ঢাকা ১১ শ্রাবণ ১৪৩৩, রোববার, ২৬ জুলাই ২০২৬
ঢাকা ১১ শ্রাবণ ১৪৩৩, রোববার, ২৬ জুলাই ২০২৬
সর্বশেষ
ব্রিটিশ-বাংলাদেশি শিশুকে বাঁচাতে গিয়ে এসেক্সে মা-মেয়ের মৃত্যু যুক্তরাজ্যে সুপারমার্কেট থেকে গ্রাহামের সেমি-স্কিমড দুধ প্রত্যাহার, পেনিসিলিন দূষণের আশঙ্কা ইংল্যান্ডে বাতাস ও পরিবেশ দূষণ: দরিদ্র এলাকার শিশুরা ৪০% বেশি হাসপাতালে ভর্তির ঝুঁকিতে ম্যান ইউতে ফিরে জার্সি সংকটে রাশফোর্ড মার্কিন-সৌদি ঐতিহাসিক পারমাণবিক চুক্তি: মধ্যপ্রাচ্যে কেন তৈরি হচ্ছে উদ্বেগ? রোমে মডার্ন স্কুলে ওপেন ডে, শুরু নতুন ভর্তি প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সুযোগ ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল ২০ জেলায় নারী ডিসি, ১৯১ উপজেলায় ইউএনও নারী রাষ্ট্রপতি সাহাবুদ্দিন কি পদত্যাগ করছেন : উত্তরসূরি নিয়ে জোর আলোচনা যুক্তরাজ্যে অক্টোবর থেকে বিদ্যুৎ বিলে ভ্যাট কমাচ্ছে বার্নহাম সরকার যুক্তরাজ্যে বেসরকারি খাতে বেতন বৃদ্ধির হার কমল, উদ্বেগে অর্থনীতিবিদরা মালয়েশিয়ায় ভবন থেকে পড়ে বাংলাদেশির মৃত্যু মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১০৮ অভিবাসী আটক পাসপোর্ট র‍্যাংকিংয়ে উগান্ডার চেয়েও ২৫ ধাপ পিছিয়ে বাংলাদেশ সৌদি আরবকে ঘিরে নতুন উত্তেজনা, উদ্বেগ বাড়ছে বিশ্বজুড়ে নৈতিক স্খলন: গাজী নজরুলকে বহিষ্কার করল জামায়াত, এমপি পদও ঝুঁকিতে রোমে প্রকাশ্যে মারধরের শিকার প্রবাসী কনটেন্ট ক্রিয়েটর বনি আমিন পারেদেসকে লাল কার্ড দেখানো হয়নি, নিশ্চিত করল ফিফা জানালা ভেঙে অর্ধেক শরীর বাইরে, বাঁচলেন রায়ানএয়ার যাত্রী PIP-সহ ডিজেবিলিটি বেনিফিটে কী কী পরিবর্তন আসছে, জেনে নিন বিস্তারিত স্মল হিথ পার্কে ফিরছে গ্রামীণ খেলার উৎসব, নবম সোনালী ক্রীড়া মেলা ২৬ জুলাই টেমস ওয়াটারকে সম্পূর্ণ সরকারি মালিকানায় ফেরানোর দাবি আপসানা বেগম এমপির গাড়িতে সিট বেল্ট নেই বা কানে ফোন? রাজধানীতে মামলা দেবে এআই ক্যামেরা! ১০০০ কোটি টাকার মূলধন ঘাটতি: আমিরাতে কি বন্ধ হয়ে যাচ্ছে জনতা ব্যাংক? ১ কোটির বেশি গ্রাহকের জন্য হোসপাইপ নিষেধাজ্ঞা ঘোষণা টেমস ওয়াটারের HMRC থেকে জরুরি সতর্কবার্তা: চাইল্ড বেনিফিট বন্ধ হয়ে যেতে পারে, ৩১ আগস্টের মধ্যে জানাতে হবে সিদ্ধান্ত ইতালিতে হিলাল কমিটির নতুন নেতৃত্ব সৌদি আরবের বিরুদ্ধে নৌ-অবরোধ ঘোষণা হুতিদের রোমে চালু হলো পপুলার ট্রাভেলসের আধুনিক প্রধান কার্যালয় বার্মিংহামে ছয় হাজার পাউন্ডের বৈধ ই-বাইক ধ্বংস করল পুলিশ, ভুল স্বীকারে নারাজ

মুসলিম বিশ্বের নেতৃত্বদানের লক্ষ্যে ও আইসি‘র সংস্কারের বিষয়ে সদস্য দেশগুলোর আহবান

প্রকাশিত: ২৭ অক্টোবর ২০১৮, ০৯:৩৫ পিএম

মুসলিম বিশ্বের নেতৃত্বদানের লক্ষ্যে ও আইসি‘র সংস্কারের বিষয়ে সদস্য দেশগুলোর আহবান
মুসলিম বিশ্বের প্রধান সংগঠন ওআইসি’র সাংগঠনিক দুর্বলতা চিহ্নিত করে এবং তা কাটিয়ে উঠে সংস্কারের মাধ্যমে উত্তরণের বিষয়ে  পারস্পরিক বোঝাপড়া ও সহযোগিতামূলক মনোভাবের বিষয়ে সদস্য রাষ্ট্র সমূহ  একমত প্রকাশ করে।মুসলিম বিশ্বের চাহিদা পূরণে সঠিক নেতৃত্বদানের মধ্য দিয়ে এসব সংকট উত্তরণ সম্ভব বলে সবাই ঐক্যমতে পৌছেন। এলক্ষে সৌদি আরবের জেদ্দায়  ২৩ থেকে ২৫ অক্টোবর  ওআইসি’র সংস্কার বিষয়ক প্রথম কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রতিনিধি রাষ্ট্র হিসেবে বাংলাদেশের প্রতিনিধ এ সভায় সভাপতিত্ব করেন।  উক্ত কর্মশালায় সদস্য রাষ্ট্র, ওআইসি’র অঙ্গভুক্ত সংগঠন ও সংস্থাসমুহের প্রতিনিধিগন উপস্থিত ছিলেন। কর্মশালায় পররাষ্ট্র মন্ত্রনালয়ের মহাপরিচালক রাষ্ট্রদূত এ এফ এম গাউসল আজম সরকারের সভাপতিত্বে তুরুস্ক ও সৌদি আরবের স্থায়ী প্রতিনিধি সহযোগী সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানে ওআইসি’র মহাসচিব তার বক্তব্যে বৃহত্তম এই মুসলিম সংস্থাটির সংস্কারের গুরুত্ব তুলে ধরে বিভিন্ন পরামর্শ প্রদান করেন। কর্মশালায় মৌলবাদ ও জঙ্গিবাদের দমন ও এর বিস্তার রোধে বিভিন্ন উপায় নিয়ে আলোচনা করা হয়। মুসলিম দেশ সমূহের নিজেদের মধ্যে সংঘাত নিরসনে আলোচনার পথ উম্মুক্ত করা, মুসলিম রাষ্ট্রসমুহের অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি, বিবাদমান রাষ্ট্রের মধ্যে মধ্যস্থতা চালুকরণ, এবং মুসলিম রাষ্ট্র সমূহের মধ্যে বিবাদ নিরসনে সংস্থাটির জোরালো অংশগ্রহণের উপর কর্মশালায় গুরুত্বারোপ করা হয়। ফিলিস্তিন সমস্যার সমাধান এবং  রোহিঙ্গাসহ বিভিন্ন মুসলিম বিশ্বে বিরাজমান মানবিক বিপর্যয়ে সুষ্ঠু সমাধানে সংস্থাটি জোরালো ভূমিকা রাখতে পারে বলে অভিমত ব্যক্ত করা হয়। এ কর্মশালায় বিরাজমান আন্তর্জাতিক সমস্যার সমাধান ও নাগরিকদের সুরক্ষা এবং রোহিঙ্গা সমস্যাসহ সংস্থাটির সাংগঠনিক পুনর্বিন্যাসের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। ইতিপূর্বে গত মে মাসে ঢাকায় অনুষ্ঠিত পররাষ্ট্র মন্ত্রীদের সন্মেলনে ওআইসি’র সংস্কার বিষয়ে সদস্য রাষ্ট্র সমূহ একমত পোষণ  করলে কর্মশালা আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়। বাংলাদেশ তার প্রস্তাবনায় ওআইসি এবং ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের কার্যক্রমের মধ্যে সমন্বয় সাধন এবং এবিষয়ে একটি  কার্যকর দীর্ঘস্থায়ী ব্যবস্থা প্রবর্তন, সদস্য  রাষ্ট্রসমুহের  মধ্যে বানিজ্য সহযোগিতা বৃদ্ধি বিষয়ক নীতিমালা প্রনয়ন, সদস্য রাষ্ট্র সমূহের মানবিক বিপর্যয়ের আশু সমাধান কল্পে  পদ্ধতি অবলম্বন সহ বিভিন্ন বিষয়ে সুনির্দিষ্ট মতামত প্রদান করে।  ও আই সির সংস্কার বিষয়ে দ্বিতীয় কর্মশালা আগামী বছরের ফেব্রুয়ারি মাসে ঢাকায় অনুষ্ঠিত হবে। পররাষ্ট্র মন্ত্রনালয়ের মহাপরিচালক ও বাংলাদেশ ফরেন সার্ভিস একাডেমীর অধ্যক্ষ কর্মশালার একটি সেশন সঞ্চালনা করেন এবং রিয়াদ বাংলাদেশ দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ কর্মশালায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন।