ঢাকা ১১ শ্রাবণ ১৪৩৩, রোববার, ২৬ জুলাই ২০২৬
ঢাকা ১১ শ্রাবণ ১৪৩৩, রোববার, ২৬ জুলাই ২০২৬
সর্বশেষ
দুবাইয়ের বাংলাদেশ কনস্যুলেটে টোকেন সেবা চালু হজ ক্যাম্পে প্রবাসীদের জন্য ১০০ শয্যার আবাসন হবে: প্রবাসীকল্যাণ মন্ত্রী নিউ ইয়র্কে বাংলাদেশি ট্যাক্সিচালককে গুলি, আতঙ্কে প্রবাসী কমিউনিটি ব্রিটিশ-বাংলাদেশি শিশুকে বাঁচাতে গিয়ে এসেক্সে মা-মেয়ের মৃত্যু যুক্তরাজ্যে সুপারমার্কেট থেকে গ্রাহামের সেমি-স্কিমড দুধ প্রত্যাহার, পেনিসিলিন দূষণের আশঙ্কা ইংল্যান্ডে বাতাস ও পরিবেশ দূষণ: দরিদ্র এলাকার শিশুরা ৪০% বেশি হাসপাতালে ভর্তির ঝুঁকিতে ম্যান ইউতে ফিরে জার্সি সংকটে রাশফোর্ড মার্কিন-সৌদি ঐতিহাসিক পারমাণবিক চুক্তি: মধ্যপ্রাচ্যে কেন তৈরি হচ্ছে উদ্বেগ? রোমে মডার্ন স্কুলে ওপেন ডে, শুরু নতুন ভর্তি প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সুযোগ ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল ২০ জেলায় নারী ডিসি, ১৯১ উপজেলায় ইউএনও নারী রাষ্ট্রপতি সাহাবুদ্দিন কি পদত্যাগ করছেন : উত্তরসূরি নিয়ে জোর আলোচনা যুক্তরাজ্যে অক্টোবর থেকে বিদ্যুৎ বিলে ভ্যাট কমাচ্ছে বার্নহাম সরকার যুক্তরাজ্যে বেসরকারি খাতে বেতন বৃদ্ধির হার কমল, উদ্বেগে অর্থনীতিবিদরা মালয়েশিয়ায় ভবন থেকে পড়ে বাংলাদেশির মৃত্যু মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১০৮ অভিবাসী আটক পাসপোর্ট র‍্যাংকিংয়ে উগান্ডার চেয়েও ২৫ ধাপ পিছিয়ে বাংলাদেশ সৌদি আরবকে ঘিরে নতুন উত্তেজনা, উদ্বেগ বাড়ছে বিশ্বজুড়ে নৈতিক স্খলন: গাজী নজরুলকে বহিষ্কার করল জামায়াত, এমপি পদও ঝুঁকিতে রোমে প্রকাশ্যে মারধরের শিকার প্রবাসী কনটেন্ট ক্রিয়েটর বনি আমিন পারেদেসকে লাল কার্ড দেখানো হয়নি, নিশ্চিত করল ফিফা জানালা ভেঙে অর্ধেক শরীর বাইরে, বাঁচলেন রায়ানএয়ার যাত্রী PIP-সহ ডিজেবিলিটি বেনিফিটে কী কী পরিবর্তন আসছে, জেনে নিন বিস্তারিত স্মল হিথ পার্কে ফিরছে গ্রামীণ খেলার উৎসব, নবম সোনালী ক্রীড়া মেলা ২৬ জুলাই টেমস ওয়াটারকে সম্পূর্ণ সরকারি মালিকানায় ফেরানোর দাবি আপসানা বেগম এমপির গাড়িতে সিট বেল্ট নেই বা কানে ফোন? রাজধানীতে মামলা দেবে এআই ক্যামেরা! ১০০০ কোটি টাকার মূলধন ঘাটতি: আমিরাতে কি বন্ধ হয়ে যাচ্ছে জনতা ব্যাংক? ১ কোটির বেশি গ্রাহকের জন্য হোসপাইপ নিষেধাজ্ঞা ঘোষণা টেমস ওয়াটারের HMRC থেকে জরুরি সতর্কবার্তা: চাইল্ড বেনিফিট বন্ধ হয়ে যেতে পারে, ৩১ আগস্টের মধ্যে জানাতে হবে সিদ্ধান্ত ইতালিতে হিলাল কমিটির নতুন নেতৃত্ব

দুবাইয়ের বাংলাদেশ কনস্যুলেটে টোকেন সেবা চালু

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৬ জুলাই ২০২৬, ০৮:৫৯ এএম

দুবাইয়ের বাংলাদেশ কনস্যুলেটে টোকেন সেবা চালু

দুবাই ও উত্তর আমিরাতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের দ্রুত ও সহজভাবে পাসপোর্টসহ অন্যান্য কনস্যুলার সেবা দিতে দুবাইয়ের বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে পুনরায় চালু করা হয়েছে সমন্বিত কিউ ম্যানেজমেন্ট সিস্টেম। এখন থেকে কনস্যুলেটে আগত সেবাগ্রহীতারা সেবার ধরন অনুযায়ী টোকেন সংগ্রহ করে নির্ধারিত প্রক্রিয়ায় কাজ সম্পন্ন করতে পারবেন।

গত ২২ জুলাই ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে এ সেবার উদ্বোধন করেন কনসাল জেনারেল মুহাম্মদ রাশেদুজ্জামান। এ সময় আমিরাতে বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দ, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

কনসাল জেনারেল বলেন, “সমন্বিত কিউ ম্যানেজমেন্ট সিস্টেম চালুর ফলে প্রবাসীরা কনস্যুলেট থেকে পাসপোর্টসহ সব ধরনের কনস্যুলার সেবা আরও দ্রুত, সুশৃঙ্খল ও সহজতর উপায়ে পাবেন বলে আশা করা যাচ্ছে।”

আধুনিক সেবা ব্যবস্থায় স্বস্তি প্রবাসীদের

কনস্যুলেটে সেবা নিতে আসা প্রবাসীরা জানিয়েছেন, আমিরাতের প্রায় সব খাতই আধুনিক প্রযুক্তিনির্ভর হওয়ায় কনস্যুলার সেবায় এমন ডিজিটাল ব্যবস্থা অত্যন্ত জরুরি ছিল। নতুন এই টোকেন সিস্টেম চালুর ফলে সেবা পেতে ভোগান্তি অনেকটাই কমবে বলে আশা প্রকাশ করেছেন তারা।

উল্লেখ্য, ২০১৬ সালে প্রথমবার এই কিউ ম্যানেজমেন্ট সিস্টেম চালু করা হয়েছিল। তবে দুই বছরের মধ্যে সেটি বন্ধ হয়ে গেলে প্রবাসীদের আবারও সনাতন পদ্ধতিতে সেবা নিতে হতো। এতে করে সেবা পেতে দীর্ঘসূত্রতা, ভোগান্তি ও হয়রানি বেড়ে যায়।

নতুন করে চালু হওয়া এই সমন্বিত কিউ ম্যানেজমেন্ট সিস্টেম সেবার গতি বাড়ানোর পাশাপাশি প্রবাসীদের ভোগান্তি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।