ঢাকা ২৪ ভাদ্র ১৪৩৩, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা ২৪ ভাদ্র ১৪৩৩, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ
বাংলাদেশে গরুর মাংস খেয়ে কলকাতায় তোপের মুখে স্বনামধন্য অভিনেতা ইতালিতে বছরে ১০ হাজার বাংলাদেশির বৈধ কর্মসংস্থানের সুযোগ অধরাই রয়ে গেল স্বপ্ন, কফিনে ফিরছে ইতালি প্রবাসীর লাশ সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সিলেটের দুই প্রবাসীর মৃত্যু কুয়েতে নাগরিকত্ব হারানো ব্যক্তিদের জন্য ১০ বছর মেয়াদি আবাসনের নতুন সুযোগ যুক্তরাজ্যকে সেন্সরশিপের হুঁশিয়ারি ট্রাম্প প্রশাসনের, বিবিসি-আইটিভি ইস্যুতে আপত্তি ভেনিসে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগ, আওয়ামী লীগ কর্মীদের বিরুদ্ধে হামলার দাবি ইতালিতে সাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই বাংলাদেশি তরুণের, কমিউনিটিতে শোকের ছায়া একনেকে উঠছে এমআরটি-৫ দক্ষিণাঞ্চলীয় রুট, ব্যয় ৪৫ হাজার কোটি টাকা ছেলে যুবরাজ শেখ হামদানের ২০ বছর পূর্তিতে আবেগঘন চিঠি লিখলেন বাবা শেখ মোহাম্মদ সৌদি আরবে বাংলাদেশি প্রবাসীদের ই-পাসপোর্টে নতুন নির্দেশনা ব্যাগেজ হ্যান্ডলিংয়ে সময় কমানো, লাইভ মনিটরিং স্ক্রিন স্থাপনের নির্দেশ বিমানমন্ত্রীর সৌদিতে ধরপাকড়ের মধ্যে বৈধতা ধরে রাখতে প্রবাসী বাংলাদেশিদের কী করণীয় আমার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি হবেন শেখ সেলিম: দ্য ওয়ালকে শেখ হাসিনা পাতায়ায় মার্কিন রণতরী ভেড়ার আগে যৌনকর্মী ঠেকাতে পুলিশি অভিযান ফ্রান্সে গ্যাস বিস্ফোরণ, বাংলাদেশি শিশু নিহত কানাডায় নির্মিত হচ্ছে বাংলাদেশি সিনেমা ‘ভায়োলেন্স’ সৌদি আরবে ধরপাকড়: আটক ১৪ হাজারের মধ্যে ১২ হাজার অবৈধ অভিবাসীকে ফেরত ভিসাহীন বাংলাদেশিদের মালয়েশিয়া ছাড়তে বললো হাই কমিশন রানওয়ে থেকে ছিটকে পড়ল অ্যামাজনের বিমান: মায়ামিতে প্রাণ গেল ৫ জনের কেপ ভার্দেতে স্কুল বাস খাদে পড়ে নিহত অন্তত ২৫ শিক্ষার্থী, জাতীয় শোক ঘোষণা ইংলিশ চ্যানেলে একটি ডিঙি নৌকা থেকে উদ্ধার প্রায় ১৪০ অভিবাসী ‘সোশ্যাল মিডিয়ায় যা মনে আসে তা-ই লিখবেন না’: তরুণদের সতর্ক হওয়ার পরামর্শ ব্রিটিশ এমপির গাজার ধ্বংস হওয়া পয়ঃনিষ্কাশন, ইসরায়েলে এখন পানির সংকট- প্রকৃতির নির্মম প্রতিশোধ সিলেট-ইস্তাম্বুল সরাসরি ফ্লাইট চালুর উদ্যোগ, ইউরোপযাত্রায় খুলছে নতুন সম্ভাবনার দুয়ার ইতালির নাপোলিতে সড়ক দুর্ঘটনায় মাদারীপুরের তরুণ শরিফুলের মৃত্যু মাদক মামলায় মিশরীয় উপস্থাপক সারাহ খলিফাসহ ১২ জনের মৃত্যুদণ্ড সিলেটে পাঁচ দিনে ১১ লাশ, নেপথ্যে কী কারণ? মেয়ের বিয়ের টাকা নিয়ে বাড়ি ফেরা হলো না ইসমাইলের, বনানীতে মিলল মরদেহ প্যারিসে বাংলাদেশিদের ড্রাইভিং শেখাবে ‘ফ্রেঞ্চ অ্যাকাডেমি’

ইতালিতে হিলাল কমিটির নতুন নেতৃত্ব

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২১ জুলাই ২০২৬, ০৫:০০ পিএম

ইতালিতে হিলাল কমিটির নতুন নেতৃত্ব
হিলাল কমিটির নির্বাচন, সভাপতি মুফতি অলি উল্লাহ, সাধারণ সম্পাদক মাওলানা ফয়জুল করিম

মিনহাজ হোসেন । ইতালি প্রতিনিধি

ইতালিতে বসবাসরত শীর্ষস্থানীয় আলেম-ওলামাদের অন্যতম সংগঠন ‘হিলাল কমিটি’র ত্রিবার্ষিক নির্বাচন সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। এই নির্বাচনে সর্বসম্মতিক্রমে ও প্রত্যক্ষ ভোটে আগামী তিন বছরের জন্য সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মুফতি অলি উল্লাহ এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন হাফেজ মাওলানা ফয়জুল করিম। এছাড়া কমিটির কার্যক্রম পরিচালনার জন্য আরও ১১ জন নির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন—হাফেজ রুহুল আমিন, মাওলানা নাসির উদ্দিন, হাফেজ আবদুল্লাহ আল ফারুক, হাফেজ মিকাইল হোসেন, মাওলানা নূর মোহাম্মদ, মাওলানা রুহুল আমিন, মাওলানা হুমায়ুন রশিদ রাজী, হাফেজ ইসরাফিল হোসাইন, হাফেজ আনোয়ার হোসেন, মাওলানা রহমত উল্লাহ কাসেমী ও মাওলানা রহমত উল্লাহ।

গত সোমবার ইতালির রাজধানী রোমের একটি স্থানীয় রেস্তোরাঁর হলরুমে অত্যন্ত উৎসবমুখর ও ভাবগম্ভীর পরিবেশে এই নির্বাচন অনুষ্ঠিত হয়।

সংগঠনের এবারের নির্বাচন পদ্ধতি ছিল বেশ ব্যতিক্রমী ও অনুসরণীয়। সম্পূর্ণ ইসলামিক শূরার মূলনীতি অনুসরণ করে ‘সবাই ভোটার, সবাই প্রার্থী’ নীতিতে নির্বাচনটি পরিচালিত হয়, অর্থাৎ কোনো নির্দিষ্ট পদের জন্য এককভাবে কেউ প্রার্থী ছিলেন না। উপস্থিত ভোটাররা তাঁদের পছন্দ অনুযায়ী যেকোনো ১৩ জন আলেমকে ভোট দিয়ে নির্বাহী সদস্য হিসেবে নির্বাচন করেন। এরপর সংগৃহীত ভোটের ভিত্তিতে সর্বোচ্চ ভোট পাওয়া ১৩ জন নির্বাহী সদস্যকে চূড়ান্ত করা হয়। পরবর্তীতে এই নির্বাচিত ১৩ জন সদস্য গোপন ব্যালটের মাধ্যমে নিজেদের মধ্য থেকে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচন করেন।

গণতান্ত্রিক ও ইসলামিক প্রক্রিয়ার এই অনন্য সমন্বয়ে সর্বোচ্চ ভোট পেয়ে মুফতি অলি উল্লাহ সভাপতি এবং হাফেজ মাওলানা ফয়জুল করিম সাধারণ সম্পাদক নির্বাচিত হন। নবনির্বাচিত এই পূর্ণাঙ্গ কমিটি আগামী তিন বছর ইতালিতে প্রবাসী মুসলিমদের ধর্মীয় দিকনির্দেশনা ও হিলাল কমিটির নানা দায়িত্ব পালন করবে।

নির্বাচন শেষে প্রতিক্রিয়ায় নবনির্বাচিত সভাপতি মুফতি অলি উল্লাহ বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তিনি অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছেন। উপস্থিত আলেমসমাজ তাঁর ওপর যে আমানত ও দায়িত্ব অর্পণ করেছেন, তা যেন সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করতে পারেন, সে জন্য তিনি সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন। তিনি আরও বলেন, ইতালিতে মুসলিম উম্মাহর ঐক্যবদ্ধ কল্যাণ ও সঠিক ধর্মীয় দিকনির্দেশনায় হিলাল কমিটি বরাবরের মতোই ভূমিকা রেখে যাবে।

সাধারণ সম্পাদক মাওলানা ফয়জুল করিম তাঁর অনুভূতি প্রকাশ করে বলেন, প্রবাসের মাটিতে আলেমদের এই সুসংগঠিত ঐক্য সত্যিই প্রশংসনীয়। যেভাবে নিরপেক্ষ ও ইসলামিক পদ্ধতিতে দায়িত্ব বণ্টন করা হয়েছে, তা তাঁদের কাজের গতি আরও বাড়িয়ে দেবে বলে মন্তব্য করেন তিনি। তিনি প্রবাসী ভাই-বোনদের দ্বীনি খেদমতে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।