ঢাকা ১৭ শ্রাবণ ১৪৩৩, শনিবার, ০১ আগস্ট ২০২৬
ঢাকা ১৭ শ্রাবণ ১৪৩৩, শনিবার, ০১ আগস্ট ২০২৬
সর্বশেষ
আরব আমিরাতে কড়াকড়ি, কারা পড়ছেন নিষেধাজ্ঞার আওতায়? প্রবাসীদের টাকা নিয়ে উধাও ‘ইয়েপবিট’ ও ‘বনচ্যাট’ মার্কিন ভিসার জন্য বাংলাদেশিদের ২০ হাজার ডলার বন্ড আর লাগবে না ইতালিতে পাঠানোর কথা বলে সেনাবাহিনীতে বিক্রি, ইউক্রেনে যুদ্ধবন্দি ৩ বাংলাদেশি জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে হাড্ডা-হাড্ডি লড়াই, জিতলেন যারা স্পেনে ঢুকে পড়েছে ৬০ হাজার অভিভাসী, কঠিন সংকটে ইউরোপের দেশগুলো জীবিকার খোঁজে বিদেশে গিয়ে মৃত্যু: মালদ্বীপে বাংলাদেশির করুণ পরিণতি লন্ডনের হোটেলে শ ম রেজাউল করিমকে ঘিরে ছাত্রদল নেতার ক্ষোভ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষক বরখাস্ত, বাদ পড়ছেন আওয়ামী লীগপন্থীরা বার্লিনে হচ্ছে ‘গ্রীষ্ম উৎসব’, গাইবেন জলের গানের রাহুল আনন্দ ইরানজুড়ে নতুন করে মার্কিন হামলা হঠাৎ ভিসা বাতিল করছে আমিরাত, উৎকণ্ঠায় প্রবাসীরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার নিয়ে যা বলল হিউম্যান রাইটস ওয়াচ অস্ট্রেলিয়ার সিডনি ও মেলবোর্নে গান গাইবেন রুনা লায়লা ব্রাজিল জাতীয় দলকে বিদায় বলে দিলেন নেইমার পেপ্যাল সেবা চালু হচ্ছে বাংলাদেশে, অর্থ স্থানান্তর সহজ হবে অন্তঃসত্ত্বা স্ত্রীকে নির্যাতন, ইতালি থেকে বাংলাদেশি বহিষ্কৃত ‘শ্রাবণের মেঘগুলো’ গানে শিক্ষকের ভিডিও ঘিরে যা ঘটেছে গ্রিসের ক্রিটে অভিবাসী ঢল, ৭ দিনে ৪১৯ জন আটক ও উদ্ধার দক্ষিণ আফ্রিকায় দোকানে আগুন, ৬ বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু দুবাইয়ের বাংলাদেশ কনস্যুলেটে টোকেন সেবা চালু হজ ক্যাম্পে প্রবাসীদের জন্য ১০০ শয্যার আবাসন হবে: প্রবাসীকল্যাণ মন্ত্রী নিউ ইয়র্কে বাংলাদেশি ট্যাক্সিচালককে গুলি, আতঙ্কে প্রবাসী কমিউনিটি ব্রিটিশ-বাংলাদেশি শিশুকে বাঁচাতে গিয়ে এসেক্সে মা-মেয়ের মৃত্যু যুক্তরাজ্যে সুপারমার্কেট থেকে গ্রাহামের সেমি-স্কিমড দুধ প্রত্যাহার, পেনিসিলিন দূষণের আশঙ্কা ইংল্যান্ডে বাতাস ও পরিবেশ দূষণ: দরিদ্র এলাকার শিশুরা ৪০% বেশি হাসপাতালে ভর্তির ঝুঁকিতে ম্যান ইউতে ফিরে জার্সি সংকটে রাশফোর্ড মার্কিন-সৌদি ঐতিহাসিক পারমাণবিক চুক্তি: মধ্যপ্রাচ্যে কেন তৈরি হচ্ছে উদ্বেগ? রোমে মডার্ন স্কুলে ওপেন ডে, শুরু নতুন ভর্তি প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সুযোগ ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল

২৪২ যাত্রী নিয়ে লন্ডনগামী বিমান ভারতের লোকালয়ে বিধ্বস্ত: এই প্রথম বোয়িং ৭৮৭ এভাবে ভেঙ্গে পড়ল

প্রকাশিত: ১২ জুন ২০২৫, ০৫:৫৪ পিএম

২৪২ যাত্রী নিয়ে লন্ডনগামী বিমান ভারতের লোকালয়ে বিধ্বস্ত: এই প্রথম বোয়িং ৭৮৭ এভাবে ভেঙ্গে পড়ল

ভারতের আহমেদাবাদে আবাসিক এলাকায় এয়ার ইনডিয়ার উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার পর ঘটনাস্থলের একটি ভবন থেকে ৩০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

উদ্ধারকর্মীদের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, আরও অনেকে ওই ভবনে আটকা পড়েছেন বলে ধারণা করা হচ্ছে।

বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার উড়োজাহাজটি বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুরে আহমেদাবাদের সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশ্যে উড়াল দেওয়ার পরই দুর্ঘটনায় পড়ে। উড়োজাহাজটিতে ২৪২ জন আরোহী ছিলেন।

বিবিসি জানিয়েছে, লন্ডনের গ্যাটউইক বিমানবন্দরগামী ওই উড়োজাহাজে যে ২৪২ জন আরোহী ছিল, তার মধ্যে দুইজন পাইলট ও ১০ জন ক্রুও ছিলেন।

যাত্রীদের মধ্যে ৫৩ জন ব্রিটিশ নাগরিক, একজন কানাডার ও ৭ জন পর্তুগালের নাগরিক রয়েছে বলে জানিয়েছে এয়ার ইনডিয়া। বাকিরা সবাই ভারতীয় নাগরিক।

আহমেদাবাদ বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোলের তথ্যের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, রানওয়ে ২৩ থেকে বেলা দেড়টার কিছু সময় পর উড়োজাহাজটি বিমানবন্দর ছাড়ে। এরপরই সেটি ‘মে ডে’ সঙ্কেত দেয়, এরপর আর উড়োজাহাজের সঙ্গে যোগাযোগ করা যায়নি।

সোশাল মিডিয়ায় আসা একটি ভিডিওতে দেখা গেছে, এয়ার ইনডিয়ার উড়োজাহাজটি উচ্চতা বাড়াতে না পেরে খুব নিচ দিয়ে উড়ে যাচ্ছে এবং কিছুক্ষণ পর সেটি ভূমিতে আছড়ে পড়ে। বিস্ফোরণের পর পরিণত হয় আগুনের গোলায়।

দুর্ঘটনার আগে বিমানটি প্রায় পাঁচ মিনিট ধরে উড়েছিল এবং বেলা ১টা ৩৮ মিনিটে সেটি বিধ্বস্ত হয়।

উড়োজাহাজটি চিকিৎসকদের একটি হোস্টেলে আছড়ে পড়ে বলে জানিয়েছে পুলিশ। লোকালয়ে বিধ্বস্ত হওয়ায় হতাহতের সংখ্যা বেশি হতে পারে বলে অনেকে আশঙ্কা করছেন।

দুর্ঘটনার পর আহমেদাবাদ বিমানবন্দরের কার্যক্রম ‘পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত’ বন্ধ রাখা হয়েছে।

উড়োজাহাজ দুর্ঘটনায় ‘স্তব্ধ ও শোকাহত’ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্সে দেওয়া এক পোস্টে হতাহতদের সহায়তায় কাজ করা কর্তৃপক্ষ ও মন্ত্রীদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন বলে জানিয়েছেন।

এই প্রথম বোয়িং ৭৮৭ এভাবে ভেঙ্গে পড়ল আহমেদাবাদের আগে কখনও বোয়িং ৭৮৭ বিমান এভাবে ভেঙ্গে পড়ে নি।

প্রায় ১৪ বছর আগে এই মডেলটি বাজারে এনেছিল বোয়িং সংস্থা এবং ছয় সপ্তাহ আগে ড্রিমলাইনার মডেলের বিমানে ১০০ কোটি যাত্রী বহন করার মাইল ফলক অর্জন করে বোয়িং কোম্পানি।

সেই উপলক্ষ্যে বোয়িং জানিয়েছিল যে, তাদের তৈরি ১১৭৫ টি বোয়িং ৭৮৭ বিমান ৫০ লাখ উড়ান অপারেট করেছে, বিমানগুলো আকাশে উড়েছে তিন কোটি ঘন্টা।

এই ঘটনাটি বোয়িং সংস্থাকে এত বড় ধাক্কা দিল এমন একটা সময়ে, যখন সংস্থাটি ৭৩৭ বিমান একের পর এক ভেঙ্গে পড়া সহ নানা সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে।

আহমেদাবাদের ঘটনার পরে সংস্থাটি এক বিবৃতিতে জানিয়েছে যে, তারা ঘটনার ব্যাপারে প্রাথমিক রিপোর্ট পেয়েছে এবং চেষ্টা করছে আরও তথ্য জানতে।

ক্ষতিগ্রস্ত মেডিক্যাল কলেজের হোস্টেল

দুর্ঘটনার পর প্রকাশিত ছবি ও ভিডিওতে দেখা গেছে, বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার বিমানটি আহমেদাবাদের বিজে মেডিক্যাল কলেজ সিভিল হাসপাতালের আবাসিক ডাক্তারদের হোস্টেলে আঘাত হানে। এতে হোস্টেলটি ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়।

দুর্ঘটনাস্থলে ছবিতে দেখা গেছে, হোস্টেল ভবনটি বিধ্বস্ত এবং বিমান বিধ্বস্ত হওয়ার পর সৃষ্ট আগুনের কালো ধোঁয়ায় আচ্ছন্ন। অগ্নিনির্বাপণ ও উদ্ধারকাজ চলাকালে সেখানে প্রচুর জনসমাগম হয়। ভবনের ধ্বংসাবশেষ সরাতে আর্থ-মুভিং মেশিন আনা হয় এবং আহতদের দ্রুত হাসপাতালে নেওয়ার চেষ্টা করা হয়।

দুর্ঘটনাস্থলের একটি ছবিতে দেখা যায়, বিমানের লেজ (পিছনের অংশ) হোস্টেলের উপরের তলায় আঘাত হেনেছে। হোস্টেলের ভিতরের ছবিতে বিমানের ধ্বংসাবশেষ ভবনের পিছনের দেয়ালে আটকে থাকতে দেখা যায়।

আরেকটি ছবিতে বিমানের পিছনের চাকা হোস্টেল ভবনের দেয়ালে আঘাত হানতে দেখা যায়। দূর থেকে তোলা একটি ছবিতে দেখা যায়, ভবনের বাইরে জনসমাগম হয়েছে এবং বিমানটি ভবনের ছাদে পড়ে আছে।

হোস্টেল ভবনের ভিতরের একটি দৃশ্যে দেখা যায়, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হোস্টেলের ক্যান্টিন, যেখানে লাঞ্চের সময় টেবিলে খাবার পড়ে রয়েছে। বিমানটি যে অংশে আঘাত হেনেছিল, সেখানে আগুন ধরে যায় এবং রান্নাঘরও ক্ষতিগ্রস্ত হয়।

বিমানের ধ্বংসাবশেষের কিছু অংশ হোস্টেলের কাছে খোলা জায়গায় পড়ে, যেখানে আগুনে গাছপালা পুড়ে যায়। পরে ফায়ারফাইটারদের উদ্ধারকার্য চালাতে দেখা যায়।

এয়ার ইন্ডিয়া বিমান দুর্ঘটনার পর হোস্টেলের কাছে ছোট ছোট আগুন নেভাতে ব্যস্ত ছিলেন অগ্নিনির্বাপক কর্মীরা। হোস্টেলের বাইরে মাটিতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বিমানের ধ্বংসাবশেষ, আর সেখানে চলছে অগ্নিনির্বাপণ কাজ।

ছবি ও তথ্য সূত্র: ইন্ডিয়া টুডে