নিশ্চিত করা হবে। পাশাপাশি ইউরোপজুড়ে সেবার পরিধি বাড়ানো এবং আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করার পরিকল্পনার কথা জানান তারা।