ঢাকা ২৪ ভাদ্র ১৪৩৩, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা ২৪ ভাদ্র ১৪৩৩, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ
চাপের মুখেও অনড় মিলিব্যান্ড, ইসরাইলি বসতির পণ্যে নিষেধাজ্ঞার পথে যুক্তরাজ্য বাংলাদেশে গরুর মাংস খেয়ে কলকাতায় তোপের মুখে স্বনামধন্য অভিনেতা ইতালিতে বছরে ১০ হাজার বাংলাদেশির বৈধ কর্মসংস্থানের সুযোগ অধরাই রয়ে গেল স্বপ্ন, কফিনে ফিরছে ইতালি প্রবাসীর লাশ সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সিলেটের দুই প্রবাসীর মৃত্যু কুয়েতে নাগরিকত্ব হারানো ব্যক্তিদের জন্য ১০ বছর মেয়াদি আবাসনের নতুন সুযোগ যুক্তরাজ্যকে সেন্সরশিপের হুঁশিয়ারি ট্রাম্প প্রশাসনের, বিবিসি-আইটিভি ইস্যুতে আপত্তি ভেনিসে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগ, আওয়ামী লীগ কর্মীদের বিরুদ্ধে হামলার দাবি ইতালিতে সাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই বাংলাদেশি তরুণের, কমিউনিটিতে শোকের ছায়া একনেকে উঠছে এমআরটি-৫ দক্ষিণাঞ্চলীয় রুট, ব্যয় ৪৫ হাজার কোটি টাকা ছেলে যুবরাজ শেখ হামদানের ২০ বছর পূর্তিতে আবেগঘন চিঠি লিখলেন বাবা শেখ মোহাম্মদ সৌদি আরবে বাংলাদেশি প্রবাসীদের ই-পাসপোর্টে নতুন নির্দেশনা ব্যাগেজ হ্যান্ডলিংয়ে সময় কমানো, লাইভ মনিটরিং স্ক্রিন স্থাপনের নির্দেশ বিমানমন্ত্রীর সৌদিতে ধরপাকড়ের মধ্যে বৈধতা ধরে রাখতে প্রবাসী বাংলাদেশিদের কী করণীয় আমার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি হবেন শেখ সেলিম: দ্য ওয়ালকে শেখ হাসিনা পাতায়ায় মার্কিন রণতরী ভেড়ার আগে যৌনকর্মী ঠেকাতে পুলিশি অভিযান ফ্রান্সে গ্যাস বিস্ফোরণ, বাংলাদেশি শিশু নিহত কানাডায় নির্মিত হচ্ছে বাংলাদেশি সিনেমা ‘ভায়োলেন্স’ সৌদি আরবে ধরপাকড়: আটক ১৪ হাজারের মধ্যে ১২ হাজার অবৈধ অভিবাসীকে ফেরত ভিসাহীন বাংলাদেশিদের মালয়েশিয়া ছাড়তে বললো হাই কমিশন রানওয়ে থেকে ছিটকে পড়ল অ্যামাজনের বিমান: মায়ামিতে প্রাণ গেল ৫ জনের কেপ ভার্দেতে স্কুল বাস খাদে পড়ে নিহত অন্তত ২৫ শিক্ষার্থী, জাতীয় শোক ঘোষণা ইংলিশ চ্যানেলে একটি ডিঙি নৌকা থেকে উদ্ধার প্রায় ১৪০ অভিবাসী ‘সোশ্যাল মিডিয়ায় যা মনে আসে তা-ই লিখবেন না’: তরুণদের সতর্ক হওয়ার পরামর্শ ব্রিটিশ এমপির গাজার ধ্বংস হওয়া পয়ঃনিষ্কাশন, ইসরায়েলে এখন পানির সংকট- প্রকৃতির নির্মম প্রতিশোধ সিলেট-ইস্তাম্বুল সরাসরি ফ্লাইট চালুর উদ্যোগ, ইউরোপযাত্রায় খুলছে নতুন সম্ভাবনার দুয়ার ইতালির নাপোলিতে সড়ক দুর্ঘটনায় মাদারীপুরের তরুণ শরিফুলের মৃত্যু মাদক মামলায় মিশরীয় উপস্থাপক সারাহ খলিফাসহ ১২ জনের মৃত্যুদণ্ড সিলেটে পাঁচ দিনে ১১ লাশ, নেপথ্যে কী কারণ? মেয়ের বিয়ের টাকা নিয়ে বাড়ি ফেরা হলো না ইসমাইলের, বনানীতে মিলল মরদেহ

বার্মিংহামে ছয় হাজার পাউন্ডের বৈধ ই-বাইক ধ্বংস করল পুলিশ, ভুল স্বীকারে নারাজ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২১ জুলাই ২০২৬, ০৩:৫৫ পিএম

বার্মিংহামে ছয় হাজার পাউন্ডের বৈধ ই-বাইক ধ্বংস করল পুলিশ, ভুল স্বীকারে নারাজ

ইংল্যান্ডের বার্মিংহামে একটি সম্পূর্ণ বৈধ কার্গো ই-বাইক অবৈধ ইলেকট্রিক মোটরবাইক ভেবে ভুলবশত জব্দ করে ধ্বংস করে দিয়েছে পুলিশ। প্রায় ছয় হাজার পাউন্ড মূল্যের বাইকটি বার্মিংহাম সিটি কাউন্সিলের একটি প্রকল্পের আওতায় শহরে দূষণ কমানোর উদ্দেশ্যে সরবরাহ করা হয়েছিল, যা পুরোপুরি আইনসম্মত ছিল।

বাইকের মালিক মতিন জান্দি জানান, তিনি ঘটনাস্থলে পুলিশ কর্মকর্তাদের বোঝানোর চেষ্টা করেছিলেন যে তাঁদের ধারণা ভুল, কিন্তু পুলিশ তা মানতে রাজি হয়নি। গত ২৪ এপ্রিল বার্মিংহাম শহরের কেন্দ্রস্থলে ঘটনাটি ঘটে। ওয়েস্ট মিডল্যান্ডস পুলিশ বিবিসিকে জানায়, বিমাবিহীন অবস্থায় বাইক চালানোর অভিযোগে তারা চালককে থামিয়ে একটি ফিক্সড পেনাল্টি নোটিশ দিয়েছিল এবং পরে এ নিয়ে একটি অভিযোগ পর্যালোচনা করা হচ্ছে।

জান্দির বাইকটি ছিল টার্ন জিএসডি মডেলের একটি কার্গো বাইক, যা দুই সন্তান বহন কিংবা সপ্তাহের বাজার-সদাই বহনের জন্য ডিজাইন করা। এতে ব্যাটারি ও মোটর থাকলেও আইন অনুযায়ী মোটরের ক্ষমতা এমনভাবে সীমিত রাখা হয়েছে যে শুধু মোটরের বলে বাইকটি ঘণ্টায় ১৫.৫ মাইলের (২৫ কিলোমিটার) বেশি গতিতে চলতে পারে না।

বার্মিংহাম বাইক ফাউন্ড্রির শন ফার্মেলো এই ভাড়া প্রকল্প পরিচালনা করেন এবং শহরজুড়ে প্রায় ৩০ জনকে ইলেকট্রিক কার্গো বাইক সরবরাহ করেছেন। তিনি বলেন, পুলিশের এই ব্যয়বহুল ভুল বার্মিংহামে বাইক চালানোর ক্ষেত্রে মানুষের মধ্যে ভীতি তৈরি করবে। তিনি আরও বলেন, ই-বাইক সম্পর্কে সামান্য জ্ঞান থাকলেও যে কেউ বুঝত এটি একটি টার্ন বাইক, যা দেশের সবচেয়ে জনপ্রিয় ই-বাইক ব্র্যান্ডগুলোর একটি। মানুষ যদি ভয় পান যে তাঁদের বিনিয়োগ কোনো পূর্বসতর্কতা ছাড়াই পুলিশ ধ্বংস করে দেবে, তাহলে তা মোটেও কাম্য নয় বলে মন্তব্য করেন তিনি।

পুলিশ জান্দির বাইক পরীক্ষা করেছিল পেছনের চাকা তুলে হাত দিয়ে যত জোরে সম্ভব প্যাডেল ঘুরিয়ে এবং তখন ডিসপ্লেতে প্রদর্শিত গতি নোট করে। যেহেতু গতি ১৫.৫ মাইলের সীমা ছাড়িয়ে গিয়েছিল, তাই বাইকটি জব্দ করা হয়। কিন্তু এই পরীক্ষা পদ্ধতিই ছিল ত্রুটিপূর্ণ, কারণ এতে কেবল পুলিশ নিজে হাতে চাকা কতটা জোরে ঘোরাতে পেরেছে তা প্রমাণিত হয়, মোটরের প্রকৃত ক্ষমতা নয়। বিবিসির হাতে আসা বডিক্যাম ফুটেজে দেখা যায়, জান্দি পুলিশকে বোঝানোর চেষ্টা করছেন যে চাকা ঘোরার সময় মোটর আদৌ সক্রিয় ছিল না, কিন্তু তাতে কোনো লাভ হয়নি।

বিবিসির অনুসন্ধানে উঠে এসেছে, ভুলবশত জব্দ ও ধ্বংস করা এমন একাধিক বৈধ বাইকের ঘটনা এটিই একমাত্র নয়, বরং প্রতিবন্ধী ব্যক্তিদের ব্যবহৃত হুইলচেয়ার-সহায়ক যন্ত্রও একইভাবে পুলিশের ভুলে জব্দ হওয়ার নজির রয়েছে। প্রতিবন্ধীদের অধিকার সংগঠন হুইলস ফর ওয়েলবিয়িংয়ের কেট বল এ বিষয়ে পুলিশের আরও প্রশিক্ষণের দাবি জানিয়েছেন। তিনি বলেন, এসব যন্ত্র দেখতে হুইলচেয়ারের সামনে বসানো ই-স্কুটারের মতো মনে হতে পারে, তবে আইন অনুযায়ী এগুলো জব্দ করার সুযোগ নেই এবং একবার কিছু জব্দ হয়ে গেলে তা ফেরত পাওয়ার কোনো পদ্ধতিই নেই।

বাইক হারানোর পাশাপাশি জান্দিকে জানানো হয়েছিল যে তাঁর লাইসেন্সে পেনাল্টি পয়েন্ট যুক্ত হবে এবং জরিমানাও গুনতে হবে। বার্মিংহাম বাইক ফাউন্ড্রি, টার্ন ও সাইক্লিং ইউকে-র সহায়তায় তিনি এখন পুলিশের এই ভুল আদালতে প্রমাণ করার প্রস্তুতি নিচ্ছেন।

এক বিবৃতিতে ওয়েস্ট মিডল্যান্ডস পুলিশ জানায়, গত ২৪ এপ্রিল বার্মিংহাম শহরকেন্দ্রে একজন চালককে থামিয়ে বিমাবিহীন অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে ফিক্সড পেনাল্টি নোটিশ দেওয়া হয়েছিল। চালককে আদালতে সিদ্ধান্ত চ্যালেঞ্জ করার অধিকার সম্পর্কে অবহিত করা হয় এবং বাইকটি জব্দ করা হয়। এ বিষয়ে একটি অভিযোগ পাওয়ার পর তা পর্যালোচনা করা হচ্ছে বলেও জানায় পুলিশ।

সূত্র: বিবিসি