ঢাকা ১১ শ্রাবণ ১৪৩৩, রোববার, ২৬ জুলাই ২০২৬
ঢাকা ১১ শ্রাবণ ১৪৩৩, রোববার, ২৬ জুলাই ২০২৬
সর্বশেষ
ব্রিটিশ-বাংলাদেশি শিশুকে বাঁচাতে গিয়ে এসেক্সে মা-মেয়ের মৃত্যু যুক্তরাজ্যে সুপারমার্কেট থেকে গ্রাহামের সেমি-স্কিমড দুধ প্রত্যাহার, পেনিসিলিন দূষণের আশঙ্কা ইংল্যান্ডে বাতাস ও পরিবেশ দূষণ: দরিদ্র এলাকার শিশুরা ৪০% বেশি হাসপাতালে ভর্তির ঝুঁকিতে ম্যান ইউতে ফিরে জার্সি সংকটে রাশফোর্ড মার্কিন-সৌদি ঐতিহাসিক পারমাণবিক চুক্তি: মধ্যপ্রাচ্যে কেন তৈরি হচ্ছে উদ্বেগ? রোমে মডার্ন স্কুলে ওপেন ডে, শুরু নতুন ভর্তি প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সুযোগ ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল ২০ জেলায় নারী ডিসি, ১৯১ উপজেলায় ইউএনও নারী রাষ্ট্রপতি সাহাবুদ্দিন কি পদত্যাগ করছেন : উত্তরসূরি নিয়ে জোর আলোচনা যুক্তরাজ্যে অক্টোবর থেকে বিদ্যুৎ বিলে ভ্যাট কমাচ্ছে বার্নহাম সরকার যুক্তরাজ্যে বেসরকারি খাতে বেতন বৃদ্ধির হার কমল, উদ্বেগে অর্থনীতিবিদরা মালয়েশিয়ায় ভবন থেকে পড়ে বাংলাদেশির মৃত্যু মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১০৮ অভিবাসী আটক পাসপোর্ট র‍্যাংকিংয়ে উগান্ডার চেয়েও ২৫ ধাপ পিছিয়ে বাংলাদেশ সৌদি আরবকে ঘিরে নতুন উত্তেজনা, উদ্বেগ বাড়ছে বিশ্বজুড়ে নৈতিক স্খলন: গাজী নজরুলকে বহিষ্কার করল জামায়াত, এমপি পদও ঝুঁকিতে রোমে প্রকাশ্যে মারধরের শিকার প্রবাসী কনটেন্ট ক্রিয়েটর বনি আমিন পারেদেসকে লাল কার্ড দেখানো হয়নি, নিশ্চিত করল ফিফা জানালা ভেঙে অর্ধেক শরীর বাইরে, বাঁচলেন রায়ানএয়ার যাত্রী PIP-সহ ডিজেবিলিটি বেনিফিটে কী কী পরিবর্তন আসছে, জেনে নিন বিস্তারিত স্মল হিথ পার্কে ফিরছে গ্রামীণ খেলার উৎসব, নবম সোনালী ক্রীড়া মেলা ২৬ জুলাই টেমস ওয়াটারকে সম্পূর্ণ সরকারি মালিকানায় ফেরানোর দাবি আপসানা বেগম এমপির গাড়িতে সিট বেল্ট নেই বা কানে ফোন? রাজধানীতে মামলা দেবে এআই ক্যামেরা! ১০০০ কোটি টাকার মূলধন ঘাটতি: আমিরাতে কি বন্ধ হয়ে যাচ্ছে জনতা ব্যাংক? ১ কোটির বেশি গ্রাহকের জন্য হোসপাইপ নিষেধাজ্ঞা ঘোষণা টেমস ওয়াটারের HMRC থেকে জরুরি সতর্কবার্তা: চাইল্ড বেনিফিট বন্ধ হয়ে যেতে পারে, ৩১ আগস্টের মধ্যে জানাতে হবে সিদ্ধান্ত ইতালিতে হিলাল কমিটির নতুন নেতৃত্ব সৌদি আরবের বিরুদ্ধে নৌ-অবরোধ ঘোষণা হুতিদের রোমে চালু হলো পপুলার ট্রাভেলসের আধুনিক প্রধান কার্যালয় বার্মিংহামে ছয় হাজার পাউন্ডের বৈধ ই-বাইক ধ্বংস করল পুলিশ, ভুল স্বীকারে নারাজ

লন্ডনে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন সংবর্ধিত

প্রকাশিত: ১১ মে ২০১৯, ১১:৫১ পিএম

লন্ডনে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন সংবর্ধিত
জালালাবাদ প্রবাসী কল্যাণ পরিষদের উদ্যোগে বাংলাদেশ সরকারের পররাষ্ট্রমন্ত্রী ও সংগঠনের পেট্রন ড. এ  কে আব্দুল মোমেনকে এক গণ সংবর্ধনা প্রধান করা হয়। ৪ মে শনিবার পূর্ব লন্ডনের ইম্প্রেশন ইভেন্ট ভেনুতে অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আশিকুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মঈন উদ্দিন আনছার। সংবর্ধনায় ড. মোমেন বলেন, যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশিরা বাংলাদেশের স্বাধীনতা  ‍পূর্ব থেকে আজ পর্যন্ত দেশের উন্নয়নে অসামান্য অবদান রেখে যাচ্ছেন। তাদের অবদান অস্বীকারের উপায় নেই। মুক্তিযুদ্ধে যুক্তরাজ্য প্রবাসীদের ঐতিহাসিক অবদানের জন্য মুক্তিযুদ্ধের  সংগঠকদের  রাষ্ট্রিয়ভাবে বিশেষ সম্মাননা  প্রদানের  দাবী জানিয়েছে  জালালাবাদ প্রবাসী কল্যাণ পরিষদ। জনাবে পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন বলেন, মুক্তিযুদ্ধকালীন সময়ে  যুক্তরাজ্য প্রবাসীদের অবদান ঐতিহাসিকভাবে স্বীকৃত। যুক্তরাজ্যবাসী  প্রকৃত মুক্তিযোদ্ধা ও সংগঠকদের তালিকা তৈরীর কাজটি যুক্তরাজ্য থেকেই করা দরকার। এরকম উদ্যোগ নিলে সরকার তাদেরকে  সম্মাননা প্রদান করবে। এনআরবি ডে’ ক্যাস্পেইন এর প্রতিষ্ঠাতা ড. মোমেন  সংবর্ধনা সভায় বলেন, প্রবাসীদের বিশেষভাবে সম্মান জানিয়ে  ৩০ ডিসেম্বর জাতীয়ভাবে এনআরবি ডে পালন এর  স্বীকৃতির জন্য চেষ্টা অব্যাহত রয়েছে।আমার বিশ্বাস প্রধানমন্ত্রী বিষয়টি শীর্ঘ্রই সুনজরে নিবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার কে প্রবাসীবান্ধব উল্লেখ করে বলেন- প্রবাসী অধ্যুষ্যিত সিলেটে একটি প্রবাসী পল্লী নির্মাণের দাবীর প্রসঙ্গে বলেন, সিলেটে একটি হাউজিং প্রকল্প করার পরিকল্পনার চিন্তা আছে। যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের এখন নতুন প্রজন্মদের বাংলাদেশে যুগপযোগি ও সর্বাধিক সুবিধাসম্পন্ন ও নিরাপদ পরিবেশের আবাসন সময়ের দাবী। তাহলে নতুন প্রজন্ম বাংলাদেশকে নিয়ে  তাদের  পজিটিভ ধারণা জন্ম নেবে। দেশের সাথে তাদের প্রবাসীদের বিনিযোগ বান্ধব সম্পর্ক তৈরীতে প্রবাসী আবাসন প্রকল্প ভূমিকা রাখবে বলে বিশ্বাস করি। ‘প্রবাসীরা যাতে বিমানবন্দরে হয়রানির সম্মুখীন না হোন, তার জন্য প্রত্যেকটি বিমানবন্দরে  সিসিটিভি বসানো হয়েছে। বিমানের সার্ভিসকে উন্নতি করতে একটি টাস্কফোর্স গঠন এবং একটি প্রবাসী ডেস্ক সৃষ্টি করা হয়েছে।'- বিমানবন্দরে যাত্রী হয়রানি ও নানা অনিয়মের প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী মন্তব্য করেছেন। ‘ প্রবাসীদের মেধা ,দক্ষতা ও সম্ভাবনাকে কীভাবে বাংলাদেশের উন্নয়নে সর্বোচ্চ কাজে লাগানো যায়, তা উদঘাটন করার জন্য সরকার একটি প্রজেক্ট হাতে নিয়েছে বলেও জানিয়েছেন ড. মোমেন। সভার শুরুতেই কোরআন তেলাওয়াত করেন সংগঠনের প্রেস ও পাবলিকেশন সম্পাদক মোহাম্মদ আনিসুর রহমান । উদ্বোধনী বক্তব্যে জালালাবাদ প্রবাসী কল্যাণ পরিষদের সভাপতি  আশিকুর রহমান পররাষ্ট্র মন্ত্রীমন্ত্রী ড. মোমেনকে জালালাবাদ প্রবাসী কল্যাণ পরিষদের  পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন  এবং সংগঠনের পক্ষ থেকে একটি সম্মাননা ক্রেষ্ট প্রদান করেন। সংবর্ধিত অতিথিকে ফুল দিয়ে বরণ করেন ইন্টারন্যাশনাল এফেয়ার্স সেক্রেটারি শাহ মুনিম । বিশেষ অতিথির বক্তব্য রাখেন ,চ্যানেল এস এর  সভাপতি ও জেপিকেপির এডভাইজার  আহমেদ উস সামাদ চৌধুরী জেপি ,লন্ডন বাংলা প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ এমদাদুল হক চৌধুরী, যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক  আনোয়ারুজ্জামান চৌধুরী,অল ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি এম নজরুল ইসলাম। জেপিকেপির দায়িত্বশীলদের মধ্যে উপস্থিত ছিলেন ,মানিকুর রহমান,কাউন্সিলর আয়েশা চৌধুরী ,ফয়জুর রহমান ,আব্দুল হালিম চৌধুরী ,রিয়াজ উদ্দিন ,জাকির হুসাই ,দিনা হুসাইন,মারফত মিয়া ,সুহেল আহমেদ, জামাল উদ্দিন ,জৈন মিয়া ,আবু তারেক চৌধুরী ,নাজির আলী ও উসমান গণী | এছাড়াও বিভিন্ন সংগঠন ও সামাজিক সংস্থার নেতৃবৃন্দের মধ্যে  উপস্থিত ছিলেন  বঙ্গবন্ধু পরিষদের সভাপতি  ড. শাহ রেজাউল করীম, জালালাবাদ এসোসিয়েশন এর সভাপতি মুহিবুর রহমান মুহিব, প্রবাসী পল্লী গ্রুপের ডাইরেক্টর এমদাদুর রহমান,কাউন্সিলর মাহবুব হোসাইন, আওয়ামী লীগ এর শিক্ষা ও মানব সম্পদ সম্পাদক ভিপি খসরুজ্জামান খসরু, স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি রুম্মান আহমেদ, কাউন্সিলার আব্দাল উল্লাহ, গ্রেটার সিলেট কাউন্সিল ইউকের সভাপতি ইসবাহ উদ্দীন, সহ সভাপতি সারব আলী, মনোজির আলী , আব্দুস সালাম ,মুহিব চৌধুরী প্রমুখ। জালালাবাদ প্রবাসী কল্যাণ পরিষদের সহ সভাপিত আব্দুল বারির সমাপনী বক্তব্য রাখেন। ড. মোমেন এর সম্মানে এক   প্রীতিভোজ এর আয়োজন করা হয়।