ঢাকা ১১ শ্রাবণ ১৪৩৩, রোববার, ২৬ জুলাই ২০২৬
ঢাকা ১১ শ্রাবণ ১৪৩৩, রোববার, ২৬ জুলাই ২০২৬
সর্বশেষ
দুবাইয়ের বাংলাদেশ কনস্যুলেটে টোকেন সেবা চালু হজ ক্যাম্পে প্রবাসীদের জন্য ১০০ শয্যার আবাসন হবে: প্রবাসীকল্যাণ মন্ত্রী নিউ ইয়র্কে বাংলাদেশি ট্যাক্সিচালককে গুলি, আতঙ্কে প্রবাসী কমিউনিটি ব্রিটিশ-বাংলাদেশি শিশুকে বাঁচাতে গিয়ে এসেক্সে মা-মেয়ের মৃত্যু যুক্তরাজ্যে সুপারমার্কেট থেকে গ্রাহামের সেমি-স্কিমড দুধ প্রত্যাহার, পেনিসিলিন দূষণের আশঙ্কা ইংল্যান্ডে বাতাস ও পরিবেশ দূষণ: দরিদ্র এলাকার শিশুরা ৪০% বেশি হাসপাতালে ভর্তির ঝুঁকিতে ম্যান ইউতে ফিরে জার্সি সংকটে রাশফোর্ড মার্কিন-সৌদি ঐতিহাসিক পারমাণবিক চুক্তি: মধ্যপ্রাচ্যে কেন তৈরি হচ্ছে উদ্বেগ? রোমে মডার্ন স্কুলে ওপেন ডে, শুরু নতুন ভর্তি প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সুযোগ ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল ২০ জেলায় নারী ডিসি, ১৯১ উপজেলায় ইউএনও নারী রাষ্ট্রপতি সাহাবুদ্দিন কি পদত্যাগ করছেন : উত্তরসূরি নিয়ে জোর আলোচনা যুক্তরাজ্যে অক্টোবর থেকে বিদ্যুৎ বিলে ভ্যাট কমাচ্ছে বার্নহাম সরকার যুক্তরাজ্যে বেসরকারি খাতে বেতন বৃদ্ধির হার কমল, উদ্বেগে অর্থনীতিবিদরা মালয়েশিয়ায় ভবন থেকে পড়ে বাংলাদেশির মৃত্যু মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১০৮ অভিবাসী আটক পাসপোর্ট র‍্যাংকিংয়ে উগান্ডার চেয়েও ২৫ ধাপ পিছিয়ে বাংলাদেশ সৌদি আরবকে ঘিরে নতুন উত্তেজনা, উদ্বেগ বাড়ছে বিশ্বজুড়ে নৈতিক স্খলন: গাজী নজরুলকে বহিষ্কার করল জামায়াত, এমপি পদও ঝুঁকিতে রোমে প্রকাশ্যে মারধরের শিকার প্রবাসী কনটেন্ট ক্রিয়েটর বনি আমিন পারেদেসকে লাল কার্ড দেখানো হয়নি, নিশ্চিত করল ফিফা জানালা ভেঙে অর্ধেক শরীর বাইরে, বাঁচলেন রায়ানএয়ার যাত্রী PIP-সহ ডিজেবিলিটি বেনিফিটে কী কী পরিবর্তন আসছে, জেনে নিন বিস্তারিত স্মল হিথ পার্কে ফিরছে গ্রামীণ খেলার উৎসব, নবম সোনালী ক্রীড়া মেলা ২৬ জুলাই টেমস ওয়াটারকে সম্পূর্ণ সরকারি মালিকানায় ফেরানোর দাবি আপসানা বেগম এমপির গাড়িতে সিট বেল্ট নেই বা কানে ফোন? রাজধানীতে মামলা দেবে এআই ক্যামেরা! ১০০০ কোটি টাকার মূলধন ঘাটতি: আমিরাতে কি বন্ধ হয়ে যাচ্ছে জনতা ব্যাংক? ১ কোটির বেশি গ্রাহকের জন্য হোসপাইপ নিষেধাজ্ঞা ঘোষণা টেমস ওয়াটারের HMRC থেকে জরুরি সতর্কবার্তা: চাইল্ড বেনিফিট বন্ধ হয়ে যেতে পারে, ৩১ আগস্টের মধ্যে জানাতে হবে সিদ্ধান্ত ইতালিতে হিলাল কমিটির নতুন নেতৃত্ব

স্পেনে রাষ্ট্রদূতের সাথে নোয়াখালী জেলা সমিতি নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

প্রকাশিত: ২৫ জুন ২০২১, ০২:০৭ এএম

স্পেনে রাষ্ট্রদূতের সাথে নোয়াখালী জেলা সমিতি নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
স্পেনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ সারওয়ার মাহমুদের সাথে নব গঠিত বৃহত্তর নোয়াখালী জেলা সমিতি স্পেনের নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাৎ করেছেন। বুধবার (২৩ জুন) স্থানীয় সময় দুপুর ১২টায় মাদ্রিদে বাংলাদেশ দূতাবাসের হলরুমে নব গঠিত বৃহত্তর নোয়াখালী জেলা সমিতি নেতৃবৃন্দ রাষ্ট্রদূতকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় বাংলাদেশ দূতাবাসের দূতালয় প্রধান এটিএম আব্দুর রউফ মণ্ডল, প্রশাসনিক কর্মকর্তা (হিসাব) মোঃ জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন। নব গঠিত বৃহত্তর নোয়াখালী জেলা সমিতি স্পেনের সভাপতি জালাল আহমদ ও সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন শাকিলের নেতৃত্বে সংগঠনটির নতুন ঘোষিত কমিটির উপস্থিত সদস্যরা রাষ্ট্রদূতের সাথে পরিচিত হোন। রাষ্ট্রদূত মোহাম্মদ সারওয়ার মাহমুদ বৃহত্তর নোয়াখালী জেলা সমিতির নেতৃবৃন্দকে ধন্যবাদ জ্ঞাপন করে বলেন, প্রবাসী বাংলাদেশিরা বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করছেন। প্রবাসীদের পাঠানো বিপুল পরিমাণ রেমিটেন্স দেশের উন্নয়নে বিরাট ভূমিকা রাখছে। স্পেনে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল রাখার ক্ষেত্রেও নব গঠিত বৃহত্তর নোয়াখালী জেলা সমিতির ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। এসময় নোয়াখালী জেলা সমিতি স্পেনের নেতৃবৃন্দ তাদের বক্তব্যে রাষ্ট্রদূতের সঙ্গে প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সমস্যা ও এর সমাধান নিয়েও আলোচনা করেন। বিশেষ করে দূতাবাসের মাধ্যমে পাসপোর্ট নিয়ে নানা জটিলতা এবং পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট প্রাপ্তি সহজ করতে  রাষ্ট্রদূতকে কার্যকরী পদক্ষেপ নেয়ার অনুরোধ জানান সংগঠনের নেতৃবৃন্দ। রাষ্ট্রদূত মোহাম্মদ সারওয়ার মাহমুদ বলেন, বাংলাদেশ দূতাবাস প্রবাসী বাংলাদেশিদের সেবা প্রদানে খুবই আন্তরিক এবং যৌক্তিক ও সম্ভবপর সমস্যা সমাধানে চেষ্টা করে যাবে। তিনি এ ব্যাপারে বৃহত্তর নোয়াখালী জেলা সমিতিসহ আঞ্চলিক সংগঠনগুলোর সহযোগিতাও প্রত্যাশা করেন। সাক্ষাতকালীন সময় বৃহত্তর নোয়াখালী জেলা সমিতি স্পেনের সভাপতি, জালাল আহমদ ও সাধারণ সম্পাদক,বিল্লাল হোসেন শাকিলসহ অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সহ সভাপতি মোহাম্মদ আবুল হোসেন, সহ সভাপতি আবুল কাশেম মুকুল, যুগ্ন সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক আলমগীর ইবনে মাহবুব প্রমূখ।