ঢাকা ১০ শ্রাবণ ১৪৩৩, শনিবার, ২৫ জুলাই ২০২৬
ঢাকা ১০ শ্রাবণ ১৪৩৩, শনিবার, ২৫ জুলাই ২০২৬
সর্বশেষ
ব্রিটিশ-বাংলাদেশি শিশুকে বাঁচাতে গিয়ে এসেক্সে মা-মেয়ের মৃত্যু যুক্তরাজ্যে সুপারমার্কেট থেকে গ্রাহামের সেমি-স্কিমড দুধ প্রত্যাহার, পেনিসিলিন দূষণের আশঙ্কা ইংল্যান্ডে বাতাস ও পরিবেশ দূষণ: দরিদ্র এলাকার শিশুরা ৪০% বেশি হাসপাতালে ভর্তির ঝুঁকিতে ম্যান ইউতে ফিরে জার্সি সংকটে রাশফোর্ড মার্কিন-সৌদি ঐতিহাসিক পারমাণবিক চুক্তি: মধ্যপ্রাচ্যে কেন তৈরি হচ্ছে উদ্বেগ? রোমে মডার্ন স্কুলে ওপেন ডে, শুরু নতুন ভর্তি প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সুযোগ ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল ২০ জেলায় নারী ডিসি, ১৯১ উপজেলায় ইউএনও নারী রাষ্ট্রপতি সাহাবুদ্দিন কি পদত্যাগ করছেন : উত্তরসূরি নিয়ে জোর আলোচনা যুক্তরাজ্যে অক্টোবর থেকে বিদ্যুৎ বিলে ভ্যাট কমাচ্ছে বার্নহাম সরকার যুক্তরাজ্যে বেসরকারি খাতে বেতন বৃদ্ধির হার কমল, উদ্বেগে অর্থনীতিবিদরা মালয়েশিয়ায় ভবন থেকে পড়ে বাংলাদেশির মৃত্যু মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১০৮ অভিবাসী আটক পাসপোর্ট র‍্যাংকিংয়ে উগান্ডার চেয়েও ২৫ ধাপ পিছিয়ে বাংলাদেশ সৌদি আরবকে ঘিরে নতুন উত্তেজনা, উদ্বেগ বাড়ছে বিশ্বজুড়ে নৈতিক স্খলন: গাজী নজরুলকে বহিষ্কার করল জামায়াত, এমপি পদও ঝুঁকিতে রোমে প্রকাশ্যে মারধরের শিকার প্রবাসী কনটেন্ট ক্রিয়েটর বনি আমিন পারেদেসকে লাল কার্ড দেখানো হয়নি, নিশ্চিত করল ফিফা জানালা ভেঙে অর্ধেক শরীর বাইরে, বাঁচলেন রায়ানএয়ার যাত্রী PIP-সহ ডিজেবিলিটি বেনিফিটে কী কী পরিবর্তন আসছে, জেনে নিন বিস্তারিত স্মল হিথ পার্কে ফিরছে গ্রামীণ খেলার উৎসব, নবম সোনালী ক্রীড়া মেলা ২৬ জুলাই টেমস ওয়াটারকে সম্পূর্ণ সরকারি মালিকানায় ফেরানোর দাবি আপসানা বেগম এমপির গাড়িতে সিট বেল্ট নেই বা কানে ফোন? রাজধানীতে মামলা দেবে এআই ক্যামেরা! ১০০০ কোটি টাকার মূলধন ঘাটতি: আমিরাতে কি বন্ধ হয়ে যাচ্ছে জনতা ব্যাংক? ১ কোটির বেশি গ্রাহকের জন্য হোসপাইপ নিষেধাজ্ঞা ঘোষণা টেমস ওয়াটারের HMRC থেকে জরুরি সতর্কবার্তা: চাইল্ড বেনিফিট বন্ধ হয়ে যেতে পারে, ৩১ আগস্টের মধ্যে জানাতে হবে সিদ্ধান্ত ইতালিতে হিলাল কমিটির নতুন নেতৃত্ব সৌদি আরবের বিরুদ্ধে নৌ-অবরোধ ঘোষণা হুতিদের রোমে চালু হলো পপুলার ট্রাভেলসের আধুনিক প্রধান কার্যালয় বার্মিংহামে ছয় হাজার পাউন্ডের বৈধ ই-বাইক ধ্বংস করল পুলিশ, ভুল স্বীকারে নারাজ

সৌদি আরবে চার বাংলাদেশি ডাক্তার সহ প্রায় চারশত রেমিট্যান্স যোদ্ধার প্রাণ কেড়েছে করোনা: রাষ্ট্রদূতের শোক

প্রকাশিত: ১৯ জুন ২০২০, ০৫:৫৬ পিএম

সৌদি আরবে চার বাংলাদেশি ডাক্তার সহ প্রায় চারশত রেমিট্যান্স যোদ্ধার প্রাণ কেড়েছে করোনা:  রাষ্ট্রদূতের শোক
 মহামারি করোনা রোধে সৌদি আরবে সম্মুখ যোদ্ধা চার বাংলাদেশি ডাক্তার প্রাণ হারিয়েছেন। আরও দুই ডাক্তার পত্নীও প্রাণ হারিয়েছেন করোনায়। এছাড়াও ১৮ জুুুন পর্যন্ত বিভিন্ন পেশায় কর্মরত প্রায় চার শত বাংলাদেশি রেমিট্যান্স যোদ্ধার করোনা সংক্রমণে মৃত্যু হয়েছে । চারজন ডাক্তার হলেন, ডা. মোহাম্মদ গোলাম মোস্তফা, ডা. মো. আনোয়ার উল হাসান, ডা. আবদুর রহিম ও ডা. মোহাম্মদ আফাক হোসেইন। ১৬ জুন ডা. মোহাম্মদ গোলাম মোস্তফা ইন্তেকাল করেন। তিনি সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ে অধীনে মদিনায় কর্মরত ছিলেন। ডাঃ মোহাম্মদ গোলাম মোস্তফা চট্টগ্রাম মেডিকেল কলেজ, ১৮তম ব্যাচের প্রাক্তন ছাত্র ছিলেন এবং চট্টগ্রাম জেলার বোয়ালখালি উপজেলার অধিবাসী। ১৩ জুন ২০২০, রিয়াদস্থ " বদরুদ্দীন পলি-ক্লিনিক" এ কর্মরত ডা. মো. আনোয়ার উল হাসান, করোনায় আক্রান্ত হয়ে মারা যান। ১৯ মে ২০২০ জেদ্দাস্থ "বিন লাদেন পলি ক্লিনিক" এ কর্মরত ডা. আবদুর রহিম "করোনা" আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেন। তিনি চট্টগ্রাম জেলার লোহাগড়া উপজেলার আমিরাবাদ-এর অধিবাসী ছিলেন। বিশেষজ্ঞ চিকিৎসক আফাক হোসেন মোল্লা সর্বপ্রথম গত ৩১ মার্চ মদিনার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। একই শহরের সাফা আল মদিনা ক্লিনিকে কর্মরত অবস্থায় করোনা আক্রান্ত হন ডা. আফাক। তিনি যশোরের বাঘারপাড়া উপজেলার পুকুরিয়া গ্রামের সন্তান। উল্লেখ্য, ডাক্তার আফাক হোসেন ঝিনাইদহ ক্যাডেট কলেজের ছাত্র ছিলেন। এরপর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের পঞ্চম ব্যাচের শিক্ষার্থী হয়ে এমবিবিএস পাস করেন। রিয়াদে ঢাকা মেডিকেল সেন্টারের এমডি আবদুল্লাহ আল মামুন জানান, ডা. শফিকুল ইসলামের স্ত্রী ও ডা. আনোয়ার হোসেনের স্ত্রীর করোনায় মৃত্যু হয় । সৌদি আরএমকোতে কর্মরত ডা. মনোজ জানান, দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এখনও চিকিৎসাধীন রয়েছেন এক ডজনেরও বেশি চিকিৎসক। উল্লেখ্য, সৌদিতে কর্মরত বাংলাদেশি ডাক্তারদের নিয়ে বিডি ডক্টরস্ পুল গঠন করে প্রবাসীদের স্বাস্থ্যসেবা দেওয়া হচ্ছে। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের প্রবাসবন্ধু কল সেন্টারের মাধ্যমে প্রবাসীরা এই সেবা নিতে পারছেন। রাষ্ট্রদূতের দিকনির্দেশনায় ইকোনমিক মিনিস্টার ড. মোহাম্মদ আবুল হাসান বিডি ডক্টরস্ পুল তত্ত্বাবধান করছেন। বৈশ্বিক মহামারি করোনায় প্রাণ কেড়ে নেওয়া চার বাংলাদেশী চিকিৎসক ও প্রায় চারশত রেমিট্যান্স যোদ্ধার মৃত্যুতে সৌদি প্রবাসী বাংলাদেশী চিকিৎসক ও প্রবাসীদের মাাঝে শোকের ছায়া নেমে আসে। সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহ ও বিডি ডক্টরস্ পুলের কো-অর্ডিনেটর দূতাবাসের ইকোনমিক মিনিস্টার ড. মোহাম্মদ আবুল হাসান মৃত ব্যক্তিদের রুহের মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক এবং সমবেদনা জানিয়েছেন। প্রধানমন্ত্রীর বিশেষ প্রণোদনা প্যাকেজের আওতায় এনে করোনায় মৃত প্রবাসীদের পরিবারকে বিশেষ ভাবে সহযোগিতার দাবি জানান সৌদি প্রবাসী রেমিট্যান্স যোদ্ধারা।