ঢাকা ২৪ ভাদ্র ১৪৩৩, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা ২৪ ভাদ্র ১৪৩৩, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ
চাপের মুখেও অনড় মিলিব্যান্ড, ইসরাইলি বসতির পণ্যে নিষেধাজ্ঞার পথে যুক্তরাজ্য বাংলাদেশে গরুর মাংস খেয়ে কলকাতায় তোপের মুখে স্বনামধন্য অভিনেতা ইতালিতে বছরে ১০ হাজার বাংলাদেশির বৈধ কর্মসংস্থানের সুযোগ অধরাই রয়ে গেল স্বপ্ন, কফিনে ফিরছে ইতালি প্রবাসীর লাশ সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সিলেটের দুই প্রবাসীর মৃত্যু কুয়েতে নাগরিকত্ব হারানো ব্যক্তিদের জন্য ১০ বছর মেয়াদি আবাসনের নতুন সুযোগ যুক্তরাজ্যকে সেন্সরশিপের হুঁশিয়ারি ট্রাম্প প্রশাসনের, বিবিসি-আইটিভি ইস্যুতে আপত্তি ভেনিসে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগ, আওয়ামী লীগ কর্মীদের বিরুদ্ধে হামলার দাবি ইতালিতে সাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই বাংলাদেশি তরুণের, কমিউনিটিতে শোকের ছায়া একনেকে উঠছে এমআরটি-৫ দক্ষিণাঞ্চলীয় রুট, ব্যয় ৪৫ হাজার কোটি টাকা ছেলে যুবরাজ শেখ হামদানের ২০ বছর পূর্তিতে আবেগঘন চিঠি লিখলেন বাবা শেখ মোহাম্মদ সৌদি আরবে বাংলাদেশি প্রবাসীদের ই-পাসপোর্টে নতুন নির্দেশনা ব্যাগেজ হ্যান্ডলিংয়ে সময় কমানো, লাইভ মনিটরিং স্ক্রিন স্থাপনের নির্দেশ বিমানমন্ত্রীর সৌদিতে ধরপাকড়ের মধ্যে বৈধতা ধরে রাখতে প্রবাসী বাংলাদেশিদের কী করণীয় আমার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি হবেন শেখ সেলিম: দ্য ওয়ালকে শেখ হাসিনা পাতায়ায় মার্কিন রণতরী ভেড়ার আগে যৌনকর্মী ঠেকাতে পুলিশি অভিযান ফ্রান্সে গ্যাস বিস্ফোরণ, বাংলাদেশি শিশু নিহত কানাডায় নির্মিত হচ্ছে বাংলাদেশি সিনেমা ‘ভায়োলেন্স’ সৌদি আরবে ধরপাকড়: আটক ১৪ হাজারের মধ্যে ১২ হাজার অবৈধ অভিবাসীকে ফেরত ভিসাহীন বাংলাদেশিদের মালয়েশিয়া ছাড়তে বললো হাই কমিশন রানওয়ে থেকে ছিটকে পড়ল অ্যামাজনের বিমান: মায়ামিতে প্রাণ গেল ৫ জনের কেপ ভার্দেতে স্কুল বাস খাদে পড়ে নিহত অন্তত ২৫ শিক্ষার্থী, জাতীয় শোক ঘোষণা ইংলিশ চ্যানেলে একটি ডিঙি নৌকা থেকে উদ্ধার প্রায় ১৪০ অভিবাসী ‘সোশ্যাল মিডিয়ায় যা মনে আসে তা-ই লিখবেন না’: তরুণদের সতর্ক হওয়ার পরামর্শ ব্রিটিশ এমপির গাজার ধ্বংস হওয়া পয়ঃনিষ্কাশন, ইসরায়েলে এখন পানির সংকট- প্রকৃতির নির্মম প্রতিশোধ সিলেট-ইস্তাম্বুল সরাসরি ফ্লাইট চালুর উদ্যোগ, ইউরোপযাত্রায় খুলছে নতুন সম্ভাবনার দুয়ার ইতালির নাপোলিতে সড়ক দুর্ঘটনায় মাদারীপুরের তরুণ শরিফুলের মৃত্যু মাদক মামলায় মিশরীয় উপস্থাপক সারাহ খলিফাসহ ১২ জনের মৃত্যুদণ্ড সিলেটে পাঁচ দিনে ১১ লাশ, নেপথ্যে কী কারণ? মেয়ের বিয়ের টাকা নিয়ে বাড়ি ফেরা হলো না ইসমাইলের, বনানীতে মিলল মরদেহ

১ কোটির বেশি গ্রাহকের জন্য হোসপাইপ নিষেধাজ্ঞা ঘোষণা টেমস ওয়াটারের

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২১ জুলাই ২০২৬, ০৫:৪৮ পিএম

১ কোটির বেশি গ্রাহকের জন্য হোসপাইপ নিষেধাজ্ঞা ঘোষণা  টেমস ওয়াটারের

দীর্ঘস্থায়ী খরা চলতি বছরের ধারাবাহিক তাপপ্রবাহের কারণে যুক্তরাজ্যের বৃহত্তম পানি সরবরাহকারী প্রতিষ্ঠান টেমস ওয়াটার (Thames Water) কোটিরও বেশি গ্রাহকের জন্য হোসপাইপ ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছে।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, বৃহস্পতিবার থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে। এর ফলে বাগান বা অ্যালটমেন্টে পানি দেওয়া, গাড়ি ধোয়া, শিশুদের প্যাডলিং পুল বা সুইমিং পুলে পানি ভরা এবং জানালা পরিষ্কারের কাজে হোসপাইপ ব্যবহার করা যাবে না।

টেমস ওয়াটার বলছে, চলতি বছর তাদের সেবা এলাকায় স্বাভাবিক বৃষ্টিপাতের মাত্র ৪০ শতাংশ বৃষ্টি হয়েছে। পাশাপাশি ইতিহাসে প্রথমবারের মতো এত বেশি দিন তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি রেকর্ড করা হয়েছে। টানা তিন দফা তাপপ্রবাহ পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

প্রতিষ্ঠানটির কৌশলগত পানি সম্পদ বিভাগের পরিচালক নেভিল মানকাস্টার বলেন, সবাইকে নিরাপদ পানি সরবরাহ নিশ্চিত করা এবং পরিবেশ রক্ষার প্রয়োজন না হলে আমরা কখনোই এমন সিদ্ধান্ত নিতাম না।

তিনি আরও বলেন, সাম্প্রতিক তাপপ্রবাহ এবং অত্যন্ত শুষ্ক বসন্ত গ্রীষ্মের কারণে পানির চাহিদা দীর্ঘ সময় ধরে স্বাভাবিকের চেয়ে বেশি রয়েছে। জরুরি প্রয়োজনের জন্য পর্যাপ্ত পানি থাকলেও অপ্রয়োজনীয় বাইরের ব্যবহার কমানো এখন অত্যন্ত জরুরি।

টেমস ওয়াটার জানিয়েছে, তাদের সেবা এলাকায় বর্তমানে থেমস ভ্যালি হোম কাউন্টিজে পানির ব্যবহার স্বাভাবিকের তুলনায় ১০ শতাংশ এবং লন্ডনে শতাংশ বেশি। এর অর্থ প্রতিদিন অতিরিক্ত ১০ কোটি লিটার পানি ব্যবহৃত হচ্ছে।

এই নিষেধাজ্ঞা থেমস ওয়াটারের কোটি ১০ লাখ (১০. মিলিয়ন) গ্রাহকের ওপর প্রযোজ্য। প্রতিষ্ঠানটি গ্রেটার লন্ডন, থেমস ভ্যালি, সারে, কেন্ট, গ্লুচেস্টারশায়ার, উইল্টশায়ারসহ আশপাশের বিভিন্ন এলাকায় পানি সরবরাহ করে।

টেমস ওয়াটার জানিয়েছে, পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করা হবে। পানির সরবরাহ স্বাভাবিক নিরাপদ পর্যায়ে ফিরলেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে। একই সঙ্গে গ্রাহকদের অপ্রয়োজনীয় পানি ব্যবহার কমিয়ে পানি সংরক্ষণে সহযোগিতার আহ্বান জানিয়েছে প্রতিষ্ঠানটি।